• ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসা দ্রুত ও সহজ হবে না: আমেরিকা

    ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসা দ্রুত ও সহজ হবে না: আমেরিকা

    এপ্রিল ২২, ২০২১ ০০:৫২

    আমেরিকা দাবি করেছে, ইরানের পরমাণু সমঝোতায় দেশটির ফিরে আসা দ্রুত ও সহজ হবে না। পাশাপাশি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার চেয়ে ভালো চুক্তি সই করার লক্ষ্যে সাবেক ডোনাল্ড ট্রাম্প সরকার যে নীতি গ্রহণ করেছিল তার সমালোচনা করে ওয়াশিংটন বলেছে, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি যে সঠিক ছিল না তা প্রমাণিত হয়েছে।

  • ইরানের পরমাণু কর্মসূচির বিস্তার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের ফল: রাশিয়া

    ইরানের পরমাণু কর্মসূচির বিস্তার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের ফল: রাশিয়া

    এপ্রিল ২২, ২০২১ ০০:৪৫

    রাশিয়া বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর আমেরিকার এই ব্যর্থ নীতির কারণেই ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার সীমারেখা অতিক্রম করে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

  • ভিয়েনা আলোচনা: ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার নাকচ করেছে ইরান

    ভিয়েনা আলোচনা: ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার নাকচ করেছে ইরান

    এপ্রিল ২১, ২০২১ ০৮:৩০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে প্রস্তাব দিয়েছে পাঁচ জাতিগোষ্ঠী তা প্রত্যাখ্যান করেছে তেহরান।  ইরান বলেছে, ২০১৫ সালে  আমেরিকা পরমাণু সমঝোতা থেকে নিজেই বেরিয়ে গেছে এবং অবৈধভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সবগুলো এক সঙ্গে করতে হবে।

  • পরমাণু সমঝোতা অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেবে না ইরান

    পরমাণু সমঝোতা অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেবে না ইরান

    এপ্রিল ২০, ২০২১ ১৪:০৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার জানিয়েছে, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে পরমণু সমঝোতার অবকাঠামোর বাইরে কোনো ছাড় দেবে না তেহরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে তখন ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হলো।

  • ভিয়েনা বৈঠকের মাধ্যমে ইরান প্রতিপক্ষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে

    ভিয়েনা বৈঠকের মাধ্যমে ইরান প্রতিপক্ষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে

    এপ্রিল ১৯, ২০২১ ১২:২৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকার মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য সংসদে গৃহীত প্রস্তাব অনুযায়ী পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়া ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।

  • জো বাইডেনের দাবির জবাব দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

    জো বাইডেনের দাবির জবাব দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

    এপ্রিল ১৯, ২০২১ ১১:৪৫

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনায় ইরান ও আমেরিকার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনাই হচ্ছে না।

  • কাজটি কঠিন তবে প্রক্রিয়াটি এগুচ্ছে: রাশিয়া

    কাজটি কঠিন তবে প্রক্রিয়াটি এগুচ্ছে: রাশিয়া

    এপ্রিল ১৮, ২০২১ ১৭:০২

    রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার কাজটি অনেক কঠিন তবে অসম্ভব নয়। এ নিয়ে একটি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

  • নতুন সমঝোতায় উপনীত হওয়ার সম্ভাবনা রয়েছে: আরাকচি

    নতুন সমঝোতায় উপনীত হওয়ার সম্ভাবনা রয়েছে: আরাকচি

    এপ্রিল ১৮, ২০২১ ১২:১৬

    পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকের পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও দেশটির আলোচক দলের প্রধান সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, সমস্যা সমাধানে নতুন সমঝোতায় উপনীত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি বলেন, আমরা চাই আলোচনা ক্ষয়িষ্ণু বা অর্থহীন ও দীর্ঘায়িত যেন না হয়।

  • আমেরিকাকে আগে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: সিনেটর ক্রিস মরফি

    আমেরিকাকে আগে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: সিনেটর ক্রিস মরফি

    এপ্রিল ১৮, ২০২১ ০৫:৫৬

    মার্কিন সিনেটর ক্রিস মরফি বলেছেন, আমেরিকা যেহেতু ইরানের পরমাণু সমঝোতা থেকে আগে বেরিয়ে গেছে কাজেই তাকেই আগে এই সমঝোতায় ফিরতে হবে। কানেক্টিকাট অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট সিনেটর এক টুইটার বার্তায় লিখেছেন, “আমেরিকা যেহেতু এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে তাই নৈতিকতার দায় থেকে তারই আগে এতে ফিরে আসা উচিত।”

  • ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ভিয়েনা বৈঠকের ক্ষতি হবে: বাইডেন

    ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ভিয়েনা বৈঠকের ক্ষতি হবে: বাইডেন

    এপ্রিল ১৮, ২০২১ ০০:৪৭

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানে শতকরা ৬০ ভাগ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরমাণু সমঝোতার লঙ্ঘন। তিনি শনিবার ওয়াশিংটনে জাপানি প্রধানমন্ত্রী ইউশিহিদা সোগার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান।