-
বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের চিঠি দিয়ে যা জানালেন জাওয়াদ জারিফ
এপ্রিল ১৮, ২০১৯ ০২:০১ইরানের একটি নিয়মিত সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দিয়ে আমেরিকা যে অন্যায় করেছে তার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্পর্কে আমেরিকার ওই পদক্ষেপ সম্পর্কে জানাতে বুধবার বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে একটি চিঠি পাঠান।
-
ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে কোনো বাধা নেই: জারিফ
এপ্রিল ১৫, ২০১৯ ১৩:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন- পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি এনপিটি, পরমাণু সমঝোতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার অনুযায়ী ইরান কোনো বাধা ছাড়াই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। এ ক্ষেত্রে এখন যেমন কোনো বাধা নেই, তেমনি ২০১৫ সাল ও এর পরবর্তী সময়েও কোনো বাধা থাকবে না।
-
পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপের জন্য বসে থাকবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ১৪, ২০১৯ ১০:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন থেকে অনেক দূরে রয়েছে ইউরোপ। ইরান তাদের অপেক্ষায় বসে থাকবে এমনটি ভাবা ঠিক নয়।
-
আইআরজিসি না থাকলে দায়েশ সন্ত্রাসীরা ইউরোপের দোরগোড়ায় পৌঁছে যেত: জারিফ
এপ্রিল ১১, ২০১৯ ১৫:১৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যদি ইরাক ও সিরিয়ার সাহসী জনতার পাশে না দাঁড়াত এবং আত্মোৎসর্গ না করত তাহলে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ওই দেশ দু'টির রাজধানী দখল করে নিত এবং তারা ইউরোপের দোরগোড়ায় পৌঁছে যেত।
-
আইআরজিসি না থাকলে আইএস ইউরোপে পৌঁছে যেত: ইরান
এপ্রিল ১১, ২০১৯ ০৪:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সময়মতো পদক্ষেপ না নিলে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) ইউরোপের দোরগোড়ায় পৌঁছে যেত।
-
মার্কিন বাহিনীকে সন্ত্রাসী তালিকায় ফেলতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব
এপ্রিল ০৮, ২০১৯ ১৯:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উচিত- মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলা হয়।
-
ইরানের বন্যা সম্পর্কে পম্পেও ‘অপেশাদার’ বক্তব্য দিয়েছেন: জারিফ
এপ্রিল ০৫, ২০১৯ ০৬:১৯ইরানের চলমান নজিরবিহীন বন্যা পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অপেশাদার’ ও ‘প্রতারণামূলক’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকায় আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগগুলো সামাল দিতে বরং মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন।
-
বন্যার্তদের সহযোগিতার আগ্রহ: পম্পেও’র বক্তব্যকে ‘মিথ্যা’ বললেন জারিফ
এপ্রিল ০৩, ২০১৯ ০৬:০৭আমেরিকা ইরানের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা চালাতে চায় বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে দাবি করেছেন তাকে ‘মিথ্য খবর’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, “মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার কারণে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বিদেশ থেকে কোনো অর্থ গ্রহণ করতে পারছে না।” তিনি আবারো মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেন।
-
ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ চালাচ্ছে আমেরিকা: জারিফ
এপ্রিল ০২, ২০১৯ ০৫:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন নিষেধাজ্ঞার কারণে তার দেশের বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণকাজ ব্যাহত হওয়ায় আমেরিকার তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ শুরু করেছে।
-
ট্রাম্প বুঝবেন ইরানি জনগণ চাপের কাছে নতি স্বীকার করে না: জারিফ
এপ্রিল ০১, ২০১৯ ০৮:৫০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে তার ব্যর্থ নীতির প্রতিটি পদক্ষেপকে সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু তিনি অচিরেই বুঝবেন ইরানি জনগণ বহিঃশক্তির চাপের কাছে নতি স্বীকার করে না। তিনি রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।