-
ম্যাকরন মুসলমানদের কাছে কী বার্তা দিতে চান? : হিজবুল্লাহ মহাসচিব
অক্টোবর ৩১, ২০২০ ০৮:২৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসলাম অবমাননার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের বক্তব্যের নিন্দা করে বলেছেন, ফ্রান্সের বাকস্বাধীনতা নিতান্তই দ্বিচারিতার ওপর প্রতিষ্ঠিত।
-
আবারও লেবাননের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পেলেন সাদ হারিরি
অক্টোবর ২২, ২০২০ ১৭:০০লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে আবারও মনোনীত হয়েছেন সাদ হারিরি। পদত্যাগের এক বছরের মাথায় আবারও তিনি সরকার গঠনের দায়িত্ব পেলেন। আজ (বৃহস্পতিবার) দেশটির প্রেসিডেন্ট এই মনোনয়নের কথা নিশ্চিত করেছেন। সংসদের অধিকাংশ সদস্য তার মনোনয়নের পক্ষে ভোট দিয়েছেন।
-
সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে ইহুদিবাদী ইসরাইল-লেবানন পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত
অক্টোবর ১৫, ২০২০ ০২:৪১লেবানন বলেছে, সমুদ্রসীমা নির্ধারণের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বৈরুতের চলমান পরোক্ষ আলোচনা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। লেবানন-ইসরাইল সমুদ্র সীমা চিহ্নিত করার ব্যাপারে দু’পক্ষের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় লেবাননি প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসাম ইয়াসিন একথা জানিয়েছেন।
-
ইসরাইলকে স্বীকৃতি দিয়ে কিছুই পাবে না বাহরাইন ও আমিরাত: হিজবুল্লাহ
অক্টোবর ০৬, ২০২০ ০৩:৪১লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইন কোনো স্বার্থ হাসিল করতে পারবে না। হিজবুল্লাহর উপ প্রধান শেখ নাঈম কাসেম সোমবার বার্তা সংস্থা আশ-শাবাবকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
দায়েশকে পুনর্গঠিত করতেই সোলাইমানিকে হত্যা করেছে আমেরিকা: নাসরুল্লাহ
সেপ্টেম্বর ৩০, ২০২০ ০৭:৫৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে (আইএস) পুনর্গঠিত করার লক্ষ্যে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যা করেছে আমেরিকা।
-
সরকার গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী আদিব
সেপ্টেম্বর ২৭, ২০২০ ০২:৫৮লেবাননের প্রধানমন্ত্রী মুস্তফা আদিব সরকার গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি গতকাল (শনিবার) ‘বা’বাদা’ প্রাসাদে এক বক্তৃতায় বলেন, সরকার গঠন করতে না পারার জন্য তিনি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছেন।
-
জাতিসংঘে সৌদি রাজার ইরান বিরোধী কড়া বক্তব্য প্রচণ্ড ক্ষোভ ও হতাশার প্রমাণ
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৪:০০সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫ তম অধিবেশনে অনলাইনে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন। তিনি তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করেছেন। সৌদি রাজা দাবি করেছেন, ইরান ইয়েমেনের মাধ্যমে সৌদি আরবে হামলা চালাচ্ছে, সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে, অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে যে কারণে পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে এবং সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান।
-
ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা: লেবাননে আমিরাত দূতাবাসের সামনে বিক্ষোভ
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১০:৪৬দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রতিবাদে বৈরুতে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে লেবাননিরা। গতরাতে (বুধবার রাতে) তারা দূতাবাসের সামনে সমবেত হয়ে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের শাসকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
-
ইউরোপজুড়ে হিজবুল্লাহর বিস্ফোরক মজুতের খবর প্রত্যাখ্যান করল ফ্রান্স
সেপ্টেম্বর ২১, ২০২০ ০৬:২৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ফ্রান্সে বিস্ফোরণ ঘটানোর লক্ষ্যে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুত করেছে বলে আমেরিকা যে দাবি করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে প্যারিস। ফ্রান্স বলেছে, সেদেশে এ ধরনের বিস্ফোরক মজুদ করার কোনো প্রমাণ নেই।
-
আমেরিকা লেবাননে সরকার গঠনে বাধা দিচ্ছে: হিজবুল্লাহ
সেপ্টেম্বর ১৮, ২০২০ ০৬:২৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অভিযোগ করেছে যে, লেবাননে নতুন সরকার গঠনের ক্ষেত্রে মার্কিন সরকার বাধা সৃষ্টি করছে। মার্কিন সরকারের এই তৎপরতার কড়া নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ।