• সিরিয়ার ইদলিব পরিস্থিতি চেয়ে চেয়ে দেখবে না রাশিয়া: ল্যাভরভ

    সিরিয়ার ইদলিব পরিস্থিতি চেয়ে চেয়ে দেখবে না রাশিয়া: ল্যাভরভ

    আগস্ট ২১, ২০১৯ ০২:১০

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার রুশ ঘাঁটিগুলোতে সন্ত্রাসীরা হামলা চালালে রাশিয়ার সৈন্যরা তার কঠোর জবাব দেবে।

  • ইদলিবে তৎপর সন্ত্রাসীদের 'সীমাহীন' সহযোগিতা করছে তুরস্ক: আসাদ

    ইদলিবে তৎপর সন্ত্রাসীদের 'সীমাহীন' সহযোগিতা করছে তুরস্ক: আসাদ

    আগস্ট ২১, ২০১৯ ০১:১২

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের পক্ষ থেকে একটি সামরিক বহর পাঠানোর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রাভিযানে কোণঠাসা হয়ে পড়া তাকিফিরি সন্ত্রাসীদেরকে আঙ্কারা যে ‘উদার হস্তে’ সহযোগিতা দিচ্ছে এ ঘটনায় তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

  • সন্ত্রাসীদেরকে সহায়তা দিতে ইদলিবে সেনা বহর পাঠিয়েছে তুরস্ক: সিরিয়া

    সন্ত্রাসীদেরকে সহায়তা দিতে ইদলিবে সেনা বহর পাঠিয়েছে তুরস্ক: সিরিয়া

    আগস্ট ১৯, ২০১৯ ১৫:২৭

    সিরিয়া বলেছে, দেশটিতে সিরিয় বাহিনীর অভিযানের মুখে যখন উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ পরাজয়ের মুখে পড়েছে তখন এর উত্তর-পশ্চিম অংশে ভারী অস্ত্রসহ প্রচুর সেনা পাঠিয়েছে তুরস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আজ (সোমবার) এ খবর দিয়েছে।

  • ৫ বছর পর খান শায়খুন শহরে প্রবেশ করল সিরিয়ার সেনারা

    ৫ বছর পর খান শায়খুন শহরে প্রবেশ করল সিরিয়ার সেনারা

    আগস্ট ১৯, ২০১৯ ০৯:৪৪

    সিরিয়ার সেনারা উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শায়খুন শহরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। ২০১৪ সালে অর্থাৎ পাঁচ বছর আগে উগ্র সন্ত্রাসীদের কাছে শহরের নিয়ন্ত্রণ হারানোর পর প্রচণ্ড সংঘর্ষের মধ্যদিয়ে তারা আবার শহরটি উদ্ধার করতে সক্ষম হলো।

  • শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

    শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

    আগস্ট ১৬, ২০১৯ ০৪:৪২

    সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বিভাগ শত্রুর ছাঁড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। উত্তর লেবাননের আকাশ দিয়ে ক্ষেপণাস্ত্রটি সিরিয়ার হামা প্রদেশের দিকে ছুঁটি আসছিল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।  

  • রুখে দেয়া হলো সিরিয়ায় রুশ ঘাঁটিতে চালানো আত্মঘাতী ড্রোন বহরের হামলা

    রুখে দেয়া হলো সিরিয়ায় রুশ ঘাঁটিতে চালানো আত্মঘাতী ড্রোন বহরের হামলা

    আগস্ট ১২, ২০১৯ ০৭:১৮

    সিরিয়ার খামেইমিমে রাশিয়ার বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো আত্মঘাতী ড্রোন বহরের হামলা পুরোপুরি রুখে দেয়া হয়েছে। ব্যর্থ এ আত্মঘাতী হামলায় ছয়টি চালকহীন বিমান অংশ নিয়েছিল। হামলায় অংশগ্রহণকারী সব চালকহীন বিমানকে গুলি ধরে ধ্বংস করে দেয়া হয়েছে।

  • প্রকাশ্যে ঈদের নামাজ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ

    প্রকাশ্যে ঈদের নামাজ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ

    আগস্ট ১১, ২০১৯ ১৫:৩০

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আজ (রোববার) রাজধানী দামেস্কের আল-আফরাম মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।

  • ইদলিবে কৌশলগত শহরের নিয়ন্ত্রণ নিল সিরিয় বাহিনী

    ইদলিবে কৌশলগত শহরের নিয়ন্ত্রণ নিল সিরিয় বাহিনী

    আগস্ট ১১, ২০১৯ ১৪:৩৩

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সেনাবাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে একটি কৌশলগত শহর নিয়ন্ত্রনে নিয়েছে।

  • ইরাক ও সিরিয়ায় দায়েশ শেষ হয়ে গেছে: ট্রাম্প; সন্ত্রাসীরা এখনো তৎপর: পেন্টাগন

    ইরাক ও সিরিয়ায় দায়েশ শেষ হয়ে গেছে: ট্রাম্প; সন্ত্রাসীরা এখনো তৎপর: পেন্টাগন

    আগস্ট ০৭, ২০১৯ ১৩:৪৪

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ১৯ ডিসেম্বর ঘোষণা করেছিলেন তিনি সিরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবেন। তিনি আরো দাবি করেছিলেন, দায়েশ সন্ত্রাসীদের পতন হওয়ায় সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখার প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে এবং এ কারণেই সেনা প্রত্যাহার করে নেয়া হবে। এরপর হোয়াইট হাউজ গত ২২ মার্চ এক বিবৃতিতে সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটির পতন ঘটার কথা জানায়।

  • সন্ত্রাসীদের আস্তানা থেকে প্রচুর পরিমাণ মার্কিন অস্ত্র উদ্ধার

    সন্ত্রাসীদের আস্তানা থেকে প্রচুর পরিমাণ মার্কিন অস্ত্র উদ্ধার

    আগস্ট ০৫, ২০১৯ ১৩:৩৭

    সিরিয়ার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের পরিত্যক্ত আস্তানা থেকে আমেরিকার তৈরি উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সিরিয় বাহিনী। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে আমেরিকার টিওডাব্লিউ মিসাইল, উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন কামান ও মর্টারের গোলা।