-
অমিত শাহ: রাজনৈতিক উদ্দেশ্য অর্জুনকে হত্যা করা হয়েছে, পাল্টা জবাব কুণাল ঘোষের
মে ০৬, ২০২২ ১৪:১৫ভারতের পশ্চিমবঙ্গের কাশীপুরে এক বিজেপি যুব মোর্চা নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য অর্জুনকে হত্যা করা হয়েছে, ওই ঘটনার ‘সিবিআই’তদন্ত হওয়া উচিত।
-
‘বাংলাদেশি’, ‘রোহিঙ্গা’ নিয়ে প্রশ্ন তুললে আন্দোলন হবে : মুহাম্মাদ সেলিম
মে ০৬, ২০২২ ১১:১৬ভারতের পশ্চিমবঙ্গে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মুহাম্মাদ সেলিম বলেছেন, ‘মানুষকে ধর্ম, ভাষায় বিভাজন করে কাউকে ‘বাংলাদেশি’, কাউকে ‘রোহিঙ্গা’ বলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললে সংসদ থেকে সড়কে আমরাই তার বিরুদ্ধে লড়াই করব।
-
‘দিল্লির সংখ্যালঘু সম্প্রদায়কে হয়রানির হাতিয়ার হিসেবে উচ্ছেদ অভিযানকে ব্যবহার করা হচ্ছে’
মে ০৫, ২০২২ ১৪:০৭ভারতের রাজধানী দিল্লিতে সংখ্যালঘু সম্প্রদায়কে হয়রানির হাতিয়ার হিসেবে উচ্ছেদ অভিযানকে ব্যবহার করা হচ্ছে বলে ৩০টির বেশি নারী ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। এ ব্যাপারে তারা গতকাল (বুধবার) দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঁচটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রকে চিঠি দিয়েছেন।
-
আমাকে ভয় দেখিয়ে, কুৎসা করে কোনও লাভ নেই : মমতা বন্দ্যোপাধ্যায়
মে ০৫, ২০২২ ১৩:২৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আমাকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই, চমকে কোনও লাভ নেই, মিথ্যে কথা বলে, কুৎসা করে কোনও লাভ নেই।’ তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
রাজস্থানের মুসলিমরা শান্তিতে রমযান কাটাতে পারেনি, ঈদও শান্তিতে হয়নি: ওয়াইসি
মে ০৫, ২০২২ ১০:০২ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি রাজস্থানের যোধপুরের সহিংসতার বিষয়ে বলেছেন, রাজস্থানের মুসলিমরা শান্তিতে রমযান কাটাতে পারেনি এবং ঈদও শান্তিতে হয়নি।
-
পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে অত্যাচারের রোলার চালানো হচ্ছে: দিলীপ ঘোষ
মে ০৪, ২০২২ ১৪:২৫ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি ও সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, রাজ্যে বিজেপির বিরুদ্ধে অত্যাচারের রোলার চালানো হচ্ছে। তিনি আজ (বুধবার) কোলকাতার ধর্মতলায় দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলকে টার্গেট করে ওই মন্তব্য করেন।
-
মসজিদ থেকে লাউডস্পিকার সরানো না হলে ‘হনুমান চালিসা’চলবে: হুঁশিয়ারি রাজ ঠাকরের
মে ০৪, ২০২২ ১৩:৪০ভারতের মহারাষ্ট্রে লাউডস্পিকার বিতর্ক অব্যাহত রয়েছে। কড়া পুলিশি ব্যবস্থা থাকা সত্ত্বেও কিছু এলাকায় মসজিদের সামনে লাউডস্পিকার লাগিয়ে হনুমান চালিসা পাঠ করা হয়েছে। আজ মহারাষ্ট্র নব নির্মাণ সেনা (এমএনএস) প্রধান মসজিদ থেকে লাউডস্পিকার খোলা না হলে ‘হনুমান চালিসা’চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
-
ভয়াবহ দাবদাহে ভারতের মহারাষ্ট্রে ২৫ জনের মৃত্যু
মে ০৩, ২০২২ ১৬:০১ভারতের মহারাষ্ট্রে এ বছর প্রচণ্ড দাবদাহের কারণে অন্তত ২৫ জন মারা গেছে যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এতথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। শেষবার ২০১৬ সালে মহারাষ্ট্রে হিটস্ট্রোকের কারণে ১৯ জন মারা গিয়েছিল।
-
রাজস্থানে সাম্প্রদায়িক সহিংসতা, বন্ধ ইন্টারনেট, মুখ্যমন্ত্রীর শান্তির আবেদন
মে ০৩, ২০২২ ১৪:০৪ভারতে কংগ্রেসশাসিত রাজস্থানের যোধপুরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে কারফিউ জারি করা হয়েছে। আজ (মঙ্গলবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, গতকাল (সোমবার) রাতেও যোধপুরের জালৌরি গেট এলাকায় পতাকা নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
-
ভারতের বিভিন্ন রাজ্যে খুশির উৎসব ঈদুল ফিতর পালিত
মে ০৩, ২০২২ ১৩:০৯ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন রাজ্যে খুশির উৎসব ঈদুল ফিতর পালিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন।