আরো এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i110216-আরো_এক_ফিলিস্তিনি_তরুণকে_হত্যা_করেছে_ইহুদিবাদী_ইসরাইল
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছের জাবা গ্রাম থেকে আরো এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৬, ২০২২ ১৩:৫০ Asia/Dhaka
  • রফিক রিয়াদ
    রফিক রিয়াদ

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছের জাবা গ্রাম থেকে আরো এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা।

আজ (বুধবার) সকালে দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ শুরু হলে ইসরাইলি সেনারা ২০ বছর বয়সী এই তরুণকে গুলি করে হত্যা করে। অধিকৃত পশ্চিম তীরে যখন ইসরাইল-বিরোধী মনোভাব তুঙ্গে তখন নতুন করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ২০ বছর বয়সী রফিক রিয়াদ গানম ইসরাইলি সেনাদের গুলিতে মারাত্মক আহত হন। এই অবস্থায় ইসরাইলি সেনারা তাকে আটক করে এবং এক পর্যায়ে তারা মুত্যৃ হয়। ফিলিস্তিনের সাফা নিউজ জানিয়েছে, ইসরাইলি সেনারা নিহত ফিলিস্তিনি তরুণের মরদেহ ফেরত দিতে অস্বীকার করেছে।

এদিকে, পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে ইসরাইল সেনাদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। আরবি ভাষার গণমাধ্যম প্যালেস্টাইন টুডে জানিয়েছে, গতকাল রাতে ইসরাইলি সেনারা বায়তুল মুকাদ্দাস শহরের সিলওয়ান এলাকায় হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মারাত্মক সংঘর্ষের এক পর্যায়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন।#   

পার্সটুডে/এসআইবি/৬