• ইরান হচ্ছে প্রতিরোধ সংগ্রামের আধ্যাত্মিক জননী: হিজবুল্লাহ

    ইরান হচ্ছে প্রতিরোধ সংগ্রামের আধ্যাত্মিক জননী: হিজবুল্লাহ

    মার্চ ০৬, ২০১৮ ১৪:৪২

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান হচ্ছে প্রতিরোধ সংগ্রামের আধ্যাত্মিক জননী। দেশটি নিঃস্বার্থভাবে প্রতিরোধ সংগ্রামকে সাহায্য করে যাচ্ছে।

  • ফিলিস্তিনিদের সঙ্গে জেনারেল সোলায়মানির ফোনালাপে উদ্বিগ্ন ইসরাইল

    ফিলিস্তিনিদের সঙ্গে জেনারেল সোলায়মানির ফোনালাপে উদ্বিগ্ন ইসরাইল

    ডিসেম্বর ১৩, ২০১৭ ০৫:২৮

    ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতাদের সঙ্গে ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানির টেলিফোনালাপে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। ইহুদিবাদী পত্রিকা মা’রিভ জানিয়েছে, তেল আবিব মনে করছে, এই টেলিফোনালাপে জেনারেল সোলায়মানি হামাস ও ইসলামি জিহাদ আন্দোলকে ইসরাইল বিরোধী অভিযান পরিচালনার জন্য সবুজ সংকেত দিয়েছেন।

  • প্রতিরোধ সংগ্রামই এখন একমাত্র পথ: ফিলিস্তিনিদের প্রতি হিজবুল্লাহ

    প্রতিরোধ সংগ্রামই এখন একমাত্র পথ: ফিলিস্তিনিদের প্রতি হিজবুল্লাহ

    ডিসেম্বর ০৭, ২০১৭ ১৬:২১

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম আজ (বৃহস্পতিবার) বলেছেন, প্রতিরোধ সংগ্রামের মাধ্যমেই কেবল ফিলিস্তিনিরা বিজয় অর্জন করতে পারবে। ফিলিস্তিনিদের সামনে আর কোনো পথ খোলা নেই। তেহরানে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের অবকাশে প্রতিরোধ সংগ্রামী ওলামা পরিষদের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

  • ট্রাম্পের পরমাণু হামলার নির্দেশ প্রতিহত করব: মার্কিন কমান্ডার

    ট্রাম্পের পরমাণু হামলার নির্দেশ প্রতিহত করব: মার্কিন কমান্ডার

    নভেম্বর ১৯, ২০১৭ ০৩:৩৫

    আমেরিকার শীর্ষ পারমাণবিক কমান্ডার জন হাইটেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অবৈধ’ পরমাণু হামলার নির্দেশ প্রতিহত করবেন। মার্কিন স্ট্রাটেজিক কমান্ডের প্রধান হাইটেন শনিবার ওয়াশিংটনে একটি নিরাপত্তা ফোরামে দেয়া বক্তব্যে এ ঘোষণা দেন।

  • ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন দিল প্রতিরোধকামী আলেমদের আন্তর্জাতিক জোট

    ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন দিল প্রতিরোধকামী আলেমদের আন্তর্জাতিক জোট

    নভেম্বর ০৩, ২০১৭ ১৫:৫৪

    প্রতিরোধকামী আলেমদের আন্তর্জাতিক জোট এক বিবৃতিতে ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে। লেবাননে এই জোটের দ্বিতীয় সম্মেলন গত বুধবার থেকে শুরু হয়েছিল।

  • প্রতিরোধ সংগ্রামের সাফল্য; ক্ষোভে ফেটে পড়ছে ইহুদিবাদী ইসরাইল

    প্রতিরোধ সংগ্রামের সাফল্য; ক্ষোভে ফেটে পড়ছে ইহুদিবাদী ইসরাইল

    অক্টোবর ১৭, ২০১৭ ১২:৫৯

    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান, সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহর বিজয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

  • হামাস নেতাদেরকে কাতার ছাড়তে বলা হয়নি: মুখপাত্র

    হামাস নেতাদেরকে কাতার ছাড়তে বলা হয়নি: মুখপাত্র

    জুন ০৪, ২০১৭ ১২:১২

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হিসাম বাদরান বলেছেন, কাতার সরকার হামাস নেতাদেরকে সেদেশ ছেড়ে চলে যেতে বলেনি। এ সংক্রান্ত যেসব খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার সবই ভিত্তিহীন।

  • ইয়েমেনের জনগণ কখনোই শত্রুদের কাছে মাথানত করবে না: সালেহ সামাদ

    ইয়েমেনের জনগণ কখনোই শত্রুদের কাছে মাথানত করবে না: সালেহ সামাদ

    মে ০৪, ২০১৭ ১৫:২৬

    ইয়েমেনের সবোর্চ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদ বলেছেন, তাঁর দেশের জনগণ প্রতিরোধ চালিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি গতকাল বলেছেন, আগ্রাসীরা গত দু বছর ধরে ইয়েমেনিদেরকে কোনঠাসা করার সকল চেষ্টা চালিয়েছে। কিন্তু শত্রুদের মোকাবেলায় ইয়েমেনের জনগণের দৃঢ় প্রতিরোধ প্রমাণ করে তারা কিছুতেই আগ্রাসী বাহিনীর সামনে মাথানত করবে না।

  • সিরিয়ার সরকারের প্রতি ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সমর্থন ঘোষণা

    সিরিয়ার সরকারের প্রতি ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সমর্থন ঘোষণা

    মার্চ ১৮, ২০১৭ ১৩:৩০

    ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মোকাবেলায় সিরিয়ার সরকার ও সেনাবাহিনীকে সমর্থন করে বলে জানিয়েছে ইসলামিক জিহাদ। ইরানের রাজধানী তেহরানে ইসলামিক জিহাদের প্রতিনিধি নাসের আবু শরিফ আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।