-
রাশিয়াকে অস্ত্র দিলে পরিণতি ভোগ করতে হবে চীনকে
মার্চ ০১, ২০২৩ ১১:৩৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, আমেরিকা বিশ্বাস করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সমর্থন জানানোর বিষয়টি বিবেচনা করছে চীন। তবে রাশিয়াকে অস্ত্র দেয়ার এই পরিকল্পনা বাস্তবায়ন করলে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বেইজিংকে।
-
গ্যাসপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার এখন তেহরানে
মার্চ ০১, ২০২৩ ০৬:২১ইরানের জ্বালানি খাতের বড় প্রজেক্টগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি গ্যাসপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার ইরান সফরে এসেছেন। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে প্রবেশ করেই ইরানের তেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেন।
-
আলোচনায় রাজি তবে অধিগ্রহণ করা ভূমি ফেরত দেয়া হবে না: রাশিয়া
মার্চ ০১, ২০২৩ ০৬:১৫রাশিয়া বলেছে, দেশটি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি আছে তবে দেশটির যেসব ভূমি গণভোটের মাধ্যমে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে সেসব ছেড়ে দেয়া হবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (মঙ্গলবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
-
পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধের কারণ ব্যাখ্যা করল রাশিয়া
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১৪:৫৬রাশিয়া জানিয়েছে, বকেয়া পাওনা পরিশোধ না করার কারণে পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পাইপলাইন ট্রান্সপোর্ট কোম্পানি ‘ট্রান্সনেফত’ গতকাল (সোমবার) এ কথা জানিয়েছে।
-
‘আমেরিকার আচরণে পরিবর্তন না আসলে নিউ স্টার্ট চুক্তিতে ফিরবে না রাশিয়া’
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০৭:০০রাশিয়া বলেছে, দেশটি কেবল তখনই পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিউ স্টার্ট চুক্তিতে ফিরে আসবে যখন ওয়াশিংটন মস্কোর দাবি-দাওয়ার প্রতি মনোনিবেশ করবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার ইজভেস্তিয়া দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে এ শর্ত জুড়ে দিয়েছেন। সাক্ষাৎকারটি আজ (মঙ্গলবার) প্রকাশিত হয়েছে।
-
সিআইএ প্রধানের বক্তব্যের জবাব দিলেন রাশিয়ার গোয়েন্দা প্রধান
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৭:০৩মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক উইলিয়াম বার্নসের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন।
-
আমেরিকার সাথে রাশিয়ার মূল সমস্যা কী- জানালেন প্রেসিডেন্ট পুতিন
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১১:২৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকার নেতৃত্বে উদীয়মান এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে কেন্দ্র করে আমেরিকার স্বার্থ আবর্তিত হচ্ছে এবং এটি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে। আমেরিকার ধারণার বাইরে গিয়ে মস্কো একটি বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা হিসেবে গড়ে তুলতে চায়।
-
যুদ্ধের বিরুদ্ধে ইউরোপজুড়ে প্রতিবাদ জোরদার: তবে কি রাশিয়ার টার্গেট পূরণ হতে যাচ্ছে?
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১১:১৪ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায় এবং ইউরোপের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার দিন দিন অবনতি ঘটায় ইউরোপীয় নাগরিকরা ইউক্রেনের ব্যাপারে পশ্চিমা নীতি এবং ওই দেশটিতে হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে।
-
রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগ আবার প্রত্যাখ্যান করল ইরান
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০৬:২৩ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার কাছে যুদ্ধ ড্রোন সরবরাহ করেছে বলে পশ্চিমা দেশগুলো যে দাবি করেছে তা আবারও নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, পাশ্চাত্যকে তেহরানের বিরুদ্ধে প্রমাণবিহীন অভিযোগ উত্থাপনের খেলা বন্ধ করতে হবে।
-
পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১৫:১২রাশিয়া পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। পোল্যান্ডের তেল পরিশোধন প্রতিষ্ঠান পিকেএন অরলেনের প্রধান নির্বাহী একথা জানিয়েছেন।