-
সরকারের সদিচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়: ব্যারিস্টার মওদুদ
মে ৩১, ২০১৯ ১১:২৮সরকারের সদিচ্ছা ছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ (শুক্রবার) সকালে রাজধানীর কাজীপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
-
খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন ৪ জুলাই: আইনজীবীর ক্ষোভ
মে ৩০, ২০১৯ ১১:৪৯আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৪ জুলাই ধার্য করেছে ঢাকা মহানগর আদালত।
-
জিয়ার মৃত্যুবার্ষিকীতে খালেদাকে মুক্ত করার শপথ বিএনপির
মে ৩০, ২০১৯ ১০:২০বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে দলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য নতুন করে শপথ নিয়েছেন।
-
খালেদা জিয়ার ইফতার নিয়ে রাজনীতি করবেন না: বিএনপির প্রতি কাদের
মে ২৯, ২০১৯ ১৩:০০কারাগারে খালেদা জিয়ার জন্য সরকারিভাবে ইফতারের বরাদ্দ ৩০ টাকা হওয়ায় রাজনৈতিক নেতাদের সম্মানে এবার বিএনপি আয়োজিত ইফতারেরও বরাদ্দ ছিল ৩০ টাকা। মেন্যুতে ছিল পানি, পেয়াজু, মুড়ি, বেগুনি ও খেজুর। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বরাদ্দ ৩০ টাকার ইফতার প্রসঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
নারী আসন: বিএনপির রুমিনকে নির্বাচিত ঘোষণা
মে ২৯, ২০১৯ ১১:৪১একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির কোটায় একমাত্র প্রার্থী রুমিন ফারহানাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
-
আদালত স্থানান্তর: খালেদা জিয়ার রিটের শুনানি ১০ জুন পর্যন্ত মুলতবি
মে ২৮, ২০১৯ ১৩:৩১কারাবন্দি বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মামলার বিচারে আদালত স্থানান্তরের বিরোধীতা করে দায়ের করা রিটের শুনানি আগামী ১০ জুন পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
-
বাংলাদেশ এখন আর স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র নয়: মির্জা ফখরুল
মে ২৭, ২০১৯ ১৮:৫৪বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন আর স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র নয়। বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে পরনির্ভরশীল, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ে একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে।
-
খালেদা জিয়ার আদালত স্থানান্তর বাতিল চাওয়া রিট শুনানি মঙ্গলবার
মে ২৭, ২০১৯ ১৩:০০বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলাগুলি বিচারের জন্য বিশেষ আদালত কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের স্থানান্তর করা সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে রুজু করা রিটের শুনানি আগামীকাল হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
-
ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক: আ. লীগ-বিএনপির পরস্পরবিরোধী বক্তব্য
মে ২৫, ২০১৯ ১৫:৪১বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতি ও অদূরদর্শিতার কারণে কৃষিনির্ভর বাংলাদেশের কৃষি আজ ধ্বংসের মুখে। বারবার গরিব কৃষক তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেয়ে ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন। এর সুদূরপ্রসারী পরিণাম অত্যন্ত ভয়াবহ।
-
সরকার কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে: বিএনপি
মে ২৫, ২০১৯ ১২:৪৭কৃষিপণ্যের ন্যায্য মূল্যের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানোনোর পাশাপাশি বিএনপি অভিযোগ করেছে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পকেট ভারী করার জন্য তাঁদের ধান কেনার অনুমতি দিয়ে সরকার কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে।