-
ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না আমেরিকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও
মে ১৫, ২০১৯ ০১:৩৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় না। আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে একের পর এক রণতরী পাঠিয়ে ইরানের সঙ্গে উত্তেজনার পারদ বাড়িয়ে চলেছে তখন এ বক্তব্য দিলেন পম্পেও। তিনি রাশিয়া সফরে গিয়ে মঙ্গলবার বন্দরনগরী সোচিতে বলেন, “আমরা মূলত ইরানের সঙ্গে যুদ্ধে যেতে চাচ্ছি না।”
-
ইরান বিরোধী পদক্ষেপের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল ইউরোপ
মে ১৪, ২০১৯ ০১:৩১ইরানের বিরুদ্ধে যেকোনো ‘সামরিক ব্যবস্থা’ নেয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। মার্কিন সরকার যখন নিজে ইরানের ওপর চাপ শক্তিশালী করার পাশাপাশি ইউরোপকে এ কাজে সহযোগী হিসেবে পাওয়ার চেষ্টা করছে তখন এ হুঁশিয়ারি দিল ইইউ।
-
ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখব: পম্পেও-কে ইরাক
মে ০৮, ২০১৯ ১৩:৩৬ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, ইরানসহ সব প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশের সঙ্গে সুসম্পর্ক ও সহযোগিতা বজায় রাখতে ইরাক প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতরাতে গোপনে ইরাক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
-
ইরাকে আকস্মিক সফরে পম্পেও; বাগদাদ-তেহরান বিভাজনের চেষ্টা
মে ০৮, ২০১৯ ০৭:৩৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (মঙ্গলবার) আকস্মিক সফরে ইরাকে পৌঁছেছেন। এ সফরেও তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছেন।
-
রাশিয়া: ভেনিজুয়েলার সেনাবাহিনীকে বিভক্ত করতে চায় আমেরিকা
মে ০২, ২০১৯ ০২:৫২ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার কারণে দেশত্যাগ করেননি বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন তা উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি পম্পেও’র বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যায়িত করে বলেছেন, ভেনিজুয়েলার সেনাবাহিনীকে বিভক্ত করার জন্য আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে।
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ‘নির্বোধ এবং বিপজ্জনক’: উত্তর কোরিয়া
মে ০২, ২০১৯ ০১:৫৭উত্তর কোরিয়ার উপ পরাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’কে ‘নির্বোধ ও বিপজ্জনক’ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে তিনি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের নীতিতে পরিবর্তন না আনলে যেকোনো ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’র জন্য ওয়াশিংটনকে দায়ী থাকতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
আমেরিকার গৌরবময় অভিজ্ঞতা হলো মিথ্যা, প্রতারণা ও চুরি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ২৮, ২০১৯ ০২:৩২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্বীকার করেছেন, আমেরিকার গুপ্তচর সংস্থায় নিয়োগ পাওয়া ব্যক্তিদেরকে মিথ্যা, প্রতারণা ও চুরি করা শেখানো হয়। পম্পেও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান ছিলেন।
-
আইআরজিসি বিরোধী নিষেধাজ্ঞা: ছাড়ের ঘোষণা দিল আমেরিকা
এপ্রিল ২৫, ২০১৯ ০৯:১৫মার্কিন সরকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা থেকে অন্যান্য দেশকে ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়ের আওতায় বিভিন্ন দেশ আইআরজিসি’র সঙ্গে লেনদেন ও সম্পর্ক রক্ষা করতে পারবে।
-
ইরান নয় আমেরিকার পরিবর্তন প্রয়োজন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
এপ্রিল ১৮, ২০১৯ ০১:২৬ইরান বলেছে, আমেরিকার অশোভন আচরণ ও বেআইনি কার্যকলাপের কারণে বিশ্বব্যাপী মার্কিন সরকারের আচরণে পরিবর্তন আনার দাবি জোরদার হচ্ছে। ইরান সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র এক বিদ্বেষী বক্তব্যের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ মন্তব্য করেছেন।
-
ইরানের বিরুদ্ধে আবার ভিত্তিহীন দাবি করলেন মাইক পম্পেও
এপ্রিল ১৬, ২০১৯ ০৪:৫৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার ইরানের বিরুদ্ধে নিজের ভিত্তিহীন অভিযোগ ও দাবিগুলোর পুনরাবৃত্তি করেছেন। তিনি সোমবার টেক্সাস অঙ্গরাজ্যের এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তৃতায় ‘সন্ত্রাসবাদে সমর্থন’ ও ‘মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে নাশকতামূলক তৎপরতা’ চালানোর দায়ে ইরানকে অভিযুক্ত করেন।