-
আওয়ামী লীগ ক্ষমতার সুযোগ পেলেই দানবে পরিণত হয়: ফখরুল
নভেম্বর ২৭, ২০১৬ ১৪:২৭শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্ষমতার সুযোগ পেলেই দানবে পরিণত হয়।
-
বিএনপি নেতা এম এ মান্নানের জামিন বহাল; 'মুক্তিতে বাধা নেই'
নভেম্বর ২৪, ২০১৬ ১২:৫৩দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গাজীপুরের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নানের জামিন বহাল রেখেছে আদালত। সেইসঙ্গে এম এ মান্নানকে দেয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এটিসহ তার বিরুদ্ধে করা ২৬টি মামলায় তিনি জামিন পেলেন।
-
নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির
নভেম্বর ২২, ২০১৬ ১৫:৫৩নারায়ণগঞ্জ সিটি করপোরশন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার পরপরই মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।
-
নাসিক নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাডভোকেট সাখাওয়াত
নভেম্বর ২২, ২০১৬ ০৮:২২নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
-
খালেদা জিয়ার প্রস্তাবনা নিয়ে কথা বলতে প্রেসিডেন্টের কাছে সময় চেয়েছে বিএনপি
নভেম্বর ২১, ২০১৬ ১২:২৭বাংলাদেশে শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট আলাপ-আলোচনার ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, অন্য রাজনৈতিক দলগুলোর কাছেও এ প্রস্তাবনা পাঠাবেন বলে জানান তিনি।
-
বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুসহ কেউ নিরাপদ নয়: জয়নুল আবদিন ফারুক
নভেম্বর ১৮, ২০১৬ ১৪:২৫বাংলাদেশে ক্ষমতাসীন বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়সহ কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ (শুক্রবার) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্ত সাঁওতাল পল্লী পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
-
খালেদা জিয়াকে রাখার মতো কারাগার বাংলাদেশে নেই: দুদু
নভেম্বর ১৮, ২০১৬ ১৩:৩৫বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাখার মতো কারাগার বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু। তিনি বলেন, খালেদা জিয়াকে জেলে ঢোকানোর স্বপ্ন দেখছে সরকার। এটি স্বপ্নই থাকবে; পূরণ হবে না।
-
'নাসিরনগরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার শাসকদলের অপরাধের ভারসাম্য আনার অপচেষ্টা'
নভেম্বর ১৬, ২০১৬ ১২:৫১ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি এবং মন্দিরের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারকে 'শাসকদলের অপরাধের ভারসাম্য আনার অপচেষ্টা' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
নাসিরনগরের ঘটনায় পুলিশের দেয়া তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান বিএনপির
নভেম্বর ১৫, ২০১৬ ১৩:৪৭বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দেয়া তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছে বিএনপি। আজ(মঙ্গলবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই তদন্ত সাজানো, মিথ্যা।
-
গণবিস্ফোরণের আগেই সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন দিন: ফখরুল
নভেম্বর ১৪, ২০১৬ ১৫:৩৩বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, "দেশে একটা গণবিস্ফোরণ ঘটার আগেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন দেয়ার ব্যবস্থা করুন।"