-
কয়েক দিনের মধ্যে’ রাশিয়ার হাতে বাখমুতের পতন হতে পারে: ন্যাটো
মার্চ ০৯, ২০২৩ ০৬:৫৮‘আগামী কয়েক দিনের মধ্যে’ রুশ সেনাদের হাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের পতন হতে পারে বলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো জানিয়েছে। গত ছয় মাসের প্রচণ্ড সংঘর্ষের পর রুশ সেনাবাহিনী যখন বাখমুতের বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে তখন ন্যাটো এ সতর্কবাণী উচ্চারণ করল।
-
জাতিসংঘ ইউরোপ-আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখেও দেখে না: রাশিয়া
মার্চ ০৮, ২০২৩ ১৩:৫৫জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের অফিস ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের জন্য যেরকম প্রতিক্রিয়া দেখায় তাকে অপর্যাপ্ত বলে অভিযুক্ত করেছে রাশিয়া।
-
ইউক্রেন যুদ্ধে আমেরিকার হাত ‘অদৃশ্য’ নয় বরং সুস্পষ্টভাবে দৃশ্যমান: রাশিয়া
মার্চ ০৮, ২০২৩ ১২:২৪রাশিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধে আমেরিকার হাত ‘সুস্পষ্টভাবে’ দেখা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে বিদেশি হস্তক্ষেপ হচ্ছে বলে চীন পরোক্ষভাবে আমেরিকার হাত থাকার যে ইঙ্গিত দিয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মস্কো এ মন্তব্য করেছে।
-
সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে রাশিয়ার অপরিশোধিত তেল
মার্চ ০৭, ২০২৩ ১১:১৬রাশিয়া থেকে কিছু সংখ্যক কার্গো জাহাজ অপরিশোধিত তেল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অকার্যকর করে দিতে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে এবং আরব আমিরাত তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
-
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জি-২০ জোটের বৈঠকে তীব্র মতবিরোধ: ব্যর্থতার দায়ভার কার?
মার্চ ০৫, ২০২৩ ১৪:৩৫ভারতের রাজধানী দিল্লিতে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্র মতবিরোধে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যার জেরে এর আগে ব্যাঙ্গালুরুর জি-২০ অর্থমন্ত্রীদের সম্মেলনের মতো দিল্লির এই সম্মেলনেও কোনও যৌথ বিবৃতি আসছে না বলে জানিয়েছে আয়োজক দেশ ভারত।
-
পশ্চিমে নয় এখন থেকে জ্বালানী রপ্তানি হবে প্রাচ্যের দেশগুলোতে: রাশিয়া
মার্চ ০৪, ২০২৩ ০৭:০৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জ্বালানী বাণিজ্যের ক্ষেত্রে তার দেশ এখন আর পাশ্চাত্যের ওপর নির্ভরশীল নয়। তিনি আরো বলেছেন, মস্কোর নয়া জ্বালানী নীতি প্রাচ্যের দেশগুলোকে ঘিরে বিশেষ কর চীন ও ভারতকে ঘিরে আবর্তিত হবে।
-
মোদি বললেন বৈশ্বিক গভর্নেন্স ব্যর্থ হয়েছে
মার্চ ০২, ২০২৩ ১৩:৪১ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করতে এবং তার সমাধান দিতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হওয়া জি-টুয়েন্টি জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
-
বাখমুট শহর থেকে পিছু হটতে পারে ইউক্রেনের সেনারা
মার্চ ০২, ২০২৩ ১২:৪৫রাশিয়ার সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ বাখমুট শহর থেকে সেনা সদস্যদের পিছু হটার নির্দেশ দিতে পারে ইউক্রেন সরকার। ইউক্রেনের প্রেসিডেন্টের অর্থ উপদেষ্টা আলেকজান্ডার রোদনিয়াস্কি সিএনএন টেলিভিশন চ্যানেলনেকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
-
নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে রাশিয়ার তেল উৎপাদন
মার্চ ০১, ২০২৩ ১৫:৫২রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ আবার নিষেধাজ্ঞা পূর্ববর্তী অবস্থায় ফিরেছে। ফেব্রুয়ারি মাসে রুশ তেল কোম্পানিগুলো গড়ে তাদের তেলের উৎপাদন বাড়িয়েছে শতকরা দুই ভাগ। এর ফলে রাশিয়ার তেল কোম্পানিগুলো প্রতিদিন ১০ লাখ ৫০ হাজার টন বেশি তেল উৎপাদন করতে সক্ষম হচ্ছে। রাশিয়ার দৈনিক কোমেরসান্ত পত্রিকা এ খবর দিয়েছে।
-
ইউক্রেন সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দিলেন পুতিন
মার্চ ০১, ২০২৩ ১৫:৪৩রাশিয়ার গভীর অভ্যন্তরে ইউক্রেনের কয়েকটি ড্রোন আঘাত হানার পর সীমান্তে নিরাপত্তা আরো বেশি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (মঙ্গলবার) রাজধানী মস্কোয় রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় এ নির্দেশ দেন তিনি।