-
'ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা সহিংসতাকে উসকে দেবে'
জুন ১১, ২০১৬ ১৫:১০সব ফিলিস্তিনিকে ইসরাইলে প্রবেশের ওপর তেল আবিব সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে সহিংসতা আরো বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন মার্ক আইরাউ।
-
ইরানের অংশগ্রহণ ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না: ফরাসি স্পিকার
জুন ১০, ২০১৬ ১১:০৯ফরাসি সংসদের স্পিকার ক্লদ বার্তোলোন বলেছেন, ইরানের অংশগ্রহণ ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না। ইরানের সংসদ মজলিশে শুরার স্পিকার আলী লারিজানির সঙ্গে টেলিফোন সংলাপে এ কথা বলেন তিনি। আলী লারিজানি দ্বিতীয় দফায় মজলিশে শুরার স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য ফোন করেছিলেন ফরাসি সংসদের স্পিকার।
-
প্যারিসে ‘প্রাকৃতিক বিপর্যয়’ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ওলাঁদ
জুন ০৩, ২০১৬ ১৪:৩৬ফ্রান্সের রাজধানী প্যারিসের ওপর দিয়ে প্রবাহিত ‘সেন’ নদীর পানি গত তিন দশকের মধ্যে বিপদসীমার সবচেয়ে উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ বন্যাকে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ‘প্রাকৃতিক বিপর্যয়’ বলে ঘোষণা করেছেন।
-
ফ্রান্সের পরমাণু স্থাপনায় ছড়িয়ে পড়ছে ধর্মঘট
জুন ০২, ২০১৬ ১২:৩৫ফ্রান্সের বিতর্কিত শ্রম আইনের বিরুদ্ধে চলমান ধর্মঘট দেশটির সমস্ত জ্বালানি খাতে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো। এর মধ্যে ফ্রান্সের পরমাণু স্থাপনাকেও আনা হবে।
-
ইউক্রেনে অসামরিক অঞ্চল গঠনে সম্মত হলো মস্কো-কিয়েভ
মে ১২, ২০১৬ ০৮:০৩মস্কো এবং কিয়েভ ইউক্রেনের পূর্বাঞ্চলে অসামরিক অঞ্চল গঠনের বিষয়ে সম্মত হয়েছে। রুশপন্থি যোদ্ধারা যেসব অঞ্চলে রয়েছে সেখানে অসামরিক অঞ্চল গঠন করা হবে বলে জানিয়েছে জার্মানি।
-
বাণিজ্য চুক্তির পথে আমেরিকার বাধা সৃষ্টি করছে: ফ্রান্স
মে ০৩, ২০১৬ ১৫:০৬ফ্রান্সের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী মাথিয়াস ফেক্ল বলেছেন, আমেরিকার শক্ত অবস্থানের কারণে দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি হচ্ছে না। তিনি পরিষ্কার করে বলেছেন, বাণিজ্য চুক্তির বিষয়ে আমেরিকা কোনো রকম ছাড় দিতে চাইছে না। ফলে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে প্রচণ্ড অচলাবস্থা দেখা দিয়েছে।
-
রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ফরাসি সংসদে ভোট
এপ্রিল ২৯, ২০১৬ ১১:৪৭রাশিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের সংসদ সদস্যারা। ফরাসি সংসদের নিম্নকক্ষে গতকাল (বৃহস্পতিবার) প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৫৫টি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধিতা করে ভোট দিয়েছেন ৪৪ জন সংসদ সদস্য। ৫৭৭ জন সংসদ সদস্যের মধ্যে ১০১ জন ভোটাভুটিতে অংশ নেন। তবে, সংসদে পাস হওয়া প্রস্তাব মানতে বাধ্য নয় সরকার।
-
অস্ট্রেলিয়াকে সাবমেরিন সরবরাহ করার দায়িত্ব পেল ফ্রান্স
এপ্রিল ২৬, ২০১৬ ১৩:২৯অস্ট্রেলিয়াকে ১২টি সাবমেরিন সরবরাহ করার দায়িত্ব পেয়েছে ফ্রান্স। ৪,০০০ কোটি ডলারের লোভনীয় এ চুক্তি পাওয়ার জন্য বিজয়ী দেশটিকে জার্মানি ও জাপানকে হারাতে হয়েছে। সম্প্রতি, অস্ট্রেলিয়া সামরিক খাতে যে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার আওতায় এসব সাবমেরিন কিনবে ক্যানবেরা।
-
ফ্রান্সে শ্রম আইন সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে ৩ লাখ মানুষের বিক্ষোভ
মার্চ ১০, ২০১৬ ১০:৩৬ফ্রান্স সরকারের পক্ষ থেকে শ্রম আইন সংশোধনের যে উদ্যোগ নেয়া হয়েছে তার প্রতিবাদে রাজধানী প্যারিসসহ সারাদেশে লাখ লাখ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, বুধবারের এ বিক্ষোভে অন্তত তিন লাখ মানুষ অংশগ্রহণ করেন। তবে ফরাসি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পরিসংখ্যানের ব্যাপারে সংশয় প্রকাশ করেছে।
-
সৌদি যুবরাজকে সর্বোচ্চ খেতাব দিয়ে তোপের মুখে ওলাঁদ
মার্চ ০৭, ২০১৬ ১৪:১৯৭ মার্চ (রেডিও তেহরান): সৌদি আরবের অন্যতম যুবরাজ এবং উপ প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন নায়েফকে গোপনে সর্বোচ্চ খেতাব ‘লিজন অব অনার’-এ ভূষিত করায় তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এ পুরস্কারের বিরুদ্ধে দেশটির সামাজিক গণমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, যেখানে সৌদি আরবে কঠোরভাবে ও ব্যাপকহারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেখান যুবরাজ নায়েফ কী করে এই পুরস্কার পান?