-
মোদি মিথ্যে কথা বলেন, বিজেপি আর না: তৃণমূল নেত্রী চন্দ্রিমা
মার্চ ৩১, ২০১৯ ১৫:১১ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্য কথা বলেন, যাকে আমরা প্রচলিত ভাষায় বলি ‘গুল’ দিচ্ছেন। ওই ‘গুল’, সারা ভারতবর্ষের মানুষ দেখছেন চোখে সর্ষের ফুল! সেজন্য ‘ওই বিজেপি আর না’। কেন্দ্রে বিজেপি সরকারকে রাখা যাবে না।’
-
'বিজেপি সেনাবাহিনীকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে'
মার্চ ০৬, ২০১৯ ১২:০৫ভারতের ক্ষমতাসীন বিজেপি সেনাবাহিনীকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা, সাবেক এমপি ও কোলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।
-
বিজেপি-আরএসএস আমাকে হত্যার ষড়যন্ত্র করছে: সিদ্দিকুল্লাহ চৌধুরী
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৪:৪৩ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার, গ্রন্থাগার পরিসেবা মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী উগ্র হিন্দুত্ববাদীদের হাতে প্রাণনাশের আশঙ্কা করেছেন। মন্ত্রী নিজেই ওই আশঙ্কা ব্যক্ত করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
-
বিজেপি সম্পর্কে মানুষের মোহভঙ্গ হয়েছে: আহমেদ প্যাটেল
ডিসেম্বর ৩০, ২০১৮ ১৬:২৫ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা আহমেদ প্যাটেল এমপি বলেছেন, বিজেপি সম্পর্কে মানুষের মোহভঙ্গ হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে তারা ক্ষমতা হারাতে চলেছে। গতকাল (শনিবার) বিজেপিশাসিত গুজরাটের সবরকান্ঠা জেলার হিম্মৎনগরে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
-
'তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে করীমনগর জেলার নাম ‘করীপুরম’ করা হবে'
ডিসেম্বর ০৫, ২০১৮ ১৭:৫২ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বলেছেন, তেলেঙ্গানায় বিজেপি সরকার তৈরি হলে করীমনগর জেলার নাম ‘করীপুরম’ করা হবে। তিনি আজ (বুধবার) তেলেঙ্গানাতে এক নির্বাচনি সমাবেশে বলেন, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে আপনাদের ভাবনাকে সম্মান জানিয়ে করীমনগরের নাম পরিবর্তন করে ‘করীপুরম’ করা হবে।
-
এলাহাবাদ শহরের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করল যোগি মন্ত্রীসভা
অক্টোবর ১৬, ২০১৮ ১৫:৫৫ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের ঐতিহাসিক এলাহাবাদ শহরের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ সরকারের মন্ত্রীসভায় আজ (মঙ্গলবার) নাম পরিবর্তনের প্রস্তাব সর্বসম্মতিতে পাস হয়েছে। রাজ্যটিতে ইতিপূর্বে মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ষ্টেশন নামকরণ করা হয়েছে।
-
অসমের বিজেপি বিধায়ক শিলাদিত্যকে গ্রেফতারের দাবি, থানায় অভিযোগ
অক্টোবর ১৬, ২০১৮ ১১:৫৯উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অসমের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ করাসহ তাকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
-
অসম বিধানসভায় শুক্রবারের ধাঁচে বৃহস্পতিবার অর্ধদিবস ছুটি দাবি বিজেপির, তীব্র প্রতিক্রিয়া
অক্টোবর ০১, ২০১৮ ০৭:৫৪ভারতের অসম বিধানসভায় শুক্রবার জুমা নামাজের জন্য অর্ধদিবস ছুটি প্রথার পাল্টা হিসেবে এবার বৃহস্পতিবার পুজোর জন্য একই ঘোষণার দাবি জানালেন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবসহ ১০ বিধায়ক। পুজোর ছুটি না দেয়া হলে জুমা নামাজের জন্য অর্ধদিবস ছুটি বাতিল করতে হবে বলে বিজেপি বিধায়কদের দাবি।
-
আরএসএস-বিজেপি দেশকে ধ্বংস করছে: প্রকাশ রাজ
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১৫:৪৪আরএসএস-বিজেপি দেশকে ধ্বংস করছে, শাসকের বিরুদ্ধে ভিত কাঁপানো আন্দোলন চাই বলে মন্তব্য করেছেন ভারতের বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ।
-
পশ্চিমবঙ্গে বিজেপির বনধে মিশ্র প্রতিক্রিয়া: ভাঙচুর, অগ্নিসংযোগ, গ্রেফতার
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১২:০৭ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি’র ডাকা ‘বাংলা বনধ’-এ মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আজ (বুধবার) রাজ্যের বিভিন্ন জায়গায় বনধ সমর্থকরা সরকারি-বেসরকারি যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করায় পুলিশ বিজেপি সমর্থকদের গ্রেফতার করেছে।