-
'বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে অটল সরকার, সফল বিদেশ সফরের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী
জুন ২৭, ২০২৬ ১৮:৫১দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, তাঁর সরকারের মূল নীতি হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। বাংলাদেশের মানুষ নিজেদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে।
-
ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা: তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন
জুন ২৬, ২০২৬ ১৭:৩৭বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ দফা যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছে, যেখানে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। একই সঙ্গে দুই দেশ বিদ্যমান সম্পর্ককে আরও উন্নীত করে ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ সম্প্রদায়’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
-
বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় চীনের অবস্থান পুনর্ব্যক্ত
জুন ২৬, ২০২৬ ১৭:০৯চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্ব পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি বেইজিংয়ের অঙ্গীকার অটুট থাকবে। তিনি বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
-
'হায় হোসেন’ মাতমে ঢাকা ও চট্টগ্রামে পবিত্র আশুরার তাজিয়া মিছিল
জুন ২৬, ২০২৬ ১৫:৪৩'হায় হোসেন, হায় হোসেন’ মাতম ও কারবালার শোকগাঁথা স্মরণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
-
বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, আবেদন শুরু ২৮ জুন
জুন ২৫, ২০২৬ ১৭:৪৩বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।
-
বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শেষে বেইজিংয়ে তারেক রহমান; উষ্ণ অভ্যর্থনা
জুন ২৪, ২০২৬ ১৭:৫২চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং-এর আমন্ত্রণে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে বেইজিং-এ অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম অংশে চীনের তালিয়ানে বিশ্ব অর্থনৈতিকক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার পর আজ বুধবার বিকেলে তিনি হাইস্পিড ট্রেনে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। বেইজিং চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে চীন সরকারের পক্ষ থেকে তাঁকে উষ্ণ লালগালিচা অভ্যর্থনা ও গার্ড অব অনার জানানো হয়।
-
শ্রমবাজার খোলা ও রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগ
জুন ২৩, ২০২৬ ১৮:৪৯প্রায় ১৮ ঘণ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ছাড়ার পর দেশটির সরকার ও জনগণের আন্তরিক আতিথেয়তার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর এই কৃতজ্ঞতা বার্তাটি প্রকাশ করে।
-
একযোগে পদত্যাগ করলেন বাংলাদেশের ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল
জুন ২৩, ২০২৬ ১৭:২৬বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
-
মামুনুল হক ইস্যুতে সংসদে বিরূপ মন্তব্য; এক্সপাঞ্জ হলো এমপি ও স্পিকারের বক্তব্য
জুন ২১, ২০২৬ ১৭:১৭বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদে দেওয়া বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ) করা হয়েছে। একই সঙ্গে এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নিজের একটি মন্তব্যও কার্যবিবরণী থেকে অপসারণ করা হয়েছে।
-
সংসদে মাথা নত না করে নিজ ধর্মমতে সম্মান দেখানোর সুযোগ পেলেন এমপিরা
জুন ১৮, ২০২৬ ১৭:৩৫বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যরা এখন থেকে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। আজ (বৃহস্পতিবার) সংসদের বৈঠকের শুরুতে এ বিষয়ে রুলিং দিয়ে এই সিদ্ধান্ত জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।