• ৫০টি এমব্রায়ার বিমান কেনার কথা নিশ্চিত করল ইরান

    ৫০টি এমব্রায়ার বিমান কেনার কথা নিশ্চিত করল ইরান

    ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ২০:২১

    ২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ব্রাজিলের কাছ থেকে ৫০টি এমব্রায়ার বিমান কেনার কথা নিশ্চিত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরান সরকারের মুখপাত্র মোহাম্মাদ বাকের নোবখত আজ (মঙ্গলবার) বিমান অর্ডারের কথা নিশ্চিত করেন। ব্রাজিলের এমব্রায়ার হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহৎ বাণিজ্যিক বিমান প্রস্তুতকারী কোম্পানি।