-
এবার রাশিয়া থেকে তেল কিনবে শ্রীলঙ্কা
জুলাই ০৭, ২০২২ ০৭:৪৫রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার পরিকল্পনা নিয়েছে শ্রীলঙ্কা। এজন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সহায়তা চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। স্বাধীনতার পর শ্রীলঙ্কা যখন সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে তখন এই পরিকল্পনা সামনে রেখে এগুচ্ছে কলম্বো।
-
ভারত ও চীনের কাছে রাশিয়ার ২৪০০ কোটি ডলারের জ্বালানি বিক্রি
জুলাই ০৭, ২০২২ ০৭:১৩চীন ও ভারতের কাছে জ্বালানি বিক্রি করে মাত্র তিন মাসে ২,৪০০ কোটি ডলার আয় করেছে রাশিয়া। ইউক্রেনে অভিযান শুরুর পর তিন মাসে এ আয় করেছে দেশটি।
-
মস্কোকে শাস্তি দিতে গেলে পরমাণু যুদ্ধ বেধে যাবে: মেদভেদেভ
জুলাই ০৭, ২০২২ ০২:৪৯ইউক্রেনে চলমান সামরিক অভিযান চালানোর কারণে রাশিয়ার বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে পশ্চিমা দেশগুলো বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদভ বলেছেন, বিশ্বের সর্বাধিক পরমাণু অস্ত্রের অধিকারী দেশ রাশিয়াকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করার মতো অর্থহীন কাজ হতে পারে না।
-
রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর ঘোষণা দিল চীন
জুলাই ০৬, ২০২২ ১৪:২২চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউশু রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বহুমুখী অবকাঠামোর মধ্যে থেকে বেইজিং মস্কোর সঙ্গে সম্পর্ক বাড়াতে প্রস্তুত রয়েছে।
-
সুইডেন এবং ফিনল্যান্ডে ঘাঁটি করার কোনো পরিকল্পনা নেই: ন্যাটো
জুলাই ০৬, ২০২২ ১৩:০১মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট বলেছে, সুইডেন এবং ফিনল্যান্ড এই জোটের সদস্য হওয়ার পর দেশ দুটিতে সামরিক ঘাঁটি করার কোনো পরিকল্পনা নেই। গতকাল (মঙ্গলবার) দেশ দুটি প্রটোকল সইয়ের মধ্য দিয়ে ন্যাটো জোটের সদস্য হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। এরপর উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার পক্ষ থেকে এই বক্তব্য এলো।
-
ইউক্রেনকে ২৮ হাজার টন সমরাস্ত্র দিয়েছে পাশ্চাত্য: রুশ প্রতিরক্ষামন্ত্রী
জুলাই ০৬, ২০২২ ০৪:৪১রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার অজুহাতে এখনও দেশটিতে সমরাস্ত্র পাঠিয়ে যাচ্ছে। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এ পর্যন্ত ইউক্রেনকে ২৮ হাজার টন অস্ত্র সরবরাহ করেছে বলেও তিনি জানিয়েছেন।
-
তুরস্কে খাদ্যশস্যবাহী জাহাজ আটক নিয়ে যা বললেন ল্যাভরভ
জুলাই ০৬, ২০২২ ০২:০০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তুরস্কে আটক তার দেশের পতাকাবাহী জাহাজটির ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে পুরো বিষয়টি ভালো করে পর্যালোচনা করতে হবে। মস্কো সফররত ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রাফায়েল ফারিয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন শেষে এ আহ্বান জানান ল্যাভরভ।
-
বন্দি সেনাদের ওপর নির্যাতন চালিয়েছে ইউক্রেন: রাশিয়া
জুলাই ০৫, ২০২২ ১৪:৩৯রাশিয়া অভিযোগ করেছে, যুদ্ধক্ষেত্র থেকে আটক সেনাদের ওপর নির্যাতন চালিয়েছে ইউক্রেন। এসব সেনাকে বন্দী অবস্থায় মারধর করার পাশাপাশি বৈদ্যুতিক শক দিয়েছে তারা।
-
নিঃশর্তভাবে সিরিয়ায় ইসরাইলি হামলা বন্ধ করতে হবে: রাশিয়া
জুলাই ০৫, ২০২২ ১০:৩৯রাশিয়া দাবি করেছে, নিঃশর্তভাবে সিরিয়ার ওপর ইহুদবাদী ইসরাইলের হামলা বন্ধ করতে হবে। ইসরাইলের এই হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
-
তুরস্কে খাদ্যশস্যবাহী জাহাজ আটকের খবর জানে না রাশিয়া
জুলাই ০৫, ২০২২ ১০:২২তুরস্ক রাশিয়ার একটি খাদ্যশস্যবাহী জাহাজ আটক করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর বের হয়েছে সে সম্পর্কে মস্কো অবহিত নয় বলে ঘোষণা করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (সোমবার) মস্কোয় সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংকালে এ কথা জানান।