-
তেলের জন্য ভেনিজুয়েলায় মার্কিন প্রতিনিধিদল
মার্চ ০৭, ২০২২ ১৫:০৩ভেনিজুয়েলা থেকে তেল আমদানির লক্ষ্য নিয়ে আমেরিকার একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল ভেনিজুয়েলা সফর করেছে।
-
রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধের কথা ভাবছে আমেরিকা-ইউরোপ
মার্চ ০৭, ২০২২ ১৩:২৪ইউক্রেনের ওপর সামরিক অভিযানের কারণে মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আমেরিকা এবং ইউরোপীয় মিত্র দেশগুলো রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা শুরু করেছে।
-
“আমরা কি আপনাদের গোলাম?”: পাশ্চাত্যকে ইমরান খানের জিজ্ঞাসা
মার্চ ০৭, ২০২২ ১১:৫২পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রতি নিন্দা জানানোর আহ্বানের পর পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গতকাল (রোববার) তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি প্রশ্ন রেখে বলেছেন, তারা পাকিস্তানকে গোলাম মনে করে কিনা।
-
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২০০৮ সালের পর সর্বোচ্চ
মার্চ ০৭, ২০২২ ০৮:৪৬ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জবাবে মস্কোর তেল-গ্যাসের ওপর আমেরিকা ও তার মিত্র দেশগুলোর অবরোধ আরোপের উদ্যোগে খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২০০৮ সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
-
জেলেনস্কি নিহত হলেও যুদ্ধ চালিয়ে যাবে ইউক্রেন: ব্লিঙ্কেন
মার্চ ০৭, ২০২২ ০৪:৩২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন, রাশিয়ার সামরিক অভিযান প্রতিহত করার জন্য ইউক্রেনের হাতে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে। তিনি রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহত হলেও রুশ বাহিনীকে প্রতিহত করার জন্য এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
-
ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না পোল্যান্ড: প্রধানমন্ত্রীর দপ্তর
মার্চ ০৭, ২০২২ ০৩:৫৮পোল্যান্ড বলেছে, দেশটি তার যুদ্ধবিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করবে না এবং পোল্যান্ডের বিমানবন্দরগুলিকেও ইউক্রেন যুদ্ধ ব্যবহার করতে দেবে না। পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর গতকাল (রোববার) এক টুইটার বার্তায় একথা জানিয়েছে বলে ইউরোনিউজ খবর দিয়েছে।
-
রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার অর্থ হচ্ছে যুদ্ধ ঘোষণা: পুতিন
মার্চ ০৬, ২০২২ ১৬:১০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়ে ওই দেশটিতে রুশ ভাষীদের রক্ষার ওপর গুরুত্বারোপা করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার অর্থ হচ্ছে যুদ্ধ ঘোষণা। পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার চলমান সংঘাতে ন্যাটো জোটের হাত রয়েছে ব্রিটেনের একজন মন্ত্রীর এমন বক্তব্যের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, এ অবস্থায় আমাদের পরমাণু ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি।
-
রাশিয়ার ১১ হাজার সেনাকে হত্যার দাবি ইউক্রেনের
মার্চ ০৬, ২০২২ ১৫:৫৬যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১১ হাজারের বেশি রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। আজ (রোববার) ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছে। ১১ দিন ধরে সেখানে যুদ্ধ চলছে।
-
যুদ্ধ বন্ধে এরদোগানকে যে শর্ত দিলেন পুতিন
মার্চ ০৬, ২০২২ ১৫:৪৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ যদি যুদ্ধ বন্ধ করে এবং ইউক্রেনকে অসামরিকীরণের ব্যাপারে রাশিয়া যে দাবি জানিয়েছে তা মেনে নেয় তবেই শুধু চলমান সামরিক অভিযান বন্ধ করা সম্ভব। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে এসব কথা বলেছেন পুতিন।
-
ইউক্রেনের এস-৩০০ এবং ১০টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে রাশিয়া
মার্চ ০৬, ২০২২ ১৩:১২রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সে দেশের সামরিক বাহিনী দীর্ঘ পাল্লার হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালিয়ে ইউক্রেনের স্টারোকোস্তিয়ানতিনিভ বিমান ঘাঁটি অকার্যকর করে দিয়েছে।