-
আরো এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল
জুলাই ০৬, ২০২২ ১৩:৫০অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছের জাবা গ্রাম থেকে আরো এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা।
-
উজবেকিস্তান পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ইরান: মুখপাত্র
জুলাই ০৫, ২০২২ ১৪:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি চাফি বলেছেন, উজবেকিস্তান পরিস্থিতির ওপর গভীর নজর রেখেছে তেহরান। উজবেকিস্তানের কারাকালপাকস্তান অঞ্চলে সাম্প্রতিক সহিংসতায় ১৮ জন নিহত ও ২৪৩ জন আহত হওয়ার পর আজ (মঙ্গলবার) এ মন্তব্য করলেন ইরানি মুখপাত্র।
-
উজবেকিস্তানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ১৮, আহত ২৪৩
জুলাই ০৪, ২০২২ ১৪:০৭উজবেকিস্তানের কারাকালপাকস্তান সহিংসতায় নিহতের সংখ্যা ১৮ জনে পৌঁছেছে। আজ (সোমবার) উজবেকিস্তানের সরকার আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।
-
ডেনমার্কের শপিং মলে বন্দুকধারীর হামলায় নিহত ৩; বন্দুকধারীকে আটকের দাবি
জুলাই ০৪, ২০২২ ০১:১১ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে একজন বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত ও অপর তিনজন আহত। ডেনমার্কের পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ২২ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। স্থানীয় সময় রোববার ‘ফিল্ডস’ নামের ওই শপিং মলে এ ঘটনা ঘটে।
-
মণিপুরে উদ্ধার অভিযানের মধ্যে আরেকটি ভূমিধস, এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু
জুলাই ০২, ২০২২ ১৫:০৪ভারতের মণিপুরে প্রকৃতির তাণ্ডব অব্যাহত রয়েছে। শনিবার নোনে জেলায় আরেকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। গত ২৯ জুন একই এলাকার কাছে অর্থাৎ নোনে জেলার টুপুল রেলওয়ে স্টেশনের কাছে একটি বিশাল ভূমিধস হয়েছিল, যাতে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে টেরিটোরিয়াল আর্মির ১৮ জন সেনা রয়েছেন।
-
কলম্বিয়ায় কারা দাঙ্গা ও আগুনে ৫১ জন নিহত
জুন ২৯, ২০২২ ১১:৪০কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তুলুয়া শহরের একটি কারাগারে দাঙ্গা ও আগুন লেগে কমপক্ষে ৪৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
-
ফিলিস্তিনি কিশোরকে আটক করতে গিয়ে হত্যা করল ইসরাইলি সেনারা
জুন ২৫, ২০২২ ১০:৪৪ইহুদিবাদী ইসরাইলি সেনাদের পাশবিক গুলিবর্ষণে একজন ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহরের বাইরে সিলওয়াদ শহরে আজ সকালে এ ঘটনা ঘটে। ১৬ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর আব্দুল্লাহ মুহাম্মাদ হাম্মাদকে আটক করতে গিয়ে তার ওপর গুলি চালায় দখলদার ইসরাইলি সেনারা।
-
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৫০০; ত্রাণ তৎপরতা বাড়াতে রায়িসির নির্দেশ
জুন ২৪, ২০২২ ১২:৩৩আফগানিস্তানে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণ তৎপরতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
-
রাজনৈতিক বিবাদ ভুলে মানবিক সাহায্যে এগিয়ে আসুন: তালেবান
জুন ২৩, ২০২২ ০৫:০৪আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান দেশটির পাকতিকা ও খোস্ত প্রদেশের ভূমিকম্পকে ‘মানবিক বিপর্যয়’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, তাদের সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কিনা সেটি বড় কথা নয় বরং রাজনৈতিক বিবাদের ঊর্ধ্বে উঠে এখন সবার উচিত ‘মানবিক বিবেচনায়’ আফগানিস্তানকে সাহায্য করা।
-
ইরাকে অভিযান চালাতে গিয়ে ২৪ তুর্কি সেনা নিহত
জুন ২৩, ২০২২ ০৪:০১ইরাকের অভ্যন্তরে অনুপ্রবেশ করে সামরিক অভিযান চালাতে গিয়ে গত দুই মাসে নিহত তুর্কি সেনার সংখ্যা ২৪ জনে পৌঁছেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইরাকে ‘সারজান বাশ’ নামক আরেকজন তুর্কি সেনা নিহত হওয়ার কারণে চলমান অভিযানে তুরস্কের ২৪ সেনা নিহত হলো।