-
পণ্যের মূল্যবৃদ্ধি এবং দলীয় নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে বিভাগীয় পর্যায়ে সমাবেশের ঘোষণা বিএনপি
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১৭:২৫জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে এবার বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছ বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি।
-
লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতেছে বিএনপি: কাদের
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১৩:২৭বিএনপি লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (শনিবার) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
-
বিএনপি আন্দোলনের নামে রাজপথে সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করছে: কাদের
সেপ্টেম্বর ২১, ২০২২ ১৩:৩১বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে রাজপথে আবার সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। আজকাল বিএনপির নেতা-কর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে, এটা কিসের আলামত? এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়?
-
বিএনপির আরেক নাম বাংলাদেশ নালিশ পার্টি: কাদের
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১৬:৪২সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগমখালেদা জিয়ার নিশর্ত মুক্তি, দলের নেতা কর্মদের হত্যা ও সভা সমাবেশে হামলা মামলার প্রতিবাদ এবং জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপির আন্দোলন জোরদার করার পর থেকেই ক্ষমতাশীন দল পাল্টা শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে। এ ছাড়া পুলিশকেও ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে , শতাধিক আহত হয়েছে । কয়েকশ’ মামলা রুজু হয়েছে।
-
আ. লীগের হামলায় বিএনপির আলাল, তাবিথ ও বুলু আহত, রিজভীর ক্ষোভ
সেপ্টেম্বর ১৭, ২০২২ ২০:০২বাংলাদেশের রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। হামলায় বরকত উল্লাহ বুলুর মাথা ফেটে যায়।
-
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন অর্ধশত মামলায় আসামি প্রায় ২২ হাজার
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৪:৪৯বাংলাদেশে জ্বালানি তেলের মুল্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলীয় চেয়ারপারসনের মুক্তি দাবি, নেতা-কর্মীদের হত্যা ও মামলা দায়ের এবং সভা-সমাবেশে হামলার প্রতিবাদে দেশব্যাপী বিএনপি আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে গত তিন সপ্তাহে নতুন করে প্রায় অর্ধশত মামলা দায়ের হয়েছে। এসব মামলায় মোট আসামির সংখ্যা প্রায় ২২ হাজার।
-
সরকারবিরোধী দলগুলোর সাথে যুগপৎ আন্দোলন করার সিদ্ধান্ত বিএনপির
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১৩:০৫বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে যুগপৎ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চূড়ান্ত সিদ্ধান্ত অতি দ্রুত জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৪:৩৮দু’টি দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে তাঁর পরিবার। আজ (রোববার) দুপুরে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন।
-
শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপি নেতারা নানা অপপ্রচারে লিপ্ত: কাদের
সেপ্টেম্বর ১১, ২০২২ ১২:৫০বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি দেশ ও জনগণের স্বার্থে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এই ব্যর্থতা আড়াল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত। আজ (রোববার) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
-
পুলিশ কথায় কথায় গুলি চালাচ্ছে, আন্তর্জাতিক আইন মানছে না: ফখরুল
সেপ্টেম্বর ০৪, ২০২২ ১৩:৫২বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নারায়ণগঞ্জে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণ হলেও তাতে আক্রমণ করা হয়েছে। পুলিশ আন্তর্জাতিক পুলিশ আইন মেনে চলছে না। তারা কথায় কথায় গুলি চালাচ্ছে।