-
তেহরান সফরের আগ্রহ প্রকাশ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও
জুলাই ২৬, ২০১৯ ১১:৪৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের ব্যাপারে তার দেশের নীতি বর্ণনা করার জন্য তেহরান সফরের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তিনি আজ (শুক্রবার) সকালে মার্কিন নিউজ চ্যানেল ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে এ আগ্রহ প্রকাশ করেন।
-
মরিয়া মাইক পম্পেও: ‘ইরানের সঙ্গে নিঃশর্ত সংলাপ চাই’
জুলাই ২০, ২০১৯ ০২:৪৮মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে নিজের কাল্পনিক অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ওয়াশিংটন কোনো ধরনের ‘পূর্বশর্ত’ ছাড়াই তেহরানের সঙ্গে সংলাপে বসতে চায়। তিনি গতকাল (শুক্রবার) মার্কিন টেলিভিশন চ্যানেল ইডাব্লিউটিএন’কে দেয়া সাক্ষাৎকারে ওই আগ্রহ প্রকাশ করেন।
-
আবার ইরানের সঙ্গে ‘নিঃশর্ত আলোচনা’য় বসার আগ্রহ পম্পেও’র
জুলাই ১৮, ২০১৯ ০৩:০০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (বুধবার) আবার দাবি করেছেন, ওয়াশিংটন কোনো পূর্ব শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায়। তিনি আমেরিকার ‘কেসিএমও’ রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে ‘নিঃশর্ত আলোচনায় বসতে প্রতিশ্রুতিবদ্ধ।’
-
পম্পেও’র অসংলগ্ন দাবি: ‘ইরান ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করতে চায়’
জুলাই ১৭, ২০১৯ ০২:০৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার ইরানের বিরুদ্ধে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করতে চায়। তিনি আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার এক বৈঠকে দাবি করেন, ইরানি কর্মকর্তা তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছেন।
-
মামা বাড়ির আবদার: ‘ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না’
জুলাই ০২, ২০১৯ ০৫:৪৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আন্তর্জাতিক আইন ও পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে বলেছেন, ইরানের কাছ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নিতে হবে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে এ সমঝোতা বাস্তবায়ন না করার প্রতিবাদে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নির্ধারিত সীমার চেয়ে বেশি করার ঘোষণা দেয়ার পর পম্পেও এ প্রতিক্রিয়া জানালেন।
-
ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনা চাই: আবার দাবি করলেন পম্পেও
জুন ২৪, ২০১৯ ০১:৩৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার দাবি করেছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ আলোচনায় বসতে চায়। তিনি রোববার রাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করার আগে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “আমরা ইরানের সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়া আলোচনায় বসতে প্রস্তুত এবং তারা জানে আমাদেরকে কোথায় পাওয়া যাবে।”
-
প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান না: পম্পেও
জুন ১৯, ২০১৯ ০৯:৪৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না তবে তেহরানের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখবেন।
-
যুদ্ধ চাই না তবে, তেহরানের ওপর প্রবল অর্থনৈতিক চাপ বহাল থাকবে: পম্পেও
জুন ১৭, ২০১৯ ১১:৪৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ইরান বিরোধী কঠোর অবস্থান নিয়েছেন। ওয়াশিংটনের অন্যায় নীতি মেনে নিতে বাধ্য করার জন্য তিনি তেহরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন।
-
ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর সব চেষ্টা করছে আমেরিকা: পম্পেও
জুন ১৭, ২০১৯ ০৪:৫২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তেহরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর ইচ্ছা ওয়াশিংটনের নেই। তবে একইসঙ্গে তিনি ওমান সাগরে দু’টি তেল ট্যাংকারে বৃহস্পতিবারের রহস্যজনক হামলার জন্য ইরানকে দায়ী করেন।
-
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি: পম্পেও’র বক্তব্য প্রত্যাখ্যান করলেন জারিফ
জুন ০৮, ২০১৯ ০০:৪৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ কঠোর ভাষায় তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি বা সেগুলোতে ক্ষেপণাস্ত্রে স্থাপন করার চেষ্টা করেনি।