-
'হিজবুল্লাহকে নিয়ে আতংকে তেল আবিব: লেবাননে হতে পারে ইসরাইলি আগ্রাসন'
সেপ্টেম্বর ১১, ২০১৭ ১৫:০৭ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানগুলো দফায় দফায় লেবাননের আকাশসীমা লঙ্ঘন করছে এবং এর মধ্যদিয়ে দেশটির বিরুদ্ধে তেল আবিবের সামরিক আগ্রাসনের আশংকা বাড়ছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নির্মূল করার অভিলাষে এ আগ্রাসন চালানো হতে পারে।
-
ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করবে লেবানন
সেপ্টেম্বর ০৯, ২০১৭ ১৯:১৪লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরিভিত্তিতে অভিযোগ করবে বৈরুত। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী গারবান বাসিল আজ (শনিবার) এ কথা বলেছেন। ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য জাতিসংঘে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নওয়াফ সালামকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বাসিল।
-
হিজবুল্লাহর ২ শহীদের মরদেহ ফেরত দিল আইএস
সেপ্টেম্বর ০২, ২০১৭ ১৫:৫৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর দুই শহীদের মরদেহ ফেরত দিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস। লেবাননের টিভি চ্যানেল আল-মানার এ খবর দিয়েছে।
-
ক্ষেপণাস্ত্র কারখানা নিয়ে ইরানের বিরুদ্ধে ইসরাইলের অভিযোগ; নাকচ করলেন হারিরি
সেপ্টেম্বর ০২, ২০১৭ ০৮:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরান লেবাননের ভেতরে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা নির্মাণ করছে বলে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে তোলা দাবি নাকচ করে দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি বলেছেন, তেল আবিবের এ বক্তব্য ইরান-বিরোধী ‘চাতুরিপূর্ণ প্রচারণা’ ছাড়া আর কিছুই নয়।
-
আত্মসমর্পণ ছাড়া দায়েশের সামনে কোনো পথ নেই: হিজবুল্লাহ
আগস্ট ২৮, ২০১৭ ২০:৫৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সামনে অন্য কোনো পথ খোলা নেই।
-
আটক সেনাদের ভাগ্য নির্ধারণে যুদ্ধবিরতি ঘোষণা করল লেবাননের সেনাবাহিনী
আগস্ট ২৭, ২০১৭ ০৮:১৯লেবাননের সেনাবাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। লেবানন-সিরিয় অভিন্ন সীমান্তে এক সপ্তাহ ধরে অভিযানের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। আটক লেবাননি সেনাদের ভাগ্য নির্ধারণের বিষয়ে আলোচনা শুরুর সহায়তার জন্য এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
-
ইসরাইল এবং সন্ত্রাসবাদ মধ্যপ্রাচ্যের প্রধান হুমকি: লেবাননের প্রধানমন্ত্রী
আগস্ট ২৩, ২০১৭ ১৬:১১লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে বৈঠকে করেছেন। বৈঠকে তারা গোলযোগপূর্ণ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ এবং ইহুদিবাদী ইসরাইলের হুমকি নিয়ে আলোচনা করেছেন।
-
হিজবুল্লাহর ড্রোন হামলা; উদ্বেগে ইসরাইল (ভিডিওসহ)
আগস্ট ২২, ২০১৭ ১৪:০৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ায় সন্ত্রাসীদের ঘাঁটিতে ড্রোনের সাহায্যে বোমা হামলা চালানোর পর দখলদার ইহুদিবাদী ইসরাইল উদ্বিগ্ন হয়ে পড়েছে। সিরিয়ায় হিজবুল্লাহর ড্রোন হামলার খবর ইসরাইলি গণমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
-
এবার দায়েশ-বিরোধী অভিযান শুরু করেছে লেবানন
আগস্ট ১৯, ২০১৭ ০৮:০৪সিরিয়া সীমান্তবর্তী লেবাননের পূর্বাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন আজ (শনিবার)‘জারুদ ডন’ নামে এ অভিযান শুরুর ঘোষণা দেন।
-
লেবাননি বাহিনীর অভিযানে সিরিয় সীমান্তে অনেক এলাকা দায়েশ মুক্ত
আগস্ট ১৬, ২০১৭ ১৩:১০সিরিয়ার অভিন্ন সীমান্তের অনেক এলাকা তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে মুক্ত করেছে লেবাননের সেনাবাহিনী। তাকফিরিদের বিরুদ্ধে বৃহত্তম অভিযানের অংশ হিসেবে এ তৎপরতা চালানো হয়েছে।