-
দূর্মূল্যের বাজারে ওষুধের বাড়তি দাম,রোগির ভোগান্তি সৃষ্টি; অনৈতিক বলছে ক্যাব
ডিসেম্বর ০৬, ২০২২ ১৩:৫৩বাংলাদেশে প্রায় সব ধরনের ওষুধের দাম বেড়েছে। স্যালাইন থেকে শুরু করে জরুরি-অজরুরি সব। দেশে চিকিৎসা ব্যয় দিন দিন বেড়ে এমন অবস্থায় ঠেকেছে যে,অধিকাংশ মানুষের পক্ষেই সুষ্ঠু বা প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ব্যয় বেশি হওয়ায় মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেন অনেকেই। একটু ভালো বোধ হলেই আর ওষুধ খান না বেশির ভাগ মানুষ। কারণ ওষুধের দাম বেশি। এমন অবস্থায় আবারো বেড়েছে ওষুধের দাম।
-
৭ ডিসেম্বর থেকে সব জায়গায় সতর্ক পাহারা থাকবে: ওবায়দুল কাদের
ডিসেম্বর ০৬, ২০২২ ১২:৫৩আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। আগামীকাল ৭ ডিসেম্বর থেকে দেশের সব পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় সব জায়গায় সতর্ক পাহারা বসবে।
-
শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় নভেম্বর মাসে বাংলাদেশ থেকে বিজয়ীদের নাম ঘোষণা
ডিসেম্বর ০৫, ২০২২ ১৭:৪৫বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' আয়োজিত 'শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা' নভেম্বর-২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। লেখার গুণগত মান বিচার করে এ মাসের ‘শ্রেষ্ঠ পত্রলেখক' হিসেবে দুইজনকে বিজয়ী করা হয়েছে।
-
কমছে আবাদি জমি, বাড়ছে খাদ্য চাহিদা: সমৃদ্ধ আগামী রক্ষায় কৃষিজমি বাঁচানোর পরামর্শ
ডিসেম্বর ০৫, ২০২২ ১৪:৩৯বিশ্ব মৃত্তিকা দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। 'মাটি: খাদ্যের সূচনা যেখানে' প্রতিপাদ্যে দিবসটিতে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
বিএনপিকে ছাড় দিচ্ছে সরকার, কাদের; এটা তাদের অধিকার, ছাড় দেয়ার প্রশ্ন অবান্তর. মির্জা আব্বাস
ডিসেম্বর ০৫, ২০২২ ১৪:২৬বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমাবেশের নামে বিএনপি যদি বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা করে এবং জনগণের জানমালের প্রতি হুমকি সৃষ্টি করে তাহলে কোন ছাড় দেয়া হবে না।
-
মিরাজ-মোস্তাফিজের রেকর্ড উইকেট জুটিতে ভারতকে হারাল বাংলাদেশ
ডিসেম্বর ০৪, ২০২২ ১৬:৫৩শেষ উইকেটে ৫১ রানের রেকর্ড জুটি গড়ে ভারতের বিপক্ষে ১ উইকেটের জয় তুলে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং বোলার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ওয়ানডেতে জেতা ম্যাচে শেষ উইকেট জুটির এটি চতুর্থ সর্বোচ্চ রান। ১৯৭৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ দুই ব্যাটসম্যান অ্যান্ডি রবার্টস এবং মুরার দখলে আছে ৬৪ রানের রেকর্ডটি।
-
সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে হবে- ডিএমপি: বিকল্প স্থান হলে রাজি বিএনপি
ডিসেম্বর ০৪, ২০২২ ১৫:৫০বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংস্থাটির গণমাধ্যম শাখার প্রধান উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন আজ (রোববার) সকালে তার অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
-
৩ ব্যাংকের সাড়ে ৯ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, জড়িতদের তালিকা চেয়েছে হাইকোর্ট
ডিসেম্বর ০৪, ২০২২ ১৫:১৭ভুয়া ঠিকানা ও কাগুজে কোম্পানি খুলে ইসলামী ব্যাংক, সোসাল ইসলামী ব্যাংক ও ফাস্ট সিকিউরিটি ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনা অনুসন্ধান করতে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ, দুদক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুন্ধান করে আগামী চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে তিন ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ অনুমোদনের সঙ্গে সম্পৃক্ত ব্যাংক কর্মকর্তাদেরও তালিকা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
-
১০ ডিসেম্বর ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ০৩, ২০২২ ১৬:১৪বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। এ অবস্থায় দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব এখন ডিএমপি কমিশনারের।
-
চাকার নিচে আটকে শিক্ষকের গাড়িতে পিষ্ট নারীর মৃত্যু, উত্তাল ঢাবি
ডিসেম্বর ০৩, ২০২২ ১৫:২৮বাংলাদেশের রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের গাড়িচাপায় এক নারীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠন। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে তারা ঢাবি ক্যাম্পাসে অতিরিক্ত যানবাহন চলাচল বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান।