-
নুরে আলম ও আব্দুর রহিমের হত্যার বিচার করা হবে: মির্জা ফখরুল
আগস্ট ০৪, ২০২২ ১৩:৪৮ভোলায় বিএনপির দুই নেতার নুরে আলম ও আব্দুর রহিম হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
এবার বিশ্বব্যাংক ও এডিবির কাছে ২০০ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ
আগস্ট ০৪, ২০২২ ১৩:১০বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবার প্রেক্ষিতে এবার বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ১০০ কোটি ডলার করে ঋণ চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে চড়া জ্বালানি মূল্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব যেভাবে অর্থনীতিতে পড়ছে, তা মোকাবেলার জন্য এ অর্থ দরকার বলে বাংলাদেশের চিঠিতে উল্লেখ করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টির কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
-
'আঞ্চলিক শান্তি রক্ষায় চীনের সঙ্গে বাংলাদেশ একসঙ্গে কাজ করবে'
আগস্ট ০৪, ২০২২ ১২:৩৬চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রেক্ষাপটে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং আশা প্রকাশ করে বলেছেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষায় চীনের সঙ্গে বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।
-
টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণের মামলার মূলহোতা গ্রেপ্তার
আগস্ট ০৪, ২০২২ ১১:১৪টাঙ্গাইলের মধুপুরে মঙ্গলবার যাত্রীবাহী নৈশ কোচে ডাকাতি ও গণধর্ষণের মামলায় মূলহোতা রাজা মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
-
যুগপৎ আন্দোলনে ঐকমত্য গণঅধিকার পরিষদ-বিএনপি
আগস্ট ০৩, ২০২২ ১৩:৩৯বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে সরাতে যুগপৎ আন্দোলনের বিষয়ে বিএনপির সাথে ঐকমত ঘোষণা করছে গণঅধিকার পরিষদ।
-
বাংলাদেশ ৫ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত; ৯ প্রতিষ্ঠান সিলগালা
আগস্ট ০৩, ২০২২ ১২:১১বাংলাদেশে ডলার সংকটের মুখে খোলাবাজারে কারসাজি করায় পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ৪২ মানি এক্সচেঞ্জকে কারণ দর্শাতে বলা হয়েছে।
-
বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট: প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর প্রতিক্রিয়া
আগস্ট ০২, ২০২২ ১২:০৮বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে হারিকেন নিয়ে আন্দোলন করায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাংলাদেশকে ভবিষ্যতের যেকোনো বিপদ থেকে রক্ষায় সরকারের সাশ্রয়ী নীতির বিরুদ্ধে যারা এ ধরনের কাজ করছে তাদের বিদ্রূপাচ্ছলে প্রচলিত প্রবাদ ‘হাতে হারিকেন’ ধরিয়ে দেয়ার প্রতিও ইঙ্গিত করেন প্রধানমন্ত্রী।
-
নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মূলতবি
আগস্ট ০২, ২০২২ ১১:৫৪বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছে ঢাকার একটি আদালত।
-
বিএনপি নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দিতে হবে: শেখ হাসিনা
আগস্ট ০১, ২০২২ ১৪:১৭বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে হারিকেন নিয়ে আন্দোলন করায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
মোসাদ্দেক-লিটনের নৈপুণ্যে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
জুলাই ৩১, ২০২২ ১৬:০২মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ার সেরা বোলিং এবং লিটন দাশের ৫৬ রানের ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরালো টাইগাররা।