-
বিজেপি পার্টি বাংলার পার্টি নয়, দাঙ্গা করার পার্টি: মমতা বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ১৫:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি পার্টি বাংলার পার্টি নয়। দাঙ্গা করার পার্টি।’ আজ (মঙ্গলবার) তিনি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিজেপি’র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, প্রধানমন্ত্রীকে তৃণমূল নেতার তীব্র কটাক্ষ
ফেব্রুয়ারি ০৮, ২০২১ ১৫:৫০ভারতে বিজেপিশাসিত উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে ভয়াবহ বিপর্যয় ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে তাঁকে দু’নম্বরি লোক বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি। আজ (সোমবার) বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি হুগলীর শ্রীরামপুরে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন মমতা, মাদ্রাসার জন্য বরাদ্দ ৫০ কোটি
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ১৬:১৪ভারতের পশ্চিমবঙ্গে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শুক্রবার) বিকেলে তিনি বিধানসভায় বাজেট পেশ করেন। বাজেটে রাজ্যের মাদ্রাসাগুলোকে আর্থিক সহায়তার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
-
বিজেপি দেশের সর্বনাশ করেছে, দেশকে বিক্রি করে দিচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি ০৪, ২০২১ ১৬:০৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি দেশের সর্বনাশ করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে।’ তিনি আজ (বৃহস্পতিবার) গীতাঞ্জলি স্টেডিয়ামে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
দাঙ্গাবাজ, লুটেরাবাজ বিজেপি’র কোনও ঠাঁই নেই: মমতা বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ১৫:২০ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দাঙ্গাবাজ’, ‘লুটেরাবাজ’ বিজেপি’র কোনও জায়গা নেই। তিনি আজ (বুধবার) আলীপুরদুয়ারে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
-
বিজেপিতে যোগ দিতে বিশেষ বিমানে দিল্লি গেলেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও অন্যরা
জানুয়ারি ৩০, ২০২১ ১৫:৫১ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সাবেক বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে দিল্লি গেছেন। সম্প্রতি তিনি মন্ত্রিত্ব ও বিধায়ক পদ ত্যাগ করেছেন।
-
ভারতে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে সিংঙ্ঘু, টিকরি এবং গাজীপুর সীমান্তে ইন্টারনেট পরিসেবা বন্ধ
জানুয়ারি ৩০, ২০২১ ১৫:২০ভারতে কেন্দ্রীয় সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা যে বিক্ষোভ-আন্দোলন করছেন তাকে মোকাবিলা করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সিংঙ্ঘু, টিকরি এবং গাজীপুর সীমান্তে ইন্টারনেট পরিসেবা বন্ধ করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিসেবা। এছাড়া গাজীপুরের সঙ্গে যুক্ত হওয়া ২৪ নম্বর জাতীয় মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
-
বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বিজেপিতে যোগ দেয়ার জল্পনা
জানুয়ারি ২৯, ২০২১ ১৪:৩৯ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ (শুক্রবার) বিধানসভার স্পিকারের হাতে তার পদত্যাগপত্র জমা দেন। গত (শুক্রবার) তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন। হাওড়া জেলার ডোমজুড়ের বিধায়ক ছিলেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের সদস্য পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে জল্পনা ছড়িয়েছে।
-
কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাব পেশ, বিজেপি বিধায়কদের কক্ষ ত্যাগ
জানুয়ারি ২৮, ২০২১ ১৫:৩১ভারতের কেন্দ্রীয় সরকার কৃষি সংক্রান্ত যে তিনটি আইন করেছে তা প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব পেশ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) প্রস্তাবটি পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
-
‘মাননীয়া গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে লড়ছেন’ মন্তব্য দিলীপ ঘোষের, পাল্টা জবাব কুণাল ঘোষের
জানুয়ারি ২৮, ২০২১ ১৪:৩৩ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে এক বার্তায় বলেছেন, ‘মাননীয়া লড়ছেন গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে কটাক্ষ করতে দিলীপ ঘোষের এ ধরণের মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।