-
সৌদি যুবরাজের উপদেষ্টার দায়িত্ব এখনো পালন করছে খাসোগি হত্যার সন্দেহভাজন
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ১৩:২৫সৌদি রাজতন্ত্র বিরোধী খ্যাতনামা সাংবাদিক জামাল খাসোগি হত্যায় জড়িত প্রধান সন্দেহভাজন সৌদি আল-কাহতানি এখনো যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। খাসোগি হত্যার ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পরপর আল-কাহতানিকে বরখাস্ত করা হয়েছিল বলে দাবি করেছিল রিয়াদ।
-
সৌদি-বিরোধী কংগ্রেসের প্রস্তাবে ভেটো দেয়ার হুমকি ট্রাম্প প্রশাসনের
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ১২:৪৪সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতার অবসান ঘটানোর জন্য মার্কিন কংগ্রেসে কোনো প্রস্তাব পাস করা হলে তাতে ভেটো দেয়ার হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। ইয়েমেনে গত প্রায় চার বছর ধরে সৌদি আরব যে বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তার অবসান ঘটাতে মার্কিন কংগ্রেস একটি প্রস্তাব পাস করতে পারে।
-
ইয়েমেনে হামলায় আল-কায়েদাও অংশ নিচ্ছে: আনসারুল্লাহ
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ১৪:৫০ইয়েমেনের আনসারুল্লাহর রাজনৈতিক দপ্তরের সদস্য ও প্রভাবশালী নেতা মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সম্পর্ক রয়েছে এবং তারা পরস্পরকে সহযোগিতা দিচ্ছে। আমেরিকা পরোক্ষভাবে আল-কায়েদাকে অস্ত্র দিচ্ছে বলেও তিনি জানান।
-
ঘটনাস্থল পবিত্র মদিনা: মা দরুদ পড়ায় শিশুকে গলা কেটে হত্যা
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ১২:৫৩সৌদি আরবের পবিত্র মদিনায় মহানবী হজরত মুহাম্মাদ (স.)'র রওজা মুবারক জিয়ারতে গিয়ে নির্মমভাবে নিহত হয়েছে ছয় বছরের শিশু জাকারিয়া জাবের। তার মায়ের মুখে দরুদ শরীফ শোনার পর গাড়ীর কাচ ভেঙে তা দিয়ে মায়ের সামনেই শিশুটিকে নির্মমভাবে হত্যা করেছে এক ট্যাক্সি ড্রাইভার।
-
সন্ত্রাসবাদে অর্থ যোগান: সৌদিকে কালো তালিকাভুক্ত করবে ইউরোপ
ফেব্রুয়ারি ০৮, ২০১৯ ১৪:৩১সন্ত্রাসবাদে অর্থ যোগান দেয়া বন্ধ করতে ব্যর্থতা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করার পরকিল্পনা করছে ইউরোপীয় কমিশন। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের বিরোধিতা উপেক্ষা করে কমিশন এ ব্যবস্থা নেবে বলে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে।
-
সৌদি জোট থেকে বেরিয়ে যাচ্ছে মরক্কো
ফেব্রুয়ারি ০৮, ২০১৯ ১০:৫৪মরক্কো জানিয়েছে, তারা সৌদি সামরিক জোটের সঙ্গে এখন আর ইয়েমেন যুদ্ধে অংশ নিচ্ছে না। সৌদি আরবের সঙ্গে মরক্কোর উত্তেজনা দেখা দেয়ার পর একথা ঘোষণা করল রাবাত। সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে মরক্কো সরকার।
-
'মার্কিন-সৌদি লবিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য হুমকি'
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ১১:৩৭সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণ একটি গুরুতর ভুল পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গতকাল এক বিবৃতিতে বলেছে, এ ধরনের পদক্ষেপ সংবিধান বর্ণিত জোট নিরপেক্ষ নীতি ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা।
-
ইয়েমেন আল-কায়েদার কাছে মার্কিন অস্ত্র দিচ্ছে সৌদি
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ১১:০৫ইয়েমেনে তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা ও সালাফি গোষ্ঠীকে অস্ত্র যোগান দিচ্ছে সৌদি আরব। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন গতকাল (সোমবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
-
সৌদি সরকারের 'মেডেল অব এক্সিলেন্স’ পেলেন বাংলাদেশের সেনাপ্রধান
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ ১৪:৩৫বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে সৌদি সরকারের পক্ষ থেকে ‘রাজা আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ সম্মাননা দেওয়া হয়েছে।
-
সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হচ্ছে, ১৮০০ সেনা পাঠাবে বাংলাদেশ
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ২৩:৩৬বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি একটি প্রতিরক্ষা চুক্তি সই হবে। চুক্তির আওতায় সৌদি আরবে প্রায় ১৮০০ সেনা পাঠাবে বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।