-
'বিশ্বের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারিতে বিজেপি, এবার শাস্তি পাবে'
মার্চ ২৮, ২০২৪ ১১:২৭ভারতে বেকারত্বসহ সব সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান করা সরকারের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থ উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ। তিনি গত মঙ্গলবার এক অনুষ্ঠানে ঐ মন্তব্য করেন। আসন্ন লোকসভা নির্বাচনের মুখে মুখে তার এ মন্তব্য বিজেপিকে চাপের মুখে ফেলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।
-
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি
মার্চ ২৪, ২০২৪ ১৩:৪৮ভারতে প্রথম দফার লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি কয়েকদিন আগে শুরু হলেও এখনও পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গের সবকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির মনোমালিন্যের বিষয়টি স্পষ্ট হয়েছে এবং ক্ষোভ বাড়ছে।
-
ভারতীয় পণ্য বর্জনে ফখরুলের বক্তব্য জানতে চান কাদের
মার্চ ২৪, ২০২৪ ১১:৩৮বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “মঈন খান বললেন, ভারতকে গণতন্ত্র উদ্ধারের জন্য সহযোগিতা করার জন্য। অন্যদিকে রুহুল কবির রিজভী তার চাদর খুলে দিয়ে আগুনে পুড়িয়ে ভারত বর্জন শুরু করলেন। বিএনপি আসলে কী চায়?”
-
দুঃসময়ে পাশে আছে ভারত, রাশিয়ায় জঙ্গি হামলা নিয়ে বার্তা মোদির
মার্চ ২৩, ২০২৪ ১৬:১২রাশিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘‘আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এমন সন্ত্রাসবাদী হামলার। সমবেদনা জানাচ্ছি এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি। ভারত সর্বদাই রাশিয়ার সরকারের এবং জনগণের পাশে রয়েছে এমন দুঃসময়ে।’’
-
কেজরির গ্রেপ্তারি নিয়ে হঠাৎ ‘উদ্বেগ’ জার্মানির! দিল্লি বলল, ‘নির্লজ্জ হস্তক্ষেপ’
মার্চ ২৩, ২০২৪ ১৫:০০দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন আম আদমী পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আর সেই গ্রেপ্তারি নিয়ে মুখ খুলল জার্মানি। সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের প্রত্যাশা কেজরিওয়াল ন্যায্য ও পক্ষপাতহীন বিচার পাবেন। তাদের এমন মন্তব্যে অসন্তুষ্ট ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জার্মানির মন্তব্যের প্রতিবাদ করা হয়েছে। এই ধরনের মন্তব্যকে 'নির্লজ্জ হস্তক্ষেপ' বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।
-
জুমলার ফাঁদে পা দেবেন না’, CAA আতঙ্কে যুবকের ‘আত্মহত্যা’ নিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের
মার্চ ২২, ২০২৪ ১৪:২১লোকসভা নির্বাচনের মুখে CAA লাগু করেছে কেন্দ্র সরকার। ভোট বৈতরণী পার করতে এই সিদ্ধান্তকে মাস্টারস্ট্রোক বলেই দাবি রাজনৈতিক মহলের। ভোটের মুখে নির্বাচনী জনসভায় ফের সিএএ ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাজিনগরের যুবকের ‘আত্মহত্যা’র প্রসঙ্গ উল্লেখ করে বিজেপিকে তোপ দাগলেন তিনি। “জুমলার ফাঁদে পা দেবেন না”, রাজ্যবাসীর কাছে অনুরোধ অভিষেকের।
-
গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ, কেজরির পাশে মমতা, কমিশনে ইন্ডিয়া জোট
মার্চ ২২, ২০২৪ ১৪:০২গ্রেপ্তার হওয়া অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, এক্স হ্যান্ডেলে এই কথা লিখেছেন তিনি। আরও জানিয়েছেন, কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে কথাও হয়েছে তাঁর। এছাড়াও কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে শুক্রবার নির্বাচন কমিশনের কাছে যাবে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন তৃণমূলের দুজন।
-
'ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত'
মার্চ ২২, ২০২৪ ১৩:০৭ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণ তাদের ডাকে সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
-
আমিও পুল শট খেলতে পারি’, অধীরের বাউন্সারের জবাব কোন পথে? অকপটে জানালেন ইউসুফ
মার্চ ২১, ২০২৪ ১৩:১৫এ মাঠ তাঁর অচেনা। তিনি অভ্যস্ত ক্রিকেটের ২২ গজে। উইলো হাতে আগুন ঝড়ানো বোলারদের শক্তিশেল অবলীলায় মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া তাঁর জন্য জলভাত। কিন্তু এবার তাঁকে খেলতে হবে সম্পূর্ণ অচেনা পিচে। লড়াইটা সহজ নয়। প্রতিপক্ষকে ইতিমধ্যেই ব্রেট লির (Bret Lee) সঙ্গে তুলনা করে দিয়েছেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ইউসুফ পাঠানও তৈরি। আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, “আমি জানি বাউন্সার আসবে। আমিও হেলমেট পরে তৈরি।”
-
কংগ্রেসকে পরিকল্পনা মাফিক গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সরব সোনিয়া
মার্চ ২১, ২০২৪ ১২:৫৫কংগ্রেসকে পরিকল্পনা মাফিক গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। তাঁর অভিযোগ, লোকসভা ভোটের আগে কংগ্রেসকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে। কংগ্রেস দলের উপর আর্থিক প্রতিবন্ধকতা নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধিও। তিনি বলেন, ‘কংগ্রেসের বিরুদ্ধে এই পদক্ষেপ হল মোদি-শাহের অপরাধমূলক গতিবিধি।’