• সৌদি বাদশাহ ফয়সাল নিহত হয়েছিলেন সিআইএ'র ষড়যন্ত্রে

    সৌদি বাদশাহ ফয়সাল নিহত হয়েছিলেন সিআইএ'র ষড়যন্ত্রে

    মার্চ ২৫, ২০১৭ ২০:৩৩

    ৪২ বছর আগে ১৯৭৫ সালের ২৫ মার্চ সৌদি রাজবংশের সবচেয়ে কম নিন্দিত এবং কিছুটা উদার ও বিচক্ষণ রাজা হিসেবে পরিচিত বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ নিহত হন তারই ভাতিজার হাতে।

  • সিরিয়া যুদ্ধের মূলে রয়েছে ইসরাইলের নিরাপত্তা: ইরান

    সিরিয়া যুদ্ধের মূলে রয়েছে ইসরাইলের নিরাপত্তা: ইরান

    মার্চ ২৪, ২০১৭ ১৩:৪২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সিরিয়া যুদ্ধের মূলে রয়েছে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা। তিনি আজ সংসদীয় সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

  • দামেস্কের কাছে লড়াইয়ের জন্য সৌদি আরব, তুরস্ক এবং কাতার দায়ী: সিরিয়া

    দামেস্কের কাছে লড়াইয়ের জন্য সৌদি আরব, তুরস্ক এবং কাতার দায়ী: সিরিয়া

    মার্চ ২৪, ২০১৭ ০৭:০৮

    সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে সিরিয় বাহিনীর প্রচণ্ড যুদ্ধের জন্য দায়ী সৌদি আরব, তুরস্ক এবং কাতার।

  • ইয়েমেনে 'খোলা আকাশ থেকে গণহত্যা' চালাচ্ছে সৌদি আরব

    ইয়েমেনে 'খোলা আকাশ থেকে গণহত্যা' চালাচ্ছে সৌদি আরব

    মার্চ ২৩, ২০১৭ ০৭:৪৪

    সৌদি আরব ইয়েমেনে খোলা আকাশ থেকে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে পাঁচটি ত্রাণ সংস্থা। এছাড়া, দুই বছরের আগ্রাসনে ইয়েমেনের অধিকাংশ মানুষ দুর্ভিক্ষের হুমকির মুখে পড়েছে বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।

  • সৌদি আরবের বিরুদ্ধে মামলা করল ৯/১১ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮০০ ব্যক্তি

    সৌদি আরবের বিরুদ্ধে মামলা করল ৯/১১ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮০০ ব্যক্তি

    মার্চ ২১, ২০১৭ ১৫:৫৫

    আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় আটশ’ মার্কিন নাগরিক সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছে। সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরবের কথিত ভূমিকার কথা তুলে ধরে এ মামলা করা হয়।

  • হজ ২০১৭: ‘ইরানের শর্ত মেনে নিয়েছে সৌদি আরব’

    হজ ২০১৭: ‘ইরানের শর্ত মেনে নিয়েছে সৌদি আরব’

    মার্চ ১৯, ২০১৭ ১২:০৩

    সৌদি আরব ইরানের দেয়া শর্ত মেনে নেয়ার পরই চলতি বছরের হজ পালনের জন্য রিয়াদ ও তেহরানের মধ্যে চুক্তি হয়েছে। এ কথা জানিয়েছেন ইরানের জাতীয় হজ ও জিয়ারত সংস্থায় সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাইয়্যেদ আলী কাজি-আসকার।

  • রিয়াদে দ্বিতীয় দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করল ইয়েমেন

    রিয়াদে দ্বিতীয় দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করল ইয়েমেন

    মার্চ ১৯, ২০১৭ ০৯:৫৫

    ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা এবং তাদের মিত্র সেনা বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করেছে। রিয়াদের একটি বিমান ঘাঁটিতে এ হামলা করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফা রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন। গত মাসে রিয়াদের একটি সামরিক ঘাঁটিতে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছিল।

  • চলতি বছর ৮৫ হাজার ইরানি পবিত্র হজ পালন করবেন

    চলতি বছর ৮৫ হাজার ইরানি পবিত্র হজ পালন করবেন

    মার্চ ১৭, ২০১৭ ১৯:৫১

    ইরানের জাতীয় হজ ও জিয়ারত সংস্থা বলেছে, চলতি বছর ৮৫ হাজার ইরানি পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। ইরানি নাগরিকদের পবিত্র হজ সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করতে সৌদি আরব সম্মত হওয়ার পর এ ঘোষণা দেয়া হয়।

  • ইয়েমেন উপকূলে শরণার্থী নৌকায় সৌদির বোমা বর্ষণ: নিহত ৩১

    ইয়েমেন উপকূলে শরণার্থী নৌকায় সৌদির বোমা বর্ষণ: নিহত ৩১

    মার্চ ১৭, ২০১৭ ১২:২৬

    ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকায় সৌদি জঙ্গিবিমান বোমা বর্ষণ করেছে। এতে অন্তত ৩১ ব্যক্তি নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছে।

  • সৌদি জোটের কাছে অস্ত্র বিক্রি অবশ্যই বন্ধ করতে হবে: আমেরিকাকে অ্যামনেস্টি

    সৌদি জোটের কাছে অস্ত্র বিক্রি অবশ্যই বন্ধ করতে হবে: আমেরিকাকে অ্যামনেস্টি

    মার্চ ১৬, ২০১৭ ১৪:৩৯

    সৌদি আরব এবং বাহরাইনের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন না দিতে আমেরিকার প্রতি জোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওয়াশিংটন এসব অস্ত্র বিক্রি করলে তা যুদ্ধাপরাধের শামিল হবে বলে মন্তব্য করেছে সংস্থাটি।