-
ঢাকা সিটি নির্বাচনে ইভিএম চায় না বিএনপি
ডিসেম্বর ২৯, ২০১৯ ১১:৫০আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার চায় না বিএনপি। ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের অনড় অবস্থানের সমালোচনা করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচনে নজিরবিহীন কেলেঙ্কারির পর ঢাকা সিটি নির্বাচনেও সরকারের ইচ্ছে পূরণে সক্রিয় হয়ে উঠেছে নির্বাচন কমিশন। ইভিএম মেশিনের মাধ্যমে কারসাজি করে সরকারের পক্ষে রায় নেয়ার জন্য জনগণের ইচ্ছের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সিইসি।
-
সরকার দেশকে দুর্যোগ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল
ডিসেম্বর ২৮, ২০১৯ ১৩:৫৯বাংলাদেশের বর্তমান সরকার দেশকে দুর্যোগ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদিকে রোহিঙ্গা অন্যদিকে ভারতের মুসলমানদের পুশইন। এ সমস্যাগুলোর কারণে বাংলাদেশকে গিনিপিগের মতো পরীক্ষাগার গড়ে তুলছে সরকার।
-
ঢাকা সিটি নির্বাচনে অংশ নিয়ে জেনে শুনে বিষ পান করছে বিএনপি: গয়েশ্বর
ডিসেম্বর ২৭, ২০১৯ ১৩:৫১বাংলাদেশের ক্ষমতাসীন সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকলেও আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জেনে শুনে বিষ পান করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
-
আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বেশি হয়েছে: বিএনপি
ডিসেম্বর ২৪, ২০১৯ ১৪:৪৪বিএনপি দাবী করেছে, বাংলাদেশে তাদের শাসনামলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটেনি। উপরন্তু আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে বহুগুণ।এখনো প্রায় প্রতিদিনই সংবাদপত্রে সংখ্যালঘুদের বাড়ী-ঘর দখল, উচ্ছেদ বা মুর্তি ভাঙ্গার যত খবর প্রকাশিত হচ্ছে সব ঘটাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালীরা।
-
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চাই না: কাদের
ডিসেম্বর ১৫, ২০১৯ ১৩:৪৪ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব ভালো। এ সম্পর্কে কোনও টানাপোড়েন সৃষ্টি হোক, সেটা চাই না, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
দৈনিক সংগ্রাম কার্যালয়ে হামলা ফ্যাসিবাদী শাসনের বহিঃপ্রকাশ: রিজভী
ডিসেম্বর ১৫, ২০১৯ ১২:৪৫দৈনিক সংগ্রাম পত্রিকা কার্যালয়ে সন্ত্রাসী কায়দায় হামলা ফ্যাসিবাদী শাসনের বহিঃপ্রকাশ বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কার্যালয়ে হামলা ও সম্পাদককে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, আজ দেশে গণতন্ত্র নেই। গণমাধ্যমের মতপ্রকাশ ও মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। রাজনীতিতে ভিন্ন মত থাকবে এটা স্বাভাবিক। তাই বলে দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী কায়দায় হামলা ফ্যাসিবাদী শাসনের বহিঃপ্রকাশ বলে মনে হয়।
-
এনআরসি সমগ্র উপমহাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবে: মির্জা ফখরুল
ডিসেম্বর ১৪, ২০১৯ ১৪:৪৫ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
সরকার আবার আগুনের খেলা শুরু করেছে: রিজভী
ডিসেম্বর ১৩, ২০১৯ ১১:৪২বাংলাদেশের সরকার আবারো আগুনের খেলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্প্রতি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলাকে পরিকল্পিত ও মিথ্যা আখ্যা দিয়ে তিনি বলেন, সরকার অতীতের মতো আবারো আগুনের খেলা শুরু করেছে। অবৈধ সরকার চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে দেখে আবারো অস্থির হয়ে গেছে।
-
খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ: সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য
ডিসেম্বর ১২, ২০১৯ ১৫:৫৯বাংলাদেশের সাবেক প্রধানন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন সর্বসম্মতিক্রমে খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ।
-
সংঘাত এড়াতে পূর্বনির্ধারিত র্যালি বাতিল করেছে বিএনপি: ফখরুল
ডিসেম্বর ১০, ২০১৯ ১৪:৩০বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় আজকে বিএনপি’র পূর্বনির্ধারিত র্যালি পুলিশী বাধার কারণে অনষ্ঠিত হতে পারেনি। আজ মঙ্গলবার সকাল থেকে বিএনপি কার্যালয়ে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। পুলিশের পক্ষ থেকে বিএনপিকে সড়কে নেমে র্যালি করতে নিষেধ করা হয়।