-
করোনা মহামারিতেও নমনীয় নয় ইসরাইল, বাড়ছে দখলদারিত্ব
জুন ২৭, ২০২০ ১১:৪৮ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব থেকে ইসরাইলকে সরে আসার আহ্বান জানালো জাতিসংঘ। বুধবার, নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে মহাসচিব বলেন, তাতে ভেস্তে যেতে পারে শান্তি প্রক্রিয়া। ফিলিস্তিনের দাবি, অপরাধের জন্য জবাবদিহিতার মুখোমুখি করা হোক ইসরাইলকে।
-
অসমে বন্যায় আড়াই লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, সিআরপিএফ সদর দফতরে পানি
জুন ২৭, ২০২০ ০৭:৩৫ভারতের অসমে বন্যায় আড়াই লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাজনিত কারণে রাজ্যটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। আজ (শনিবার) এনডিটিভি জানিয়েছে, অসমে বন্যার পানি ১৬ জেলায় প্রবেশ করেছে এবং এবং ২ লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে: ডা. জাফরুল্লাহ
জুন ২৫, ২০২০ ১৫:৩০আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশী চিকিৎসক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেছেন, 'আসলে সরকার একটা অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। করোনা সমস্যাটা কীভাবে সমাধান করবে, সেটা তাদের চিন্তার মধ্যে নাই।“
-
তৃতীয় ধাপের ভ্যাকসিন ট্রায়াল শুরু করল চীন
জুন ২৫, ২০২০ ১১:৫৭করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বে প্রথম দেশ হিসেবে তৃতীয় ধাপে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে চীন। দেশে প্রয়োজনীয় সংখ্যক সংক্রমিত ব্যক্তি না থাকায় চূড়ান্ত পরীক্ষা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান জি-42 এর সাথে করা চুক্তির ভিত্তিতে দেশটিতে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ-সিএনবিজি। ফেজ-থ্রিতে একই সাথে মোট দু'টি ভ্যাকসিনের পরীক্ষা করছে চীন ।#
-
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমার ট্রেইলার
জুন ২৫, ২০২০ ১১:০৩‘দিন-দ্য ডে’ সিনেমার ট্রেইলার প্রকাশ করেছেন অনন্ত জলিল। দিন-দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিল হাজির হচ্ছেন ইরানের প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্র নিয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে প্রায় দুই বছর ধরে তৈরি করা সিনেমা ‘দিন- দ্য ডে’।
-
লাদাখ ও এর কৌশলগত দিক
জুন ২৩, ২০২০ ১২:২০লাদাখের উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই এলাকার অধিবাসীরা ইন্দো-আর্য এবং তিব্বতী বংশোদ্ভুত। বহুকাল ধরে বালতিস্তান উপত্যকা, সিন্ধু নদ উপত্যকা, জাংস্কার, লাহুল ও স্পিটি, রুদোক ও গুজ সহ আকসাই চিন এবং নুব্রা উপত্যকা লাদাখের অংশ ছিল।
-
বাংলাদেশ থেকে কেউই এবার হজে যেতে পারবেন না, করণীয় নির্ধারণে কাল বৈঠক
জুন ২৩, ২০২০ ০৯:৫৫করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাইরের দেশের হজযাত্রীদের সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে বাংলাদেশসহ অন্যান্য দেশের মুসল্লিরা এবার পবিত্র হজ পালন করতে পারবেন না।
-
বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে, চিকিৎসা করা উচিত: জ্যোতিপ্রিয় মল্লিক
জুন ২১, ২০২০ ১৭:০৮ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। ওঁরা যে ভাষায় কথা বলছেন তাতে ওঁদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় রয়েছে। ওঁদের সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার। ওঁদের সর্বভারতীয় সভাপতির উচিত এঁদের প্রত্যেককে দিল্লি নিয়ে গিয়ে ‘এইমস’-এ ভর্তি করে ভালো করে চিকিৎসা করা।’
-
বিশ্ব মহামারী করোনায় সৃষ্ট বিপর্যয়ে অসহায় বহু মানুষ
জুন ২১, ২০২০ ১৪:১৫বিশ্ব মহামারী করোনায় অসহায় হয়ে সংসারের খরচ মেটানোর জন্য ৬ষ্ঠ শ্রেণীর জিহাদ এখন রিক্সাচালক। শুধু জিহাদ নয়, জিহাদের মত বহু নর-নারী এখন বিভিন্নভাবে কষ্ট করে জীবন ও জীবিকা নির্বাহ করছেন।
-
আজকের বলয়গ্রাস সূর্যগ্রহণ
জুন ২১, ২০২০ ১৩:১৫বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে। বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে বোঝায় সূর্যের ওপর চাঁদের ছায়া। কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চারপাশে লাল আলোর রিং বা বলয় দেখা যায়।