-
ট্রাম্পকে চিঠি: সৌদির সঙ্গে পরমাণু আলোচনা বন্ধ করুন
নভেম্বর ০১, ২০১৮ ১১:১৯সৌদি আরবের সঙ্গে পরমাণু সহযোগিতা নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি দিয়েছেন ক্ষমাসীন রিপাবলিকান দলের প্রভাবশালী পাঁচ সিনেটর। ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিনেটররা এই চিঠি দিয়েছেন।
-
সৌদির সঙ্গে পরমাণু আলোচনা বাতিল করুন: ট্রাম্পের প্রতি সিনেটরদের আহ্বান
নভেম্বর ০১, ২০১৮ ০৬:৫৫সৌদি আরবের সঙ্গে পরমাণু আলোচনা বাতিল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন পাঁচজন সিনিয়র সিনেটর। ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে দেশটির রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের জের ধরে এ আহ্বান জানানো হলো।
-
খাশোগি হত্যাকাণ্ডের বিস্তারিত জানাল তুরস্ক: ঢুকতেই শ্বাসরোধে হত্যা, পরে টুকরো টুকরো
অক্টোবর ৩১, ২০১৮ ২১:৫৬সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত প্রকাশ করেছে তুরস্ক। গতকাল (বুধবার) তুরস্কের প্রধান কৌঁসুলি’র দপ্তর থেকে এ সংক্রান্ত বিবরণ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার সঙ্গে সঙ্গে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী মরদেহ কেটে টুকরো টুকরো করে সরিয়ে ফেলা হয়।
-
ফিরেছেন রাজা সালমানের ভাই; পরিবর্তন আসন্ন!
অক্টোবর ৩১, ২০১৮ ১৫:১৯সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজের বেঁচে থাকা একমাত্র আপন ভাই প্রিন্স আহমাদ বিন আবদুল আজিজ ব্রিটেনে স্বেচ্ছা-নির্বাসন থেকে স্বদেশে ফিরেছেন। সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে যখন সারা বিশ্বে তোলপাড় চলছে তখন প্রিন্স আহমাদ নিজ দেশে ফিরলেন।
-
ইয়েমেনে যুদ্ধবিরতি চান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী; ৩০ দিনে সংলাপ
অক্টোবর ৩১, ২০১৮ ১৪:২১মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যুদ্ধরত পক্ষগুলোকে তিনি দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।
-
খাশোগি হত্যার ‘সব সত্য’ প্রকাশ করুন: সৌদির প্রতি তুরস্কের আহ্বান
অক্টোবর ৩০, ২০১৮ ০৬:৩২সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ‘পুরো রহস্য’ উন্মোচনের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। সৌদি আরবের এটর্নি জেনারেল সৌদ আল-মোজেব যখন তুরস্ক সফর করছেন তখন এ আহ্বান জানালেন তিনি।
-
খাশোগি হত্যাকাণ্ড: তুরস্কে গেছেন সৌদি অ্যাটর্নি জেনারেল
অক্টোবর ২৯, ২০১৮ ১৪:২১সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মুজেব তুরস্ক সফরে গেছেন এবং এরইমধ্যে তিনি তুর্কি প্রধান কৌঁসুলি ইরফান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর সৌদ মুজেব তুরস্ক সফর করছেন।
-
খাশোগি হত্যাকাণ্ডে ‘রাজ-চক্রের’ নির্দেশ রয়েছে: ব্রিটিশ গোয়েন্দা সংস্থা
অক্টোবর ২৯, ২০১৮ ০৮:৪৫ব্রিটেনের একটি গোয়েন্দা সংস্থা বলেছে, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে সৌদি রাজকীয় গ্রুপের এক সদস্যের নির্দেশে। তবে তারা সরাসরি সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নাম বলে নি।
-
‘ওয়াশিংটনের সম্মতিতেই খাশোগি হত্যা’: ওবামার উপদেষ্টা
অক্টোবর ২৯, ২০১৮ ০৫:৫০সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বেন রড্স রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের জন্য সৌদি ক্ষমতাধরদের দায়ী করে বলেছেন, হোয়াইট হাউজের পূর্ব সম্মতি ছাড়া এত বড় অপরাধ সংঘটিত হয়নি। তিনি সুইজারল্যান্ডের দৈনিক ট্যাগস অ্যানজেইগারকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
‘রাসায়নিক হামলার তথ্য ফাঁস করার কাছাকাছি ছিলেন খাশোগি’
অক্টোবর ২৮, ২০১৮ ২১:৫৯সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি ইয়েমেনে সৌদি বাহিনীর রাসায়নিক হামলার তথ্য প্রকাশের কাছাকাছি পর্যায়ে ছিলেন। সম্প্রতি তিনি তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে নিহত হন।