-
মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধ করতে অস্বীকার করল ইহুদিবাদী ইসরাইল
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ০৪:৩১মিয়ানমারের সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে অস্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। দেশটি যখন আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করেই নির্বিচারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন এবং সহিংসতা অব্যাহত রেখেছে তখন এ কথা বলল তেল আবিব।
-
রোহিঙ্গা মুসলমানদের রক্ষার বিষয় নিয়ে আলোচনা করল ইরান ও তুরস্ক
সেপ্টেম্বর ০৪, ২০১৭ ১৬:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বর হত্যাকাণ্ড ও নির্যাতন নিয়ে আলোচনা করেছেন। আজ (সোমবার) এক টেলিফোন সংলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বিষয়টি নিয়ে কথা বলেন।
-
রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসতে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান
সেপ্টেম্বর ০৪, ২০১৭ ১৫:২১ইসলামি প্রজাতন্ত্র ইরান মিয়ানমারের অসহায় রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সেখানে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধে পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা রোহিঙ্গা ইস্যুতে ইরানের অবস্থান তুলে ধরে আজ বিবৃতি প্রকাশ করে।
-
রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ করুন: সু চিকে জনসন
সেপ্টেম্বর ০৪, ২০১৭ ১৪:৫৭মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযানের কড়া নিন্দা জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন।
-
রোহিঙ্গা মুসলিম হত্যাকাণ্ড; নীরব পাশ্চাত্য: মুসলিম দেশগুলোই পারে এগিয়ে আসতে
সেপ্টেম্বর ০৪, ২০১৭ ১১:৫৮মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রাণ বাঁচানোর জন্য বেশ ক'জন রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে প্রবেশের সময় অভিন্ন নাফ নদীতে প্রাণ হারিয়েছে।
-
মিয়ানমারে গণহত্যার কারণে সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়: ইরান
সেপ্টেম্বর ০৩, ২০১৭ ১৫:১৪ইরানের সংসদ স্পিকারের উপদেষ্টা হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, মিয়ানমারে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চলছে। গণহত্যার কারণে সেখানে নতুন করে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
-
‘মিয়ানমার সরকার স্বীকার করল রাখাইনে ২৬০০ বাড়ি পোড়ানো হয়েছে’
সেপ্টেম্বর ০২, ২০১৭ ১৫:১৭মিয়ানমার সরকার স্বীকার করছে যে, গত কয়েকদিনের সহিংসতার সময় দেশটির রাখাইন রাজ্যে ২,৬২৫টি ঘর-বাড়ি পোড়ানো হয়েছে। এজন্য সরকার কথিত আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা-কে দায়ী করেছে।
-
রোহিঙ্গাদের হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বললেন এরদোগান
সেপ্টেম্বর ০১, ২০১৭ ২১:১৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। গত সপ্তাহ থেকে আকস্মিকভাবে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার ঘটনা বেড়ে গেছে এবং এ পর্যন্ত অন্তত ৪০০ মুসলমানকে করা হয়েছে বলে ইরানের প্রেসটিভি খবর দিয়েছে। তবে কোনো কোনো গণমাধ্যম নিহতের সংখ্যা এক হাজারের বেশি বলে খবর দিচ্ছে।
-
রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন সহ্য করবে না ইরান: রুহানি
আগস্ট ৩১, ২০১৭ ২১:৫৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৃহস্পতিবার টেলিফোনে আলাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এ সময় রোহিঙ্গা ইস্যুতে হতাশা ও উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেছেন, বিশ্বের যেকোনো জায়গায় মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন হোক না কেন ইরান তা সহ্য করবে না।
-
রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করল ইরান
আগস্ট ২৯, ২০১৭ ০৩:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরান মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনীর দমন অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এই উদ্বেগ প্রকাশ করে মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত থাকতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।