-
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সন্দেহজনক পারমাণবিক প্রকল্প নিয়ে কাজ করছে: ইরান
মার্চ ১৩, ২০১৯ ১২:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সন্দেহজনক পারমাণবিক প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। তিনি আজ (বুধবার) উত্তর-পশ্চিমাঞ্চলীয় উরুমিয়া শহরে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।
-
রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে সমালোচনার ঝড়
অক্টোবর ২৪, ২০১৮ ১৪:২১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানানোর পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে।
-
‘নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডার গোপন রাখতে ইরান বিরোধী অভিযোগ করছেন নেতানিয়াহু’
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ০৫:৫৭ইরানে গোপন পরমাণু স্থাপনা রয়েছে বলে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি করেছেন তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, তেল আবিবের পরমাণু অস্ত্র ভাণ্ডার থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতে ১৯৯২ সালে থেকে ইরানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করে যাচ্ছেন নেতানিয়াহু।
-
ইরানকে কোণঠাসা করার জন্য ট্রাম্প ও নেতানিয়াহুর চেষ্টা সফল হয় নি: টাইম
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১২:৫৫দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে আবারো ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে কিছু ছবি তুলে ধরে দাবি করেছেন, রাজধানী তেহরানের দক্ষিণে ইরান গোপন পরমাণু কার্যক্রম চালাচ্ছে। ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক টিকিয়ে রাখতে প্রচেষ্টা চালানোর জন্য তিনি ইউরোপীয় ইউনিয়নেরও সমালোচনা করেন।
-
সমঝোতা ব্যর্থ হলে পরমাণু কর্মসূচির বিস্তার ঘটানো হবে: ইরান
সেপ্টেম্বর ১২, ২০১৮ ০১:৩৯ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাতিল হয়ে গেলে তার পরিণতি হবে ভয়াবহ এবং ইরান আগের চেয়ে অনেক শক্তিমত্তার সঙ্গে নিজের পরমাণু কর্মসূচির বিস্তার ঘটাবে।
-
পরমাণু কার্যক্রমে গতি: ইউএফ-৬ উৎপাদন কারখানা চালু করল ইরান
জুন ২৮, ২০১৮ ০৫:০১ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে ইউএফ-সিক্স উৎপাদনের একটি কারখানা চালু করা হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়ানোর যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
-
'দ্রুত পরমাণু স্থাপনার উন্নয়ন ঘটাচ্ছে উত্তর কোরিয়া'
জুন ২৭, ২০১৮ ১৪:৫৯উত্তর কোরিয়া দ্রুততার সঙ্গে পারমাণবিক স্থাপনার উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। এ তথ্য জানিয়েছে আমেরিকা ভিত্তিক গবেষণা গ্রুপ 'থার্টি এইট নর্থ'। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণ করে তৈরি এক প্রতিবেদনে তারা দাবি করেছে, উত্তর কোরিয়ার ইয়ংবিয়ুন পরমাণু গবেষণা কেন্দ্রে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে।
-
নাতাঞ্জ কেন্দ্র কয়েক লাখ এসডাব্লিউইউ'র জন্য প্রস্তুত: সালেহি
জুন ০৫, ২০১৮ ১৪:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, নাতাঞ্জ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা কয়েক লাখ এসডাব্লিউইউতে উন্নীত করার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই আজ (মঙ্গলবার) তিনি এ ঘোষণা দিলেন।
-
ইরানে পালিত হচ্ছে পরমাণু প্রযুক্তি দিবস; উন্মোচিত হলো ৮৩ সাফল্য
এপ্রিল ০৯, ২০১৮ ০৬:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (সোমবার) জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানী তেহরানসহ বড় শহরগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হাতে নিহত বিজ্ঞানীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে রাজধানী তেহরানে। সেখানে স্বয়ং প্রেসিডেন্ট ড. হাসান রুহানি উপস্থিত থাকবেন।
-
জার্মানি থেকে পরমাণু অস্ত্রের যন্ত্রাংশ কিনেছে উ. কোরিয়া: বার্লিন
ফেব্রুয়ারি ০৪, ২০১৮ ০৪:০৪উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ জার্মানি থেকে সংগ্রহ করেছে বলে দাবি করেছে জার্মান অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি। সংস্থার প্রধান হ্যান্স-জর্জ মাসেন এক টিভি সাক্ষাৎকারে এ দাবি করেছেন।