-
রমজানেও থেমে নেই সৌদি আগ্রাসন; বোমায় ২ ইয়েমেনি শিশু নিহত
এপ্রিল ১৫, ২০২১ ০৬:৩৭পবিত্র রমজান মাসেও দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে।
-
সৌদির বিরুদ্ধে হামলা জোরদার করছে ইয়েমেনিরা
এপ্রিল ১২, ২০২১ ০৭:৪৬সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের মুখে পাল্টা হামলা জোরদার করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী। এর অংশ হিসেবে গতকাল সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি বিমান বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা।
-
শত্রুকে সহযোগিতার অভিযোগ; সৌদি ৩ সেনার মৃত্যুদণ্ড কার্যকর
এপ্রিল ১১, ২০২১ ১৫:৪৩শত্রুকে সহযোগিতার অভিযোগে সৌদি আরবের তিন সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে কোন দেশের শত্রুকে এসব সেনা সহযোগিতা করেছেন তা পরিষ্কার করা হয় নি। শত্রুকে এই সহযোগিতার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ের বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করেছে।
-
আবারো সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের ড্রোন হামলায়
এপ্রিল ১১, ২০২১ ১৪:৩৮ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারো সৌদি আরবের দুটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। আজ (রোববার) সকালে সৌদি আরবের জিজান প্রদেশের কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিমানবন্দর এবং আসির প্রদেশের কিং খালিদ বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়।
-
ইয়েমেন ইস্যুতে সৌদি জোটে ফের ভাঙন: ধসে পড়ছে ভেতর থেকে
এপ্রিল ১১, ২০২১ ১১:৪৩ইয়েমেনের হুতি বিরোধী ব্রাদারহুড রিফর্ম পার্টি বা 'আল-ইসলাহ' দলের মানবাধিকার বিষয়ক দফতর সৌদি নেতৃত্বাধীন জোটের তীব্র সমালোচনা করে সৌদি সরকারের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ছয় বছর আগে ২৬ মার্চ ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে। কিন্তু ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও সেনাবাহিনীর প্রতিরোধের কাছে সৌদি জোট পরাজিত হয়েছে এবং আজ পর্যন্ত কোনো লক্ষ্যেই তারা পৌঁছতে পারেনি। বরং ব্যাপক মতপার্থক্যের জেরে সৌদি জোটই ভেতর থেকে ধ্বংসে পড়েছে।
-
সৌদি বিমানবন্দরে আবারো ইয়েমেনিদের ড্রোন হামলা
এপ্রিল ১০, ২০২১ ০৮:২০সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশেরে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনারা ড্রোন হামলা চালিয়েছে।
-
ইয়েমেনে হস্তক্ষেপ করলে সৌদির চেয়ে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে তুরস্ককে: হুথি আন্দোলন
এপ্রিল ০৮, ২০২১ ১৬:২৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য আব্দুল ওহাব আল মাহবাশি বলেছেন, তুরস্কের মতো দেশের পক্ষ থেকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত মোটেই সঠিক নয়।
-
সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালালো ইয়েমেন
এপ্রিল ০৭, ২০২১ ০৯:৫৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি আরব দেশের বর্বরোচিত আগ্রাসন এবং সর্বাত্মক অবরোধের জবাব হিসেবে এই হামলা চালানো হয়।
-
রিয়াদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা পেন্টাগনের: বজায় থাকবে সামরিক সহায়তা
এপ্রিল ০৫, ২০২১ ১১:৩২মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কোরবি এক সংবাদ সম্মেলনে বলেছেন, সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন বজায় থাকবে। ওয়াশিংটন-রিয়াদ সহযোগিতা অব্যাহত থাকার কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন, সৌদি আরবের প্রতিরক্ষা নীতির প্রতি সমর্থনের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি তা বহাল থাকবে এবং তারা যদি হামলার শিকার হয় তাহলে তাদের পাশে আমরা আছি।
-
বন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য সৌদির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত: হামাস
এপ্রিল ০৫, ২০২১ ০৭:৫১সৌদি কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিকদেরকে মুক্তি দেয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এজন্য তারা রিয়াদ সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা করেছে।