প্রকাশ্যে ঈদের নামাজ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i72726-প্রকাশ্যে_ঈদের_নামাজ_পড়লেন_সিরিয়ার_প্রেসিডেন্ট_বাশার_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আজ (রোববার) রাজধানী দামেস্কের আল-আফরাম মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১১, ২০১৯ ১৫:৩০ Asia/Dhaka
  • প্রকাশ্যে ঈদের নামাজ পড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আজ (রোববার) রাজধানী দামেস্কের আল-আফরাম মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।

এ সময় তার পাশে দাঁড়িয়ে সিরিয়ার ওয়াকফ বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ আব্দুস সাত্তার, গ্র্যান্ড মুফতি আহমাদ বদরউদ্দিন হাসুন এবং একদল পদস্থ কর্মকর্তাকেও নামাজ পড়তে দেখা যায়।

সিরিয়ায় সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও দেশটির প্রেসিডেন্ট বাশার আসাদ প্রতি ঈদে প্রকাশ্যে অন্যদের সঙ্গে নিয়ে নামাজ আদায় করে থাকেন।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।