ইদলিবে কৌশলগত শহরের নিয়ন্ত্রণ নিল সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i72720-ইদলিবে_কৌশলগত_শহরের_নিয়ন্ত্রণ_নিল_সিরিয়_বাহিনী
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সেনাবাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে একটি কৌশলগত শহর নিয়ন্ত্রনে নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৯ ১৪:৩৩ Asia/Dhaka
  • ইদলিবে কৌশলগত শহরের নিয়ন্ত্রণ নিল সিরিয় বাহিনী

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সেনাবাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে একটি কৌশলগত শহর নিয়ন্ত্রনে নিয়েছে।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পরিচালিত একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী আজ (রোববার) আল হোবেইদ শহর নিয়ন্ত্রণে নিয়েছে।

অবজারভেটরি জানিয়েছে, শহরটির নিয়ন্ত্রণে নেয়ার সময় সেনাবাহিনীর অভিযানে গত শনিবার আল কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর ৩৮ জন সন্ত্রাসী এবং আজ রোববার ১৮ জন সন্ত্রাসী নিহত হয়। শহরটি নিয়ন্ত্রণে নেয়ার ফলে ইদলিবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে সেবাবাহিনী বড় ধরনের সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। ইদলিব থেকে সন্ত্রাসীদের হটাতে সিরিয়ার সেনাবাহিনী সেখান তিন মাস ধরে যে সাঁড়াশি অভিযান চালাচ্ছে তারই ধারাবাহিককতায় এ সাফল্য এলো।#

পার্সটুডে/বাবুল আখতার/ ১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।