• আগামী সপ্তাহে তুরস্কে যাচ্ছেন পুতিন

    আগামী সপ্তাহে তুরস্কে যাচ্ছেন পুতিন

    অক্টোবর ০৪, ২০১৬ ২২:০৭

    আগামী এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তুরস্ক সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে আজ (মঙ্গলবার) বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে পুতিন তুরস্ক সফর করবেন এবং প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকে বসবেন। ইস্তাম্বুলে পুতিন একটি জ্বালানি সম্মেলনেও যোগ দেবেন।

  • আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি স্থগিত করলেন পুতিন

    আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি স্থগিত করলেন পুতিন

    অক্টোবর ০৩, ২০১৬ ১৬:৩১

    আমেরিকার সঙ্গে প্লুটোনিয়াম ধ্বংসের চুক্তি স্থগিত করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার শত্রুতামূলক তৎপরতার কারণে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে খবর বেরিয়েছে। এ বিষয়ে তিনি আজ (সোমবার) একটি দলিলে সই করেছেন।

  • এবার পুতিনের অভিযোগ: 'যুদ্ধবিরতির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা পুনর্গঠিত হচ্ছে'

    এবার পুতিনের অভিযোগ: 'যুদ্ধবিরতির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা পুনর্গঠিত হচ্ছে'

    সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১২:৫৬

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় সহিংসতায় লিপ্ত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো যুদ্ধবিরতির সুযোগ নিয়ে পুনর্গঠিত হচ্ছে; সন্ত্রাসীরা এ যুদ্ধবিরতির অপব্যবহার করছে।

  • হিলারিকে বিষ দিয়েছেন ট্রাম্প বা পুতিন! দাবি খ্যাতনামা মার্কিন চিকিৎসকের

    হিলারিকে বিষ দিয়েছেন ট্রাম্প বা পুতিন! দাবি খ্যাতনামা মার্কিন চিকিৎসকের

    সেপ্টেম্বর ১৪, ২০১৬ ০৬:০৮

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং সে কারণে ধারাবাহিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। টুইট বার্তায় এমন দাবি করেছেন বিশ্বখ্যাত মার্কিন চিকিৎসক, ফরেনসিক প্যাথলজিস্ট বেনেট ওমালু। তবে এখানেই থেমে যান নি ওমালু। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কাজ করে থাকতে পারে বলেও দাবি করেছেন তিনি।

  • ওবামা-পুতিন বৈঠক; আলোচনার বিষয় জানানো হবে ইরান ও সিরিয়াকে

    ওবামা-পুতিন বৈঠক; আলোচনার বিষয় জানানো হবে ইরান ও সিরিয়াকে

    সেপ্টেম্বর ০৫, ২০১৬ ২১:৩৭

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় সহিংসতা কমানোর বিষয়ে মস্কো এবং ওয়াশিংটন কয়েকদিনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেছেন।

  • উসকানি বন্ধ করুন: উত্তর কোরিয়াকে পুতিন

    উসকানি বন্ধ করুন: উত্তর কোরিয়াকে পুতিন

    সেপ্টেম্বর ০৪, ২০১৬ ০২:৫৪

    উত্তর কোরিয়াকে উসকানিমুলক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসঙ্গে তিনি বলেছেন, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ সংক্রান্ত জাতিসংঘের আইন মেনে চলতে হবে।

  • দ্বিপক্ষীয় সম্পর্ক জোড়া লাগাতে সময় লাগবে: মন্তব্য পুতিনের

    দ্বিপক্ষীয় সম্পর্ক জোড়া লাগাতে সময় লাগবে: মন্তব্য পুতিনের

    সেপ্টেম্বর ০৪, ২০১৬ ০২:১৮

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার তুর্কি সমকক্ষ রজব তাইয়্যেব এরদোগান দু’দেশের মধ্যকার ক্ষতিগ্রস্ত সম্পর্ক আবার স্বাভাবিক করতে সম্মত হয়েছেন। গত বছর সিরিয়া-তুরস্ক সীমান্তে তুর্কি বিমান বাহিনী একটি রুশ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করার পর দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

  • আলেপ্পোয় ত্রাণ তৎপরতা জোরদারে সম্মত তুরস্ক ও রাশিয়া

    আলেপ্পোয় ত্রাণ তৎপরতা জোরদারে সম্মত তুরস্ক ও রাশিয়া

    আগস্ট ২৭, ২০১৬ ০০:৫৮

    সিরিয়ার সহিংসতা কবলিত আলেপ্পো শহরের বেসামরিক লোকজনের জন্য মানবিক ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করতে সম্মত হয়েছে তুরস্ক ও রাশিয়া। তুরস্কের রাষ্ট্র-নিয়ন্ত্রিত আনাদোলু সংবাদ সংস্থা এ খবর দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আলেপ্পোর জনগণের কাছে সাহায্য পৌঁছে দেয়ার তৎপরতা জোরদার করতে’ সম্মত হয়েছেন।

  • অবশেষে পুতিনের সঙ্গে এরদোগানের বৈঠক: ‘এখনই বাণিজ্য নয়’

    অবশেষে পুতিনের সঙ্গে এরদোগানের বৈঠক: ‘এখনই বাণিজ্য নয়’

    আগস্ট ০৯, ২০১৬ ২০:৫৮

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেষ পর্যন্ত বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আজ (মঙ্গলবার) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এ বৈঠক হয়। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে দু নেতা বক্তব্য রাখেন।

  • ইরান ও আজারবাইজানের সঙ্গে রাশিয়ার সম্পর্কে নতুন অধ্যায় রচনা হলো: পুতিন

    ইরান ও আজারবাইজানের সঙ্গে রাশিয়ার সম্পর্কে নতুন অধ্যায় রচনা হলো: পুতিন

    আগস্ট ০৯, ২০১৬ ১২:৩৫

    বাকুতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সম্মলেনের ফলে ইরান, রাশিয়া ও আজারবাইজানের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় তৈরি হয়েছে। এ কথা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।