-
আসাদের পদত্যাগ চায় বিরোধী গোষ্ঠী, জেনেভা সম্মেলন নিয়ে সংশয়
নভেম্বর ২৮, ২০১৭ ১৫:২৯সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবি জানিয়েছে সৌদি সমর্থিত কথিত বিরোধী গোষ্ঠী হাই নেগোশিয়েশন্স কমিটি বা এইচএনসি। জাতিসংঘের মধ্যস্থতায় যখন চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভা শহরে সিরিয়া বিষয়ক গুরুত্বপূর্ণ শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন এইচএনসি এ দাবি জানালো।
-
সৌদি জোটে সেনা পাঠিয়েছে মালয়েশিয়া: সাবেক সেনা কর্মকর্তাদের কড়া প্রতিবাদ
নভেম্বর ২৮, ২০১৭ ১৫:১৭ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক আগ্রাসনে মালয়েশিয়া অংশ নিয়েছে বলে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে তার নিন্দা জানিয়েছেন দেশটির সামরিক এবং পুলিশ বাহিনীর একদল সাবেক কর্মকর্তা।
-
রিয়াদের সন্ত্রাস বিরোধী বৈঠকে ফিলিস্তিনি যোদ্ধার ছবি, তীব্র প্রতিক্রিয়া
নভেম্বর ২৮, ২০১৭ ০৭:৫২সৌদি আরবের রাজধানী রিয়াদে ৪১টি মুসলিম দেশের কথিত সন্ত্রাস বিরোধী বৈঠকে প্রদর্শিত একটি ভিডিওতে জঙ্গি তৎপরতা দেখাতে গিয়ে ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত একজন ফিলিস্তিনি যোদ্ধার ছবি দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বহু মুসলিম নাগরিক।
-
এক ডজন আরব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে: ইসরাইল
নভেম্বর ২৮, ২০১৭ ০৭:২৩জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন স্বীকার করেছেন, ‘এক ডজন’ আরব দেশের সঙ্গে তেল আবিবের সম্পর্ক রয়েছে। জর্দান ও মিশর ছাড়া অন্য কোনো আরব দেশ যখন তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি তখন একথা জানালেন ইহুদিবাদী রাষ্ট্রদূত।
-
সৌদির কাছে অস্ত্র বিক্রি করবেন না: গ্রিসকে অ্যামনেস্টি
নভেম্বর ২৭, ২০১৭ ২২:০৭সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিতর্কিত চুক্তি বাতিল করার জন্য গ্রিস সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রাখার প্রেক্ষাপটে এ আহ্বান জানালো অ্যামনেস্টি।
-
জরুরিভিত্তিতে সৌদি গেছেন পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান; কারণ অজানা
নভেম্বর ২৭, ২০১৭ ১৪:৩৭জরুরিভিত্তিতে আজ (সোমবার) সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তাদের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ।
-
ইয়েমেনে আগ্রাসন: সৌদি সেনাদের স্থলযুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেন
নভেম্বর ২৬, ২০১৭ ১০:০০দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি আরবের বর্বর আগ্রাসনে সহায়তা করছে ব্রিটেন। ব্রিটেনের দৈনিক ডেইলি মেইল আজ (রোববার) জানিয়েছে, ব্রিটিশ সেনারা সৌদি সেনাদেরকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে।
-
‘দায়েশের পতনের প্রতিশোধ ইয়েমেনে নিতে চায় সৌদি আরব’
নভেম্বর ২৬, ২০১৭ ০৫:৫৫সৌদি আরব মধ্যপ্রাচ্যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের প্রতিশোধ ইয়েমেনের জনগণের ওপর নিতে চায় বলে অভিযোগ করেছে দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন। আন্দোলনের মহাসচিব আব্দুলমালেক বাদরুদ্দিন শনিবার রাতে ইরাক ও সিরিয়ায় দায়েশের পতন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এই অভিযোগ করেন।
-
ইয়েমেন আগ্রাসনে মার্কিন ভূমিকা স্পষ্ট হলো: ইরান
নভেম্বর ২৬, ২০১৭ ০৫:২৫ইরান বলেছে, ইয়েমেনে চালানো সৌদি অপরাধযজ্ঞে যে আমেরিকার হাত রয়েছে তা ওয়াশিংটন নিজেই স্পষ্ট করে দিয়েছে। ইয়েমেন সংকটের ব্যাপারে হোয়াইট হাউজ এক বিবৃতি প্রকাশ করে এই স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে তেহরান।
-
মিশরের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রকৃত হোতা কারা?
নভেম্বর ২৫, ২০১৭ ১৩:৩৩মিশরের বিমান বাহিনীর জঙ্গি বিমান উত্তর সিনাইয়ে বোমা-হামলা চালিয়ে একদল সন্ত্রাসীকে হত্যা করেছে। গতকাল (শুক্রবার) সেখানকার একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার কয়েক ঘণ্টা পরই এই হামলা চালানো হল।