-
মোসাদ্দেক-লিটনের নৈপুণ্যে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
জুলাই ৩১, ২০২২ ১৬:০২মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ার সেরা বোলিং এবং লিটন দাশের ৫৬ রানের ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরালো টাইগাররা।
-
১৪ ও ১৮’র নির্বাচন নিয়ে বেশি বিতর্ক হচ্ছে: আওয়ামী লীগের সঙ্গে সংলাপে সিইসি
জুলাই ৩১, ২০২২ ১৪:৩৫২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে অতিমাত্রায় সমালোচনা ও তর্ক-বিতর্ক হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ (রোববার) নির্বাচন ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসে তিনি এমন মন্তব্য করেন।
-
রাতে কিন্তু কাজটা (ভোট) হয়: ইসির সংলাপে জাপা মহাসচিব
জুলাই ৩১, ২০২২ ১২:৪৪বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের ঘোর বিরোধিতা করেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
-
শেখ হাসিনার হাতে হারিকেন ধরিয়ে দিন: মির্জা ফখরুল
জুলাই ২৯, ২০২২ ১৪:০৮বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে। এখন বিদ্যুৎ, এর পরে জ্বালানি তেল, এর পর দেখবেন রিজার্ভ শেষ হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আকাশচুম্বী হয়ে।
-
৩ জেলায় দুর্ঘটনায় নিহত ১৩, নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় পদযাত্রা
জুলাই ২৯, ২০২২ ১৩:৩৮চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে মিসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
-
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত
জুলাই ২৯, ২০২২ ১২:০৭বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আজ (শুক্রবার) বেলা দেড়টার দিকে মিরসরাইয়ের বার তাকিয়া স্টেশনে ঢোকার মুখে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
-
নির্বাচন প্রতিযোগিতামূলক হলে ভোটের শেষে মারামারি হয়: সিইসি
জুলাই ২৮, ২০২২ ১৪:৪৬বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন যখন তীব্র প্রতিযোগিতামূলক ও হাড্ডাহাড্ডি হয় তখন ভোটের শেষেই মারামারি হয়।
-
অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালাবে ডিবি পুলিশ
জুলাই ২৮, ২০২২ ১৩:১৬ডলার-সংকটের কারণে বাংলাদেশে অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। ডলার সঙ্কটের এ প্রেক্ষাপটে অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
-
মাথাপিছু আয় বেশি দেখাতে জনশুমারিতে জনসংখ্যা কম দেখানো হয়েছে: মির্জা ফখরুল
জুলাই ২৮, ২০২২ ১২:০৫বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেখানে আমরা হিসাব করি ১৮ কোটি মানুষ, সেখানে দেখানো হয়েছে ১৬ কোটি। এমনকি তারা নিজেরাই স্বীকার করেছে, জনশুমারির এসব তথ্য সঠিক হয়নি। বাড়ি বাড়ি তারা যায়নি।’
-
যে রিজার্ভ আছে তাতে ৯ মাসের খাবার কিনতে পারব: শেখ হাসিনা
জুলাই ২৭, ২০২২ ১৫:৫০বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে ৩ মাস কেন, ৬ মাস, ৯ মাসের খাবারও আমরা কিনে আনতে পারব। আপৎকালে ৩ মাসের খাদ্যশস্য বা আমদানি করার মতো অর্থটা আমাদের হাতে থাকে।