-
বিশ্বের সব দেশের বাহিনীর চেয়ে ভারতীয় সেনারা শক্তিশালী: মোদির দাবি
জুলাই ০৩, ২০২০ ১৩:৪৬ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘দেশরক্ষায় সেনারা যে পরাক্রম দেখিয়েছে তাতে গোটা বিশ্বে ভারতের শক্তি প্রমাণিত। সেনাবাহিনীর উপরে সমগ্র ভারতবাসীর আস্থা রয়েছে। সেনাদের বীরত্বই আত্মনির্ভর ভারত গঠনের সংকল্প আরও দৃঢ় করছে।’ তিনি আজ (শুক্রবার) ভারত-চীন সীমান্তের নিমুতে এক সামরিক সমাবেশে চীনের নাম উল্লেখ না করে ওই মন্তব্য করেন।
-
করোনার প্রভাবে বহু এয়ারলাইন্স দেউলিয়া হওয়ার আশঙ্কা
জুলাই ০৩, ২০২০ ১৩:২২অর্থনীতিতে করোনা মহামারির থাবার অন্যতম বড় শিকার বিমান খাত। প্রায় চার মাস ধরে অর্ধেকে নেমে এসেছে যাত্রীবাহী বিমানের উড্ডয়ন। স্বাভাবিকের তুলনায় যাত্রী সংখ্যা কমেছে ৮০ শতাংশের মতো। এতে রেকর্ড সংখ্যক ক্ষতির মুখে পড়েছে এ খাতের জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা মনে করছেন, চার মাসের ক্ষতি পুষিয়ে নিতে লাগতে পারে কয়েক বছর।#
-
জামালপুরের বন্যা পরিস্থিতি
জুলাই ০৩, ২০২০ ১২:৩০জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিতে প্রবাহিত হচ্ছে। পানি বাড়া অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, ঝিনাইসহ অন্যান্য শাখা নদীর পানিও। ফলে অপরিবর্তিত রয়েছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি।
-
বাংলাদেশে করোনায় আরও ৪২ মৃত্যু, নতুন শনাক্ত ৩১১৪
জুলাই ০৩, ২০২০ ১১:৪১করোনাভাইরাসে বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ১১৪ জন। এ নিয়ে মোট শনাক্ত ১ লাখ ৫৬ হাজার ৩১৯ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৪২ জন। এ নিয়ে মোট মৃত্যু ১ হাজার ৯৬৮ জনের। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৬ জন।
-
বাংলাদেশে কোভিড-১৯ রোগের টিকা আবিষ্কারের দাবি করল গ্লোব বায়োটেক
জুলাই ০১, ২০২০ ২০:০৬প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯ রোগের টিকা আবিষ্কার করার দাবি করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। আজ (বুধবার) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. হারুনুর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।
-
যে কারণে ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না বাংলাদেশ
জুলাই ০১, ২০২০ ১৭:৪৩ভারত ও বাংলাদেশের মধ্যে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে গেল। বাংলাদেশের ব্যবসায়ীদের দাবি, তাঁদের পণ্যবাহী রফতানির ট্রাক না নিলে তাঁরাও ভারত থেকে যাওয়া আমদানি পণ্যের ট্রাক ঢুকতে দেবে না।
-
পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতির উপরে হামলার অভিযোগে ‘নবান্ন’ অভিযানের চেষ্টা
জুলাই ০১, ২০২০ ১৫:০৬ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ (বুধবার) ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। বিজেপি’র অভিযোগ, তৃণমূল ওই হামলার সঙ্গে জড়িত।
-
ঢাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবি: ৩২ জনের মৃতদেহ উদ্ধার
জুন ২৯, ২০২০ ১৩:৩১ঢাকায় বুড়িগঙ্গা নদীতে সোমবার সকালে যাত্রীবাহী একটি ছোট লঞ্চ ডুবিতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
-
করোনার মধ্যেই ইরানের পুঁজিবাজারে রেকর্ড উন্নতি
জুন ২৯, ২০২০ ১৩:১৫ইরানের পুঁজিবাজারে রেকর্ড সংখ্যক উন্নতি হয়েছে সূচকের। দেশটির শেয়ার বাজারের প্রধান সূচক টি-ই-ডি-পি-আই-এক্স বৃদ্ধি পেয়েছ ২৬৯ শতাংশ। যা এবছর যে কোনো দেশের পুঁজিবাজারের সর্বোচ্চ উন্নতি।
-
বিজেপিকে ‘জোকারের দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী
জুন ২৭, ২০২০ ১৭:০৯ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ‘জোকারের দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আজ (শনিবার) বারাসতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।