-
ইরানের ক্ষেপণাস্ত্রের কারণে উদ্বেগে আছি: ইসরাইলি ক্ষেপণাস্ত্রের জনক
সেপ্টেম্বর ২০, ২০২০ ১৩:৩৬ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র শিল্পের জনক হিসেবে পরিচিত ইউযি রবিন বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইসরাইলের জন্য বড় ধরণের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
-
অবশেষে আন্তর্জাতিক বিমান চলাচল উন্মুক্ত করতে যাচ্ছে চীনা কর্তৃপক্ষ
জুন ০৫, ২০২০ ০৬:০২অবশেষ শর্তসাপেক্ষে সীমিত পর্যায়ে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা করেছে, মহামারী করোনাভাইরাসের কারণে বিদেশি যে ৯৫টি কোম্পানির বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল সেগুলো সীমিত পর্যায়ে আবার চীনে ফ্লাইট চালানোর জন্য আবেদন জানাতে পারে।
-
বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ইসরাইল: রাশিয়া
ফেব্রুয়ারি ০৮, ২০২০ ১৪:৫৭ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্ক শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সময় একটি বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। হামলার সময় ইরানের রাজধানী তেহরান থেকে রাশিয়ার এয়ারবাস এ-৩২০ বিমানটি ১৭২ জন আরোহী নিয়ে দামেস্কে যাচ্ছিল।
-
আগ্রাসনের জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না ইরান: সেনাপ্রধান
জুন ০২, ২০১৮ ১৭:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, সম্ভাব্য যেকোনো হুমকি বা আগ্রাসনের কারণে শত্রুরা নিশ্চিত ও কঠোর জবাব পাবে।
-
রাকায় মার্কিন বাহিনীর হামলায় আরো ৮ বেসামরিক ব্যক্তি নিহত
আগস্ট ৩০, ২০১৭ ১৫:২০সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আরো আট বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।
-
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আরও ৯ বেসামরিক নাগরিক নিহত
জুলাই ০৪, ২০১৭ ১৩:২৯সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোটের বিমান হামলায় আবারো অন্তত নয় ব্যক্তি নিহত হয়েছে।
-
এক আফগান এবং তার দুই সন্তানকে গুলি করে হত্যা করল মার্কিন সেনারা
জুন ১২, ২০১৭ ১৪:২৩মার্কিন সেনারা সরসারি গুলি চালিয়ে দুই শিশুসহ তিনজন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত একটি জেলায় মার্কিন সেনাদের গাড়িকে লক্ষ্য বোমা বিস্ফোরণ ঘটলে এ ঘটনা ঘটে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।
-
বেসামরিক ব্যক্তিদের প্রাণহানি 'জীবনেরই বাস্তবতা': জেমস ম্যাটিস
মে ২৯, ২০১৭ ১২:৪৯ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে বেসামরিক ব্যক্তিদের নিহতের ঘটনা জীবনের একটি বাস্তবতা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। তিনি বলেন, দায়েশ বিষয়ে ওয়াশিংটন তার নীতিতে যে পরিবর্তন এনেছে তা হচ্ছে এ গোষ্ঠীটিকে ক্রমশ দুর্বল করে ফেলার চেয়ে একে পুরোপুরি ধ্বংস করে দেয়া।
-
মসুল থেকে পলায়নরত ১৪০ ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ
এপ্রিল ০৮, ২০১৭ ১১:৪২ইরাকের গোলযোগপূর্ণ মসুল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গত কয়েকদিনে কয়েক ডজন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। দায়েশের কবল থেকে শহরটির উত্তর অংশ পুনরুদ্ধার করার লক্ষ্যে ইরাকি সেনাবাহিনী যখন অভিযান চালাচ্ছে তখন সন্ত্রাসী গোষ্ঠীর এ বর্বরোচিত হত্যাযজ্ঞের খবর এলো।
-
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আরো ১৫ বেসামরিক ব্যক্তি হতাহত
জুলাই ২৩, ২০১৬ ১৩:১৯সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে নতুন করে মার্কিন বিমান হামলায় এক ডজনের বেশি বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে। মার্কিন জঙ্গি বিমান আলেপ্পোর মানবিজ শহরের উত্তর অংশে আন-নাওয়াজাহ গ্রামে বোমা বর্ষণ করলে এসব মানুষ হতাহত হয় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।