• সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ৪ রুশ সামরিক উপদেষ্টা নিহত

    সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ৪ রুশ সামরিক উপদেষ্টা নিহত

    মে ২৭, ২০১৮ ১৩:৫৮

    সিরিয়ার দেইর আয-যৌরে সন্ত্রাসীদের হামলায় চার রুশ সামরিক উপদেষ্টা নিহত হয়েছে। রুশ সেনাবাহিনী আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, গতরাতে সন্ত্রাসীরা সিরিয়ার সেনাবাহিনীর কামান ইউনিটে হামলা চালিয়েছে। এ সময় সেখানে রুশ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এর ফলে ঘটনাস্থলেই দুই রুশ সামরিক উপদেষ্টা নিহত ও পাঁচজন আহত হয়। হাসপাতালে নেয়ার পর আরও দুই রুশ সামরিক উপদেষ্টা প্রাণ হারান।

  • সিরিয়াসহ প্রতিরোধকামী শক্তিকে সহায়তা দেয়া অব্যাহত থাকবে: ইরান

    সিরিয়াসহ প্রতিরোধকামী শক্তিকে সহায়তা দেয়া অব্যাহত থাকবে: ইরান

    মে ২৭, ২০১৮ ১১:৫০

    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশ সিরিয়ার সেনাবাহিনীর জন্য পরামর্শমূলক ভূমিকা পালন করে যাবে এবং প্রতিরোধকামী শক্তিগুলোকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে। তেহরানের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে আমেরিকার পক্ষ থেকে দাবি জানানোর পর শামাখানির এ বক্তব্য এলো।

  • দারা'য় অভিযান চালানো হলে পরিণতি ভালো হবে না: সিরিয়াকে আমেরিকার হুমকি

    দারা'য় অভিযান চালানো হলে পরিণতি ভালো হবে না: সিরিয়াকে আমেরিকার হুমকি

    মে ২৬, ২০১৮ ১১:৪৯

    জর্ডান এবং ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির সীমান্তবর্তী কৌশলগত দারা প্রদেশে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান চালানো হলে সিরিয়াকে 'কঠোর এবং সমুচিত' জবাব দেয়া হবে বলে দামেস্ককে হুমকি দিয়েছে আমেরিকা।

  • বিমানবন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

    বিমানবন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

    মে ২৫, ২০১৮ ০০:৫৭

    সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের কাছে একটি সামরিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

  • ইরানকে সিরিয়ায় সামরিক ঘাঁটি করতে দেব না: নেতানিয়াহুর বাগাড়ম্বর

    ইরানকে সিরিয়ায় সামরিক ঘাঁটি করতে দেব না: নেতানিয়াহুর বাগাড়ম্বর

    মে ২৪, ২০১৮ ০০:৪২

    ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, তার সরকার ইরানকে সিরিয়ায় সামরিক ঘাঁটি নির্মাণ করতে দেবে না।

  • সিরিয়ায় পাওয়া গেছে ন্যাটোর অস্ত্র; আমেরিকাকে দায়ী করছে রাশিয়া

    সিরিয়ায় পাওয়া গেছে ন্যাটোর অস্ত্র; আমেরিকাকে দায়ী করছে রাশিয়া

    মে ২২, ২০১৮ ১৪:২৬

    সিরিয়া ও রাশিয়ার সেনারা যৌথভাবে হোমস প্রদেশে উগ্র সন্ত্রাসীদের একটি বিশাল অস্ত্র গুদামের সন্ধান পেয়েছে যাতে ন্যাটো দেশগুলোতে বিপুল পরিমাণ তৈরি অস্ত্র রয়েছে। কিছুদিন আগে হোমসের ওই এলাকা সন্ত্রাসীদের হাত থেকে সিরিয়ার সেনারা মুক্ত করেছে।

  • রমজান ফিরেছে পূর্ব গৌতায়

    রমজান ফিরেছে পূর্ব গৌতায়

    মে ২১, ২০১৮ ০৭:৫৭

    সিরিয়ার উগ্রবাদী সন্ত্রাসীদের হাত থেকে পূর্ব গৌতা মুক্ত হওয়ার পর এবার সেখানে পবিত্র মাহে রমজান উদযাপনের ধূম পড়েছে। গত ৩১ মার্চ সিরিয়ার সামরিক বাহিনী পূর্ব গৌতা শহরে তাদের পূর্ণ বিজয় ঘোষণা করে।

  • যেকোনো পরিস্থিতিতেই ইসরাইলি হামলা প্রতিহত করা হবে: সিরিয়া

    যেকোনো পরিস্থিতিতেই ইসরাইলি হামলা প্রতিহত করা হবে: সিরিয়া

    মে ২০, ২০১৮ ১২:৪৯

    রাশিয়ায় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বলেছেন, তার দেশের ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলাকে দামেস্ক আগ্রাসন হিসেবে বিবেচনা করে এবং যেকোনো পরিস্থিতিতে তা প্রতিহত করা হবে। সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইরানি সেনা মোতায়েন করা হয়েছে- এমন অজুহাত তুলে সিরিয়ার ওপর ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তিনি একথা বললেন।

  • পশ্চিমা ষড়যন্ত্র মোকাবেলায় ইরান-সিরিয়া অর্থনৈতিক সহযোগিতা জরুরি: আসাদ

    পশ্চিমা ষড়যন্ত্র মোকাবেলায় ইরান-সিরিয়া অর্থনৈতিক সহযোগিতা জরুরি: আসাদ

    মে ১৮, ২০১৮ ১৭:২৫

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, পশ্চিমা ষড়যন্ত্র মোকাবেলার অন্যতম প্রধান উপায় হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। এজন্য ইরান ও সিরিয়া এবং যেসব দেশ সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখায় তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

  • সিরিয়া: সন্ত্রাসীদের ঘাঁটিতে লুকিয়ে রাখা ট্যাংকসহ ব্যাপক গোলাবারুদ উদ্ধার

    সিরিয়া: সন্ত্রাসীদের ঘাঁটিতে লুকিয়ে রাখা ট্যাংকসহ ব্যাপক গোলাবারুদ উদ্ধার

    মে ১৮, ২০১৮ ১১:৩০

    সিরিয়ার সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলীয় কালামাউন অঞ্চলে সন্ত্রাসীদের ঘাঁটি লুকিয়ে রাখা কয়েকটি ট্যাংক এবং ভারি যান উদ্ধার করেছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা এসএএনএ আরো জানিয়েছে, চিরুনি অভিযান চালানোর সময়ে সেখান থেকে ব্যাপক পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করেছে।