• আমেরিকাসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিলেন এরদোগান

    আমেরিকাসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিলেন এরদোগান

    অক্টোবর ২৪, ২০২১ ০৮:০৫

    আমেরিকা ও জার্মানিসহ তুরস্কে নিযুক্ত ১০টি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তুরস্কে কারাবন্দী ৬৪ বছর বয়সী সমাজকর্মী ওসমান কাভালার অবিলম্বে মুক্তি দাবি ওই ১০ রাষ্ট্রদূত বিবৃতি দেওয়ায় শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে এ নির্দেশ দেন প্রেসিডেন্ট এরদোগান।

  • এ অঞ্চলে গোলযোগ সৃষ্টির কোনো সুযোগ শত্রুকে দেয়া হবে না: তুরস্ককে ইরান

    এ অঞ্চলে গোলযোগ সৃষ্টির কোনো সুযোগ শত্রুকে দেয়া হবে না: তুরস্ককে ইরান

    অক্টোবর ২৩, ২০২১ ১৬:০২

    সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও তুরস্কের কর্মকর্তারা দ্বিপক্ষীয় সফর বিনিময় ও টেলিফোনালাপের মাধ্যমে যেকোনো উত্তেজনা রোধে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

  • গুলেনের সমর্থক ৩৯ নারীকে গ্রেফতার করেছে তুরস্ক

    গুলেনের সমর্থক ৩৯ নারীকে গ্রেফতার করেছে তুরস্ক

    অক্টোবর ২১, ২০২১ ০৪:১৩

    তুরস্কের নির্বাসিত বিরোধী নেতা ফাতহুল্লাহ গুলেনের ৩৯ নারী সমর্থককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গুলেনের দলে যোগ দেয়ার অপরাধে এসব নারীকে তুরস্কের পাঁচটি প্রদেশ থেকে আটক করা হয়।

  • তালেবানের অনুরোধের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি তুরস্ক: এরদোগান

    তালেবানের অনুরোধের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি তুরস্ক: এরদোগান

    আগস্ট ২৮, ২০২১ ০৪:৩১

    তুরস্কের প্রেসিডেন্টের রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তালেবান যে অনুরোধ করেছে সে বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয় নি আঙ্কারা। তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বরের পরে কোন ধরনের নীতি গ্রহণ করা হয় তা দেখার জন্য অপেক্ষা করছে তার দেশ।

  • 'ইহুদিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইরান-তুরস্কের অবিচ্ছেদ্য যৌথ এজেন্ডা'

    'ইহুদিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইরান-তুরস্কের অবিচ্ছেদ্য যৌথ এজেন্ডা'

    আগস্ট ১২, ২০২১ ০৬:৪৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া তেহরান ও আঙ্কারার অবিচ্ছেদ্য যৌথ এজেন্ডা। গতকাল (বুধবার) সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে ফোনালাপের সময় এ কথা বলেন রায়িসি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান প্রেসিডেন্ট রায়িসিকে ফোন করেন।

  • এরদোগানের স্থূল পররাষ্ট্র নীতি তুরস্কের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে

    এরদোগানের স্থূল পররাষ্ট্র নীতি তুরস্কের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে

    আগস্ট ১১, ২০২১ ০৯:৩২

    তুরস্কের সামরিক বাহিনীর সাবেক শীর্ষ পর্যায়ের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তুর্কের এরতুর্ক বলেছেন, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সরকার মান্ধাতা আমলের আদর্শের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং জরুরী ভিত্তিতে তুরস্কের জাতীয় স্বার্থ রক্ষার জন্য এই নীতির পরিবর্তন প্রয়োজন।

  • ইরাকে অনুষ্ঠেয় আঞ্চলিক দেশগুলোর শীর্ষ সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ?

    ইরাকে অনুষ্ঠেয় আঞ্চলিক দেশগুলোর শীর্ষ সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ?

    আগস্ট ১০, ২০২১ ১১:০৪

    ইরাক সরকার চলতি মাসের শেষের দিকে প্রতিবেশী দেশগুলোসহ আরব এবং এর বাইরে আরো কয়েকটি দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

  • সিরিয়ায় সেনা মোতায়েন থাকবে: আবারো আইএস জঙ্গিদের সংগঠিত করছে তুরস্ক

    সিরিয়ায় সেনা মোতায়েন থাকবে: আবারো আইএস জঙ্গিদের সংগঠিত করছে তুরস্ক

    জুলাই ২৭, ২০২১ ১০:৪১

    সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিরা পরাজিত হলেও তুরস্কের কর্মকর্তারা এখনো সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় থাকবে বলে ঘোষণা করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সিরিয়ায় তুর্কি বিরোধী কুর্দি সশস্ত্র মিলিশিয়া বাহিনীর তৎপরতা অব্যাহত থাকায় তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য সিরিয়ায় তুর্কি বাহিনী মোতায়েন থাকবে।

  • তালেবানকে আপন ভাইয়ের ভূমি দখল বন্ধ করতে হবে: এরদোগান

    তালেবানকে আপন ভাইয়ের ভূমি দখল বন্ধ করতে হবে: এরদোগান

    জুলাই ২০, ২০২১ ০৭:২৫

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তালেবানকে ‘আপন ভাইয়ের ভূমি দখল’ বন্ধ করতে হবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট এরদোগান সোমবার (১৯ জুলাই) উত্তর গ্রিস সফরে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তালেবানের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, “তালেবানকে এই মুহূর্তে বিশ্ববাসীকে জানান দিতে হবে যে, তারা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।”

  • তুর্কি জনমত উপেক্ষা করে ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের ফোনালাপ

    তুর্কি জনমত উপেক্ষা করে ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের ফোনালাপ

    জুলাই ১৩, ২০২১ ১৪:৩০

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দখলদার ইসরাইলের নয়া প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি বর্ণবাদী ইসরাইলের নয়া প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।