-
আবার পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্কে ফিরে যাচ্ছে ইরান ও পাকিস্তান
জানুয়ারি ২০, ২০২৪ ০৭:০৫সীমান্ত অতিক্রমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরান ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে দু’দেশের মধ্যে সম্পর্কের যে নজিরবিহীন অবনতি ঘটেছিল তার অবসান ঘোষণা করেছে পাকিস্তান। ইসলামাবাদ তেহরানের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেছে।
-
সম্পর্ক ঘনিষ্ঠে সম্মত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র; অভিন্ন স্বার্থ রক্ষায় অধীর আগ্রহ ওয়াশিংটনের
জানুয়ারি ১৭, ২০২৪ ১৫:১৭বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী সৌদি আরব: রাষ্ট্রদূত
জানুয়ারি ১০, ২০২৪ ০৭:১০ইহুদিবাদী বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালানো সত্ত্বেও সৌদি আরব এখনও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়াদের এ আগ্রহের কথা জানিয়েছেন লন্ডনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর।
-
শি'র আমেরিকা সফর: চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে ?
নভেম্বর ১৮, ২০২৩ ১১:০৩চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্য নিরসনের পাশাপাশি একে অপরের রেড লাইন এবং নীতিকে সম্মান করা এবং উস্কানিমূলক কাজ করা থেকে বিরত থাকার ব্যাপারে দুই নেতা গুরুত্বারোপ করেন।
-
সৌদি আরবের মাত্র ২% মানুষ ইসরাইল-সৌদি সম্পর্ক চায়: জরিপ
অক্টোবর ০৭, ২০২৩ ০৬:৩৫ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতি সৌদি আরবের মাত্র ২ শতাংশ মানুষের সমর্থন রয়েছে বলে এক মতামত জরিপে দেখা গেছে। মার্কিন সরকার যখন তেল আবিবের সঙ্গে রিয়াদের সম্পর্ক স্থাপন করে দিতে উঠেপড়ে লেগেছে তখন এই জরিপের ফলাফল প্রকাশিত হলো।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিনিময়ে নিরাপত্তা দাবি করেছে সৌদি আরব
অক্টোবর ০৫, ২০২৩ ১৫:৩৬সৌদি সরকার মুসলমানদের প্রথম কিবলার দখলদার ও ফিলিস্তিনে জবরদখলসহ মানবতা-বিরোধী সব ধরনের অপরাধে জড়িত বর্ণবাদী অবৈধ ইসরাইলি শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে তাতে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপর্যয় দেখা দেবে বলে কোনো কোনো বিশ্লেষক হুঁশিয়ারি দিয়েছেন।
-
তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ০৩, ২০২৩ ১৩:০৩সিরিয়া থেকে তুরস্ক তার দখলদার বাহিনীকে প্রত্যাহার করে না নেয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা আবার নাকচ করে দিয়েছে দামেস্ক। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন প্রশ্নে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করার পর দামেস্ক নিজের এ অবস্থান পুনর্ব্যক্ত করল।
-
‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক নির্ভর করে পাকিস্তান ও ফিলিস্তিনিদের স্বার্থের ওপর’
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১৫:০০পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি নির্ভর করে পাকিস্তানের জাতীয় স্বার্থ এবং ফিলিস্তিনিদের স্বার্থের ওপর। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনের অবকাশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন বলে যে খবর বেরিয়েছে তাও তিনি অস্বীকার করেছেন।
-
ইরান-মিশরের কূটনৈতিক আলোচনা, ইতিবাচক বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১৫:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং মিশরের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আলোচনার কথা নিশ্চিত করে একে ‘খুবই ভালো এবং ইতিবাচক’ বলে মন্তব্য করেছে।
-
নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে সম্পর্ক ‘নতুন উচ্চতায় পৌঁছেছে’
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১৪:৪৩রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, দুই দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ (বুধবার) তেহরানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি।