-
ইরানে হামলা চালালে পঙ্গু হয়ে যাবে আমেরিকা: লারিজানি
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ১৫:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ইরানে হামলা চালালে আমেরিকা পঙ্গু হয়ে যাবে। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
যুবরাজের দমনপীড়নে দেশ ছেড়ে পালাচ্ছে সৌদি নাগরিকরা: সিএনএন
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ১৫:১৩সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের দমনপীড়নের কারণে দেশ ছেড়ে পালাচ্ছে সৌদি নাগরিকরা। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর হিসাবে ২০১২ সালের তুলনায় ২০১৭ সালে সৌদি শরণার্থীর সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ।
-
‘বিন সালমানকে খাশোগি হত্যার প্রধান সন্দেহভাজন মনে করে জাতিসংঘ’
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ১৪:১৭জাতিসংঘের নেতৃত্বাধীন একটি তদন্ত দল মনে করছে, সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ব্যক্তি হচ্ছেন দেশটির যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের অন্যতম উপদেষ্টা ইয়াসিন আকতাই জাতিসংঘের ওই তদন্ত দলের সঙ্গে আলাপের পর এ তথ্য জানিয়েছেন।
-
বিদেশি সেনা কোনোভাবেই সহ্য করা হবে না: ইয়েমেন
ফেব্রুয়ারি ০৩, ২০১৯ ১২:৪৭ইয়েমেনি ভূখণ্ডে কোনো বিদেশি সেনা সহ্য করা হবে না। এ কথা বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের জনগণ এ দেশে কোনো বিদেশি সেনা মেনে নেবে না। জনগণের রাজনৈতিক ও গণদাবি হচ্ছে জাতীয় সার্বভৌমত্ব পুরোপুরি রক্ষা করা। ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটেনের হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ বিবৃতি প্রকাশ করা হয়েছে।
-
ইয়েমেনিদের পাল্টা হামলায় ৩ সৌদি সেনা নিহত
জানুয়ারি ৩০, ২০১৯ ১২:১৭সৌদি আরবের দক্ষিণের জিযানে ইয়েমেনি বাহিনীর হামলায় তিন সৌদি সেনা নিহত হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী ও আনসারুল্লাহ এ তথ্য জানিয়েছে। গতকাল (মঙ্গলবার) জিযানের 'হাসাকুল' ঘাঁটিতে ইয়েমেনিদের পাল্টা হামলায় নিহতের এ ঘটনা ঘটে।
-
খাশোগির পরিণতি থেকে বেঁচে গিয়েছিলেন যে সৌদি রাজনীতিবিদ
জানুয়ারি ৩০, ২০১৯ ০৩:২০সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী রাজনীতিবিদ মা’ন আল-জারাবা বলেছেন, প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগির মতো তাকেও হত্যা করতে চেয়েছিল রিয়াদ সরকার। সৌদি সরকার বিরোধী রাজনৈতিক দল হরকাতুল কারামা’র (মুভমেন্ট ফর ডিগনিটি) নেতা জারাবা আরবি সংবাদ সংস্থা ‘লেবানন ডিবেট’কে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
-
‘কাতারের সঙ্গে ইরানের সম্পর্ককে সমর্থন করে কুয়েত’
জানুয়ারি ২৯, ২০১৯ ১৮:৫০কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ভ্রাতৃপ্রতীম কাতারের সম্পর্ক ঘনিষ্ঠ করার পদক্ষেপকে সমর্থন করে তার দেশ। একইভাবে ইরাক ও তুরস্কের সঙ্গেও কাতারের ঘনিষ্ঠ সম্পর্ককে সমর্থন করে কুয়েত।
-
খাশোগি হত্যাকাণ্ড: কনস্যুলেট ভবনে ঢুকতে পারেন নি জাতিসংঘ দূত
জানুয়ারি ২৯, ২০১৯ ১৫:৪১সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তের জন্য সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের অনুমতি পান নি জাতিসংঘের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক তদন্ত দলের প্রধান অ্যাগনেস কালামার্ড। বার্তা সংস্থা 'তাসনিম' জানিয়েছে, তদন্ত কমিটির প্রধান ও জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যা বিষয়ক বিশেষজ্ঞ ও দূত অ্যাগনেস কালামার্ডকে কনস্যুলেট ভবনে ঢুকতে দেওয়া হয় নি। তিনি শুধু কনস্যুলেটের বাইরের আঙিনা পর্যন্ত যেতে পেরেছেন।
-
আটকের এক বছর পর মুক্তি পেলেন সৌদি ধনকুবের আমুদি
জানুয়ারি ২৮, ২০১৯ ১১:১৪সৌদি আরবের ধনকুবের মুহাম্মাদ আল-আমুদিকে এক বছর আটক রাখার পর কারাগার থেকে মুক্তি দিয়েছে সৌদি সরকার। ২০১৭ সালের নভেম্বর মাসে কথিত দুর্নীতিবিরোধী অভিযানের নামে যেসব মন্ত্রী ও ধনকুবেরকে আটক করা হয় আমুদি তার অন্যতম। তবে কত অর্থের বিনিময়ে তিনি মুক্তি পেয়েছেন তা পরিষ্কার নয়।
-
খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত চালাবে তুরস্ক
জানুয়ারি ২৩, ২০১৯ ০৩:৫১তুরস্ক বলেছে, দেশটিতে সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত শুরু করার প্রস্তুতি চলছে। পশ্চিমা দেশগুলো এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে আঙ্কারা।