-
রাওয়ালপিন্ডি টেস্ট: পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
আগস্ট ২৫, ২০২৪ ১২:৫৬রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়।
-
বাংলাদেশে বন্যা: এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দী
আগস্ট ২৪, ২০২৪ ১০:৩৪ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ১১ জেলায় ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
-
ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির হাতে আটক সাবেক বিচারপতি মানিক
আগস্ট ২৪, ২০২৪ ০৬:২৭ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
-
সাভারে হাসিনা-কাদেরসহ ১২৬ জনের নামে হত্যা মামলা, মেনন ৫ দিনের রিমান্ডে
আগস্ট ২৩, ২০২৪ ১৪:৩২বাংলাদেশের ঢাকা জেলার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৬ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে।
-
বাংলাদেশের ১১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ, নিহত ১৩
আগস্ট ২৩, ২০২৪ ১৩:২৭বাংলাদেশের ১১ জেলায় বন্যায় ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ৭৭টি উপজেলার ৫৮৪টি ইউনিয়ন ও পৌরসভা বন্যা প্লাবিত হয়ে মারা গেছে ১৩ জন।
-
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেপ্তার
আগস্ট ২২, ২০২৪ ১৫:৫৬বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) বিকেল সোয়া ৫টার দিকে তাকে বাসা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন।
-
বাংলাদেশে বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ, মারা গেছেন ২ জন
আগস্ট ২২, ২০২৪ ১২:২৬বাংলাদেশের আটটি জেলার ৫০ টি উপজেলার ৩৫৭ টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। এসব জেলার প্রায় সাড়ে চার লাখ পরিবার বন্যায় পানিবন্দি হয়ে আছেন। ফেনীর এবং ব্রাহ্মণবাড়িয়াতে বন্যার পানিতে ডুবে ২জন মারা গেছেন।
-
এবি পার্টিকে নিবন্ধন দিয়ে ইসি’র প্রজ্ঞাপন জারি; ঈগল প্রতীক বরাদ্দ
আগস্ট ২১, ২০২৪ ১৭:০০বাংলাদেশ হাইকোর্টের আদেশে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটির নিবন্ধন নম্বর ৫০। দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে ঈগল।
-
ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৭০ গ্রাম প্লাবিত: নিহত ১
আগস্ট ২১, ২০২৪ ১৪:১৬টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ১২ ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ফেনী সদর ও দাগনভূঁঞা উপজেলার চারটি ইউনিয়ন ছোট ফেনী নদীর পানিতে প্লাবিত হয়েছে।
-
শেখ হাসিনা-বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে হত্যা মামলা
আগস্ট ২১, ২০২৪ ১২:৩৪বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরের র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারকে হত্যার অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।