-
দিল্লি থেকে বিজেপিকে হটানোই আমাদের ‘শেষ লড়াই’
আগস্ট ২৯, ২০২২ ১৩:০৯ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারকে হটানো তাদের ‘শেষ লড়াই’ বলে মন্তব্য করেছেন। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান ও বিদ্যুৎ বিলে ছাড়ের ঘোষণা মমতার
আগস্ট ২২, ২০২২ ১৪:৪৫ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দুর্গাপুজো কমিটিগুলোকে ৬০ হাজার টাকা করে অনুদান এবং বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড়ের সুবিধা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী সিপিএম ও বিজেপি নেতারা।
-
মমতা দুর্নীতির কিং পিন, তাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা উচিত : শুভেন্দু অধিকারী
আগস্ট ১৭, ২০২২ ১৪:২৬ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দুর্নীতির কিং পিন, তাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।
-
মমতার দিল্লি সফরের কটাক্ষে সিপিএম নেতা সুজন, পাল্টা মন্তব্য কুণালের
আগস্ট ০৪, ২০২২ ১৪:১৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ দিনের সফরে দিল্লি গেছেন। আগামী রোববার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
-
'অসমে সংখ্যালঘুদের বিরুদ্ধে যার নেতৃত্বে অত্যাচার হয়েছে, মমতা তার সঙ্গে চুক্তি’ করেছেন'
জুলাই ৩০, ২০২২ ১৫:১৪ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, অসমে সংখ্যালঘুদের (মুসলিম) বিরুদ্ধে যার নেতৃত্বে অত্যাচার হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ‘দার্জিলিং চুক্তি’ করেছেন। তিনি আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে না : মমতা বন্দ্যোপাধ্যায়
জুলাই ২৭, ২০২২ ১৪:৪৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি কোনোভাবেই ক্ষমতায় আসবে না।
-
বাংলায় বিজেপির শক্তি ‘ইডি’, প্রতিহিংসার রাজনীতি করছে : ফিরহাদ হাকিম
জুলাই ২২, ২০২২ ১৫:০৪ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র তৎপরতা প্রসঙ্গে বলেছেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন।
-
আগামী নির্বাচনে বিজেপিকে হঠানোর ডাক দিলেন, মমতা
জুলাই ২১, ২০২২ ১৪:৪৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘২০২৪ সালে বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো।
-
'নূপুর শর্মাকে গ্রেফতার করা উচিত, কারণ উনি আগুন নিয়ে খেলতে পারেন না'
জুলাই ০৪, ২০২২ ১৩:৩১ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মাকে গ্রেফতার করার পক্ষে মত প্রকাশ করেছেন।
-
রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম: মমতা
জুলাই ০১, ২০২২ ১৫:৪১ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ এক অনুষ্ঠানে এ সম্পর্কে বলেন, ‘বিজেপি আগে জানায়নি যে, তারা এক আদিবাসী নারীকে প্রার্থী করছে। তাহলে অন্যভাবে ভাবতাম।’