• বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, আবেদন শুরু ২৮ জুন

    বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, আবেদন শুরু ২৮ জুন

    জুন ২৫, ২০২৬ ১৭:৪৩

    বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।

  • শোকজের জবাবের আগেই ফিরহাদ-অরূপসহ ৮ নেতাকে বহিষ্কার করলেন মমতা

    শোকজের জবাবের আগেই ফিরহাদ-অরূপসহ ৮ নেতাকে বহিষ্কার করলেন মমতা

    জুন ২৩, ২০২৬ ১৮:২০

    বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসে নজিরবিহীন ভাঙন ও নাটকীয় মোড় তৈরি হয়েছে। দলের অন্তত দুই ডজন হেভিওয়েট নেতা ও লোকসভার সংসদ সদস্য (এমপি) দল ছাড়ার পর এবার ফিরহাদ হাকিমসহ শীর্ষ ৭ নেতাকে বহিষ্কার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল (কালীঘাট শিবির)।

  • মমতা ও অভিষেক ‘অপসারিত’, তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়!

    মমতা ও অভিষেক ‘অপসারিত’, তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়!

    জুন ২২, ২০২৬ ২০:২৯

    ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে যা একসময় ছিল অকল্পনীয়, তা-ই এবার বাস্তবে ঘটল। প্রায় তিন দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে গড়া দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাওড়া মধ্য আসনের বিধায়ক অরূপ রায়। একই সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

  • আপাতত পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রতই, অন্তর্বর্তী নির্দেশ দিল না আদালত

    আপাতত পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রতই, অন্তর্বর্তী নির্দেশ দিল না আদালত

    জুন ১৮, ২০২৬ ১৭:১৬

    ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার পদ নিয়ে চলা আইনি লড়াইয়ে আপাতত স্বস্তি পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট আজ (বৃহস্পতিবার) এ বিষয়ে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। ফলে স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত বিরোধী দলনেতার পদে বহাল থাকছেন ঋতব্রত।

  • মিয়ানমার ও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    মিয়ানমার ও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    জুন ১৭, ২০২৬ ২০:৪০

    মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। আজ (বুধবার) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

  • বাংলাভাষী মুসলমানদের ‘পুশ-ইন’: ভারতের বিরুদ্ধে এইচআরডব্লিউর গুরুতর অভিযোগ

    বাংলাভাষী মুসলমানদের ‘পুশ-ইন’: ভারতের বিরুদ্ধে এইচআরডব্লিউর গুরুতর অভিযোগ

    জুন ১৭, ২০২৬ ২০:০৫

    ভারত থেকে বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির অভিযোগ, কোনো সঠিক আইনি বা প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করেই পশ্চিমবঙ্গ থেকে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। এইচআরডব্লিউ অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে।

  • বাংলাদেশের উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: প্রতিবাদে ভারতীয় দূতকে তলব

    বাংলাদেশের উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: প্রতিবাদে ভারতীয় দূতকে তলব

    জুন ১৫, ২০২৬ ১৬:৪১

    ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • বাংলাদেশের তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপের ঘোষণা

    বাংলাদেশের তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপের ঘোষণা

    জুন ১৫, ২০২৬ ১৫:৪৭

    ভারতের দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও পলিসি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের প্রবেশে বাধা এবং পরে দেশে ফিরে আসার ঘটনাকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সরকারি বক্তব্য এবং বিভিন্ন সূত্রের তথ্য মিলিয়ে ঘটনার একটি সামগ্রিক চিত্র পাওয়া যাচ্ছে।

  • ‘অভিষেকের হাত ছাড়লে তবেই মমতা নেত্রী’, শর্ত নতুন তৃণমূলের

    ‘অভিষেকের হাত ছাড়লে তবেই মমতা নেত্রী’, শর্ত নতুন তৃণমূলের

    জুন ১৪, ২০২৬ ১৮:৫২

    ভারতের লোকসভা নির্বাচনে ভরাডুবির পর পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসে ভাঙন ও অভ্যন্তরীণ বিরোধ চরম আকার ধারণ করেছে। একদিকে রাজ্য বিধানসভায় তৈরি হয়েছে ‘নতুন তৃণমূল’, অন্যদিকে দেশের রাজধানী দিল্লিতে বিজেপির শীর্ষ নেতার বাসভবনে বৈঠক করছেন দলটির বিদ্রোহী সাংসদরা। সব মিলিয়ে জোড়াপুল শিবিরে এখন বড়সড় ফাটলের স্পষ্ট ইঙ্গিত মিলছে।

  • অরুণাচলে ১৫টি মসজিদ বন্ধ করল প্রশাসন, মুসলিম সংগঠনগুলোর তীব্র ক্ষোভ

    অরুণাচলে ১৫টি মসজিদ বন্ধ করল প্রশাসন, মুসলিম সংগঠনগুলোর তীব্র ক্ষোভ

    জুন ১৩, ২০২৬ ১৬:৫৭

    ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের ১৫টি মসজিদ সিল করে দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজ্যের মুসলিম সংগঠনগুলো। একে একটি ‘সুপরিকল্পিত বৈষম্যমূলক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন তারা।