-
প্রতিদিন রাজধানীর ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নভেম্বর ০১, ২০২১ ১২:২১রাজধানীর আটটি কেন্দ্রে প্রতিদিন ৪০ হাজার শিশুকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
-
বাংলাদেশে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছাচ্ছে: শিক্ষামন্ত্রী
অক্টোবর ২৭, ২০২১ ১৩:৩৬বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে। সেক্ষেত্রে আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে।
-
গার্লস স্কুল খুলে দেয়ার প্রতিশ্রুতি দিলেন তালেবান শিক্ষামন্ত্রী
অক্টোবর ০৮, ২০২১ ০৪:১১আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির ঘোষণা করেছেন, তার দেশের বয়েস ও গার্লস স্কুলগুলো আলাদা আলাদা শিক্ষকের তত্ত্বাবধানে এবং ইসলামি হিজাব পরিধানের ব্যবস্থা রেখে খুলে দেয়া হবে। বৃহস্পতিবার কাবুলে শিক্ষামন্ত্রীর দেয়া এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা শাফাকনা এ খবর জানিয়েছে।
-
নারী শিক্ষা নিয়ে তালেবানের নরম সুর: কথা ও কাজে মিল থাকবে কী?
অক্টোবর ০৭, ২০২১ ১৫:৪৬আফগানিস্তানের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা নুরুল্লাহ মুনির ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়ে বলেছেন, আলাদা শিক্ষকের উপস্থিতিতে এবং ইসলামি শালিন পোশাক হিজাব মেনেই সেখানে শিক্ষাদান কার্যক্রম চলবে। নুরুল্লাহ মুনির আরো বলেছেন, তালেবান কখনোই স্কুলে মেয়েদের শিক্ষা গ্রহণের বিরোধী নয় বরং মেয়েরা যাতে ইসলামি শিক্ষা অনুসারে সুস্থ পরিবেশে স্কুলে শিক্ষা গ্রহণ করতে পারে সে জন্য নতুন করে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
-
সবগুলো বিশ্ববিদ্যালয় চলতি মাসেই খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
অক্টোবর ০৪, ২০২১ ১৩:০৭করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় চলতি মাসেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
-
এবারও অনুষ্ঠিত হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা, শিক্ষকদের জন্য চারদফা নির্দেশনা
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১৪:১৩স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। করোনাভাইরাসের কারণে গত বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি । শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়েছে।
-
বাংলাদেশে ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু
সেপ্টেম্বর ২৭, ২০২১ ০৯:৫৯বাংলাদেশে চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সূচি অনুযায়ী- আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।
-
করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেবো: শিক্ষামন্ত্রী
সেপ্টেম্বর ২৫, ২০২১ ০৯:২৭বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘দেশে করোনার অতিমারি চলছে। কোথাও যেন শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ না ঘটে সে বিষয়ে সচেতন থাকতে হবে। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। তবে, এখন পর্যন্ত তেমন পরিস্থিতির উদ্ভব হয়নি’
-
বাংলাদেশে মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু: অভিভাবকমহলে আতঙ্ক
সেপ্টেম্বর ২৩, ২০২১ ১৫:৫২বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেকটা সহনীয় হয়ে এলে মাত্র দশদিন দেশের সব প্রাথমিক ও মাধ্যমমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে, বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সুবর্ণা ইসলাম রোদেলা নামে এক স্কুলছাত্রী মারা গেছে।
-
অষ্টম-নবম শ্রেণীতে সপ্তাহে দু’দিন ক্লাস, অনার্স দ্বিতীয় বর্ষে আটোপাস
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১২:৩৫করোনাভাইরাস মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত রোববার থেকে দেশের সকল স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। সংক্রমণের ঝুঁকি এড়াতে সব শ্রেণির শিক্ষার্থীদের এক সঙ্গে ক্লাসে না ফিরিয়ে একেক দিন একেক শ্রেণির ক্লাস নেওয়া হিচ্ছিল প্রথম সপ্তাহে। তবে, এ সপ্তাহ থেকে এবার অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।