-
যুক্তরাজ্যে এ বছরও সবচেয়ে বেশি ছেলে শিশুর নাম রাখা হয়েছে মুহাম্মাদ
জুলাই ০৬, ২০২২ ১৫:০৭যুক্তরাজ্যে এ বছর জন্ম নেওয়া ছেলে শিশুদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিশুর নাম রাখা হয়েছে মুহাম্মাদ। দেশটির ডেইলি মেইল পত্রিকা এ খবর প্রকাশ করেছে। ইংরেজিতে মুহাম্মদ নামের বানান করা হয়েছে নানা ভাবে - মুহাম্মদ, মহম্মদ, মোহামেদ, মোহাম্মদ, মোহাম্মদ ইত্যাদি।
-
ব্রিটেনে বরিস জনসনের সরকার থেকে আরো এক মন্ত্রীর পদত্যাগ
জুলাই ০৬, ২০২২ ১৩:২৫ব্রিটেনের মন্ত্রিসভা থেকে আরো এক সদস্য পদত্যাগ করেছেন। সর্বশেষ পদত্যাগ করা মন্ত্রী উইল কুইন্স দেশটির জুনিয়র এডুকেশন মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
-
ব্রিটেনের ২ মন্ত্রীর পদত্যাগ; চাপে বরিস জনসনের সরকার
জুলাই ০৬, ২০২২ ০৫:৩৩ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এবং অর্থমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগ করেছেন। গতকাল (মঙ্গলবার) তারা পদত্যাগপত্র জমা দেন। প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগে বরিস জনসনের রক্ষণশীল সরকার চাপে পড়েছে।
-
‘আলোচনা চলার সময় ইরানবিরোধী প্রস্তাব দায়িত্বহীনতার পরিচায়ক’
জুলাই ০৫, ২০২২ ০১:৩০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলার একই সময়ে আইএইএ’র নির্বাহী বোর্ডে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ ইরানবিরোধী যে প্রস্তাব পাস করেছে তা আলোচনার চেতনা-পরিপন্থি এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।
-
কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে ব্রিটেনকে সতর্ক করল রাশিয়া
জুলাই ০৪, ২০২২ ০৫:৫৩ইউক্রেন সংকটের অজুহাতে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে ব্রিটেনকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কোনো অজুহাতেই কৃষ্ণসাগরে নতুন কোনো যুদ্ধজাহাজের অনুপ্রবেশ ঘটানো যাবে না। রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।
-
দোহা বৈঠকের অচলাবস্থার জন্য আমেরিকাকে দায়ী করল চীন ও রাশিয়া
জুলাই ০১, ২০২২ ০৩:২৫কাতারের রাজধানী দোহায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যকার দু’দিনব্যাপী পরোক্ষ আলোচনায় অবচালবস্থার জন্য আমেরিকাকে দায়ী করেছে চীন, রাশিয়া ও ইরান। বৃহস্পতিবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এ সম্পর্কে তুমুল বিতর্ক হয়। বৈঠকে ফ্রান্স ও ব্রিটেন ইরানকে অভিযুক্ত করার চেষ্টা করলেও চীন, রাশিয়া ও ইরান শক্ত গলায় আমেরিকাকে দোষারোপ করে।
-
ওরা উদাম হলে ‘জঘন্য দৃশ্যের অবতারণা’ হবে: ভ্লাদিমির পুতিন
জুলাই ০১, ২০২২ ০২:৫৯জার্মানির বাভারিয়ায় জি-৭ বৈঠকের অবকাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ফেঁসে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পুতিন নারী হলে ইউক্রেনে হামলা চালাতেন না বলে জনসন যে বক্তব্য দিয়েছেন তার যেমন উত্তর দিয়েছেন পুতিন তেমনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর আরো একটি বক্তব্যের জবাব দিতে ছাড়েননি রুশ প্রেসিডেন্ট।
-
ফকল্যান্ডে হামলার সময় থ্যাচার কি পুরুষ ছিলেন: জনসনকে পুতিনের প্রশ্ন
জুলাই ০১, ২০২২ ০২:৩১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন নারী হলে কখনোই ইউক্রেনে হামলা চালাতেন না বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যে মন্তব্য করেছেন তার কঠোর জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, ১৯৮২ সালে ব্রিটেনের তৎকালীন নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে হামলা চালিয়েছিলেন। জনসনের বক্তব্য অনুযায়ী কি এখন ধরে নিতে হবে থ্যাচার তাহলে পুরুষ ছিলেন?
-
পলাশীত্তোর ব্রিটিশ শাসন ও শোষণে বাংলার ক্ষয়ক্ষতি এবং ক্ষতিপূরণের পন্থা
জুন ২৪, ২০২২ ১৩:২৩পলাশী দিবস ( ২৩ জুন ) বাংলাদেশ তথা ভারতবর্ষের জন্য এক বেদনাদায়ক অধ্যায়ের সূচনা। বাংলার স্বাধীনতা অস্তমিত হয় সেদিন ( ২৩ জুন ১৭৫৭ সাল ) এবং শুরু হয় ব্রিটিশ বেনিয়াদের ঔপনিবেশিক শাসন ও শোষণের এক বেদনাদায়ক কালো যুগ যা ১৯০ বছর ( ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল ) স্থায়ী হয় ।
-
‘রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য ব্রিটিশ বাহিনীকে প্রস্তুত হতে হবে’
জুন ২০, ২০২২ ১১:৫৩ব্রিটেনের নতুন জেনারেল স্টাফ জেনারেল প্যাট্রিক স্যান্ডার্স বলেছেন, ইউরোপে আরেকবার যুদ্ধ করার জন্য তার দেশের সামরিক বাহিনীকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, রাশিয়াকে পরাজিত করার সক্ষমতা অর্জন করা জরুরি হয়ে পড়েছে।